01/06/2020
৪০তম ব্যাচের বাসিন্দারা কেমন আছেন সবাই? জানি এমন একটা সময় দিয়ে যাচ্ছি সবাই এমন প্রশ্ন শুনতেই হয়তো অন্যরকম লাগার কথা। তবে খারাপ এর মধ্য দিয়েই ভালো থাকার চেষ্টাটা তো করে যেতেই হবে আমাদের। ধরে নিন ক্যাম্পাস এর সেই ভয়ানক দিনগুলি পার করছেন যখন কিছু নাম শুনলেই আতংক লাগতো যেমন- রমজান স্যার, খাইরুল আলম স্যার, মামুন স্যার কিংবা রিয়াজ হাফিজ অথবা নারগিস ম্যাম :D
যেভাবে সেমিষ্টারটা ইয়া নাফসি করে পার করতাম ঠিক তেমন ভাবেই এখন এই সময়টা পার করে সবাইকে সুস্থ থাকতে হবে আর এটাই আমাদের বড় পরীক্ষা। সুস্থ থাকলেই জীবনের পরিধি বুঝা যায়। আশা করি সবাই ভালো থাকবