Political Science - রাষ্ট্রবিজ্ঞান

Political Science - রাষ্ট্রবিজ্ঞান Political Science এর ছাত্র-ছাত্রীদের জন্য

06/08/2024
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।এমন কিছু কইরেন না যাতে মানুষ মনে মনে বলে ওঠে আগেরটাই ভালো ছিল!সংখ্যালঘুদের নিরাপত...
05/08/2024

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
এমন কিছু কইরেন না যাতে মানুষ মনে মনে বলে ওঠে আগেরটাই ভালো ছিল!
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করি। দেশ ও দেশের মানুষের এবং রাষ্ট্রের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই বাংলাদেশী।
এক চোরের পতনে যেন আরেক চোর না আসে,
আমরা চাই একজন ন্যায়পরায়ণ শাসক।

05/08/2024

🤝 Students Power 🤝
♥♥♥♥♥♥
৫২,৬৬,৬৯,৯০,২৪
ছাত্র আন্দোলন কখনোই বৃথা যায়নি

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।সব...
03/12/2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।
সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...!
ভালো থাকবেন প্রতিবেশীরা...!
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...!
পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...!
তবু ও বলছি সমাজ কি বললো...!
প্রতিবেশী কি বললো সেটা শুনে,
নিজের ছেলে মেয়েকে অপমান করে,
মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...!
মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের নয়
(প্রতিবেশীর নয়)...….....!!!!
সংগৃহীত

15/02/2022

অনার্স ১ম বর্ষের জন্যঃ
পত্র ও পত্র কোডঃ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন (২১১৯০১)
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর লেখার নিয়মঃ
১০০ টি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
"অনলাইন ক্লাসে যুক্ত থাকি,
শিক্ষা জীবন সচল রাখি।
পেতে চাইলে এ প্লাস,
করতে হবে অনলাইন ক্লাস।
করোনা অতিমারিতে,
পড়তে হবে বাড়িতে।"
বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান
অনার্স ১ম বর্ষ
পত্র ও পত্র কোডঃ রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন
(ক বিভাগ) অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ
প্রাথমিক আলোচনাঃ
১। রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে?
উত্তরঃ রাষ্ট্র সম্পর্কিত সকল প্রকার বিজ্ঞানসম্মত আলোচনাকে রাষ্ট্রবিজ্ঞান বলে।
২। ‘রাষ্ট্রবিজ্ঞান’- এর ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তরঃ Political Science.
৩। ‘Politics’ শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
উত্তরঃ গ্রীক শব্দ ‘Polis’ থেকে।
৪। কে রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান বলে উল্লেখ করেছেন?
উত্তরঃ এরিস্টটল (Aristotle).
৫। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
উত্তরঃ এরিস্টটল’কে। (Aristotle).
৬। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
উত্তরঃ ইটালির রাষ্ট্রবিজ্ঞানী নিকোলো ম্যাকিয়াভেলি’কে। (Machiavelli)
৭। “শাসককে হতে হবে সিংহের মতো বলবান এবং শৃগালের মতো ধুর্ত“- উক্তিটি কে বলেছেন? উত্তরঃ নিকোলো ম্যাকিয়াভেলী।
৮। রাষ্ট্রবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি?
উত্তরঃ রাষ্ট্র।
৯। রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ ম্যাকিয়াভেলী।
১০। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পাঁচটি পদ্ধতির নাম লিখ।
উত্তরঃ ক. ঐতিহাসিক পদ্ধতি খ. পর্যবেক্ষণমূলক পদ্ধতি গ. পরীক্ষামূলক পদ্ধতি ঘ. দার্শনিক পদ্ধতি ঙ. তুলণামূলক পদ্ধতি।
১১। কে সি হুইয়ারের বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তরঃ A Grammar of Politics.
রাষ্ট্র ও সমাজ ও সরকারঃ

১২. ‘‘রাষ্ট্র হলো কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা।’’ উক্তিটি কার?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের।
১৩। রাষ্ট্রের মূল উপাদান কয়টি?
উত্তরঃ ৪টি।
১৪। রাষ্ট্রের মৌলিক উপাদান কোনটি
উত্তরঃ নির্দিষ্ট ভূখন্ড।
১৫। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তরঃ সার্বভৌমত্ব।
১৬। ‘‘মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব’’ উক্তিটি কার?
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের।
১৭। ‘‘শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি” বা “Will, not force is the basis of the state” উক্তিটি কার?
উত্তরঃ টি. এইচ. গ্রিন (T. H. Green) এর।

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ‍মতবাদঃ
১৮। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদের নাম লিখ।
উত্তরঃ বিবর্তনমূলক মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ।
১৯। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগ মতবাদে বিশ্বাসী কারা?
উত্তরঃ ডেভিড হিউম, জেংকস, জেলেনিক প্রমূখ রাষ্ট্রচিন্তাবিদ।
২০। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা। তারা কোন যুগের দার্শনিক?
উত্তরঃ টমাস হবস (Thomas Hobbes), জন লক (John Locke), জ্যাঁ জ্যাক রুশো (Jean-Jacques Rousseau). তারা আধুনিক যুগের দার্শনিক।
২১। “Man is born free but everywhere he is in chain”- উক্তিটি কার?
উত্তরঃ জ্যাঁ জ্যাক রুশো।
২২। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি?
উত্তরঃ ঐতিহাসিক ‍বা বিবর্তনমূলক মতবাদ।

সার্বভৌমত্বঃ
২৩। সার্বভৌমত্বের (Sovereignty) প্রবক্তা কে?
উত্তরঃ জিন বডিন (Jin Bodin)।
২৪। Superanus এর অর্থ কী?
উত্তরঃ চূড়ান্ত / প্রধান (Supreme)
২৫। ‘রাষ্ট্রের চুড়ন্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব।’- উক্তিটি কার?
উত্তরঃ অধ্যাপক ডাব্লিউ. এফ. উইলোবির।
২৬। সার্বভৌমত্বের বহুত্ববাদী দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম কি?
উত্তরঃ অধ্যাপক ল্যাস্কি (Laski) {বহুত্ববাদের প্রবক্তা} এবং বার্কার
২৭। জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?
উত্তরঃ Lecture on Jurisprudence গ্রন্থে।
২৮। টমাস হবসের বিখ্যাত গ্রন্থের নাম কি?
উত্তরঃ লেভিয়াথান (Leviathan)
২৯। Two Treatises on civil government- গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ জন লক।

আইন ও নৈতিকতাঃ
৩০। ‘আইন’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ ফার্সি ভাষা থেকে এসেছে।
৩১। “আইন হলো সার্বভৌম শক্তির আদেশ”- উক্তিটি কার?
উত্তরঃ জন অস্টিন।
৩২। “Law is the passionless reason”- (আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি) উক্তিটি কার?
উত্তরঃ এরিস্টটলের (Aristotle)
৩৩। কোন ধরণের শাসন ব্যবস্থায় ‘আইনের চোখে সকলেই সমান’?
উত্তরঃ সংসদীয় সরকার বা মন্ত্রীপরিষদ শাসিত শাসন ব্যবস্থায়।
৩৪। আইনের পাঁচটি উৎসের নাম লিখ?
উত্তরঃ ক. প্রচলিত প্রথা খ. ধর্ম গ. বিচারকের রায় ঘ. বিজ্ঞানসম্মত আলোচনা ঙ. আইনসভা।
৩৫। হল্যান্ডে’র মতে আইনের উৎস কয়টি?
উত্তরঃ ৬টি।
৩৬। Lag শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ টিউটনিক শব্দ Lag থেকে। যার অর্থ স্থির বা অপরিবর্তনীয়।
৩৭। হস্তান্তরিত আইন কী?
উত্তরঃ শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইন’ই হচ্ছে হস্তান্তরিত আইন।
৩৮। ‘রাষ্ট্র হলো আইনের স্রষ্টা ও সৃষ্টি’ উক্তিটি কার?
উত্তরঃ ম্যাকাইভার।
৩৯। আইনের ‘স্কুল অব থট‘ কয়টি?
উত্তরঃ ৬টি।

স্বাধীনতাঃ

৪০। “Liberty” শব্দের বাংলা প্রতিশব্দ কী?
উত্তরঃ Liberty শব্দের বাংলা প্রতিশব্দ স্বাধীনতা।
৪১। “On Liberty”- কার রচিত গ্রন্থ?
উত্তরঃ জন স্টুয়ার্ট মিল (J. S. Mill)
৪২। স্বাধীনতার দুটি রক্ষাকবচের নাম লিখ।
উত্তরঃ স্বাধীনতার দুটি রক্ষাকবচের নাম হলোঃ ক. আইনের শাসন ও খ. দায়িত্বশীল সরকার।

অধিকার ও কর্তব্যঃ

৪৩। অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?
উত্তরঃ অধিকারের প্রধান রক্ষাকবচ হলো- আইন।
৪৪। ভোটাধিকার নাগরিকের কোন ধরণের অধিকার?
উত্তরঃ ভোটাধিকার নাগরিকের রাজনৈতিক অধিকার।
৪৫। “Rights and Duties are the two aspects of a coins.”- উক্তিটি কার?
উত্তরঃ জন লক (John Locke)- এর।
জাতি, জাতীয়তা, এবং আন্তর্জাতিকতাবাদঃ

৪৬। ‘Natio’ বা ‘Natus’ শব্দের অর্থ কী?
উত্তরঃ জন্ম বা বংশ।
৪৭। জাতীয়তার তিনটি উপাদানের নাম লিখ।
উত্তরঃ ভৌগলিক ঐক্য, বংশগত ঐক্য এবং ভাষা, সাহিত্য ও সংস্কৃতিগত ঐক্য।
৪৮। ‘A Grammar of Politics’- গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ অধ্যাপক ল্যাস্কি (Professor Laski)
৪৯। জাতীয়তাবাদের জনক কে?
উত্তরঃ নিকোলো ম্যাকিয়াভেলী (Niccolo Machiavelli)

সংবিধানঃ

৫০। সংবিধান কি?
উত্তরঃ সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার নিয়মাবলি সম্বলিত পুস্তক।
৫১। ‘‘সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র সয়ং বেছে নিয়েছে’’- বা ‘Constitution is the way of life, the state has chosen for itself’ উক্তিটি কার?
উত্তরঃ গ্রীক দার্শনিক এরিষ্টটল (Aristotle)
৫২। কে.সি. হুইয়ারের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তরঃ Modern Constitution.
৫৩। বৃটিশ সংবিধান কি লিখিত নাকি অলিখিত?
উত্তরঃ অলিখিত।
৫৪। একটি উত্তম সংবিধানের তিনটি বৈশিষ্ট লিখ।
উত্তরঃ প্রস্তাবনা, মূলনীতি, সুষ্পষ্টতা ও সুনির্দিষ্টতা।
৫৫। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি ও কি কি?
উত্তরঃ ৪টি। যথাঃ ক. আনুমোদন খ. আলাপ আলোচনা গ. ক্রমবিবর্তন ও বিপ্লব।
৫৬। বৃটেনের আইনসভার নাম কি?
উত্তরঃ পার্লামেন্ট।
সরকারের বিভিন্ন রূপঃ

৫৭। এরিষ্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি?
উত্তরঃ পলিটি (Polity) বা মধ্যতন্ত্র।
৫৮। “The Theory and Practice of Modern Government”- গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ হারম্যান ফাইনার।
৫৯। সরকারের আধুনিক শ্রেণিবিভাগ করেছেন কে?
উত্তরঃ অধ্যাপক লিকক।

গণতন্ত্র ও একনায়কতন্ত্রঃ

৬০। Demos ও Kratos শব্দের অর্থ কি?
উত্তরঃ Demos শব্দের অর্থ জনগণ ও Kratos শব্দের অর্থ শাসন বা ক্ষমতা।
৬১। “Democracy is a government of the people by the people and for the people”- উক্তিটি কার?
উত্তরঃ আমেরিকার স্বাবেক রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন।
৬২। সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্রের জনক জন লক। (John Locke)
৬৩। গণতন্ত্রের সফলতার দুটি শর্ত লিখ।
উত্তরঃ আইনের অনুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতা।
৬৪। একনায়কতন্ত্রের দুটি বৈশিষ্ট লিখ।
উত্তরঃ ক. কেন্দ্রীয় সরকারের প্রাধান্য খ. একক আনুগত্য।

মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতি শাসিত সরকারঃ

৬৫। সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন তিনটি রাষ্ট্রের নাম লিখ।
উত্তরঃ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।
৬৬। কোন ধরণের সরকার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে?
উত্তরঃ মন্ত্রিপরিষদ ‍বা সংসদীয় সরকার।
৬৭। সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী।
৬৮। রাষ্ট্রপতি শাসিত সরকারের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ ক. রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার অধিকারী খ. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি।
৬৯। অধ্যাদেশ কি?
উত্তরঃ যখন সংসদ অধিবেশন থাকেনা বা সংসদ কার্যকর থাকেনা তখন রাষ্ট্রপতির নির্বাহী আদেশে যে আইন জারি হয় তাকে অধ্যাদেশ বলে।

এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারঃ

৭০। এককেন্দ্রিক সরকারের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ কেন্দ্রীয় সরকারের প্রাধান্য, প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র।
৭১। ‘Foedus’ শব্দের অর্থ কি?
উত্তরঃ ‘Foedus’ শব্দের অর্থ সন্ধি বা মিলন।
৭২। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চালু রয়েছে এমন তিনটি রাষ্ট্রের নাম লিখ।
উত্তরঃ ভারত, মার্কিন যুক্তরাষ্ট ও কানাডা।
৭৩। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম কি?
উত্তরঃ সিনেট ও প্রতিনিধি সভা।
৭৪। ‘যুক্তরাষ্ট্রীয় সরকার বিরল, কারণ ইহার পূর্বশর্ত অনেক।’- উক্তিটি কার?
উত্তরঃ উক্তিটি কে. সি. হুইয়ার-এর (K. C. Wheare)
৭৫। যুক্তরাষ্ট্রীয় সরকারের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ কেন্দ্র ও প্রদেশে আলাদা সরকার এবং সংবিধানের রক্ষক বিচার বিভাগ।

৭৬। যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের তিনটি শর্ত লিখ।
উত্তরঃ যুক্তরাষ্ট্রীয় মনোভাব, ভৌগলিক সংলগ্নতা, সাংবিধানিক প্রাধান্য।

রাষ্ট্রের অঙ্গসংগঠনঃ (আইন বিভাগ)

৭৭। সরকারের অঙ্গ কয়টি?
উত্তরঃ সরকারের অঙ্গ তিনটি।
৭৮। সাংগঠনিক বিচারে আইনসভা কত ধরণের হতে পারে?
উত্তরঃ এক কক্ষ বা দ্বি-কক্ষ বিশিষ্ট হতে পারে।
৭৯। আইনসভার প্রধান তিনটি কার্যাবলি উল্লেখ কর।
উত্তরঃ আইন প্রণয়ন, সংবিধান রচনা করা, সরকার গঠন।
৮০। বৃটেনের আইনসভার নাম কি?
উত্তরঃ পার্লামেন্ট।

রাষ্ট্রের অঙ্গসংগঠনঃ (শাসন বিভাগ)

৮১। বাংলাদেশে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখেন কে?
উত্তরঃ মহামান্য রাষ্ট্রপতি।
৮২। সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন মামলার নিষ্পত্তি করা হয় কোন আদালতে?
উত্তরঃ দেওয়ানি আদালতে।

রাষ্ট্রের অঙ্গসংগঠনঃ (বিচার বিভাগ)

৮৩। বিচারপতিদের নিয়োগের তিনটি পদ্ধতি উল্লেখ কর।
উত্তরঃ ৩টি পদ্ধতিতে বিচারক নিয়োগ হয়। যথাঃ ক. জনগণ কর্তৃক নির্বাচিত খ. আইনসভা দ্বারা নির্বাচিত ও গ. শাসন বিভাগ কর্তৃক নিয়োগ।
৮৪। সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয়?
উত্তরঃ হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের সমন্বয়ে গঠিত।

ক্ষমতা স্বন্ত্রীকরণ নীতিঃ

৮৫। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তরঃ মন্টেস্কু (Montesquieu)
৮৬। মন্টেস্কু’র (Montesquieu) একটি বইয়ের নাম লিখ।
উত্তরঃ গ্রন্থটির নাম “The Spirit of Laws”.

প্রতিনিধিত্ব ও নির্বাচকমন্ডলীঃ

৮৭। নির্বাচকমন্ডলী কারা?
উত্তরঃ আইনগতভাবে যারা ভোটার তারাই নির্বাচকমন্ডলী।
৮৮। নারীর ভোটাধিকার প্রথম কোন দেশে স্বীকৃত হয়?
উত্তরঃ ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে সীমিত আকারে এবং ১৯২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে।
৮৯। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে ‘নির্বাচন কমিশন’ গঠনের বিষয় উল্লেখ রয়েছে?
উত্তরঃ ১১৯নং অনুচ্ছেদে।
৯০। সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় কাকে? কে বলেছেন?
উত্তরঃ নির্বাচকমন্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয়। কথাটি বলেছেন ডাব্লিউ এফ উইলোবি।

রাজনৈতিক দল, আমলাতন্ত্র এবং চাপসৃষ্টিকারী গোষ্ঠীঃ

৯১। রাজনৈতিক দলব্যবস্থাকে কয়ভাগে ভাগ করা হয়?
উত্তরঃ তিন ভাগে। ক. একদলীয় ব্যবস্থা খ. দ্বি-দলীয় ব্যবস্থা ও গ. বহুদলীয় ব্যবস্থা।
৯২। দ্বি-দলীয় ব্যবস্থা প্রচলিত আছে এমন দুটি দেশের নাম লিখ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট বৃটেন।
৯৩। ‘টেকনোক্র্যাট মন্ত্রী’ কারা?
উত্তরঃ অনির্বাচিত ও বিশেষ কোন কাজে বিশেষজ্ঞ ব্যক্তিকে সরকারের মন্ত্রীর দায়িত্ব দেয়া হলে তাকে টেকনোক্র্যাট মন্ত্রী বলে।
৯৪। আমলাতন্ত্রের জনক ক?
উত্তরঃ ম্যাক্স ওয়েবার (Max Weber)
৯৫। “Essays on Sociology” গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ম্যাক্স ওয়েবার (Max Weber)
৯৬। “The Ruling Class”- গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ গায়েটানো মস্কা (Gaetano Mosca)
৯৭। “The Mind and Society”- গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ভিলফ্রেডো পেরেটো (Vilfredo Pareto)

জনমতঃ

৯৮। “Voice of the people is the voice of God”- উক্তিটি কার?
উত্তরঃ রুশো (Rousseau)
৯৯। “Public opinion is neither public nor opinion”- কে বলেছেন?
উত্তরঃ অধ্যাপক গেটেল।
১০০। জনমতের তিনটি বাহনের নাম লিখ।
উত্তরঃ ক. পরিবার খ. সভা-সমিতি গ. সংবাদপত্র।

রাষ্ট্র ও সুশীল সমাজঃ

১০১। কারা সুশীল সমাজের অন্তর্ভূক্ত নয়?
উত্তরঃ রাজনৈতিক দল, সরকার, আমলা, সৈনিক।
১০২। সুশীল সামজের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ বেসামরিক ও পেশাজীবী সংগঠন, গণতন্ত্রমনা সমাজ, সরকারের নিয়ন্ত্রণ।
১০৩। এলিট মতবাদীদের নাম লিখ।
উত্তরঃ ভিলফ্রেডো পেরেটো, গায়েটানো মস্কা, রবার্ট মিশেলস....

29/09/2020

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Political Science - রাষ্ট্রবিজ্ঞান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share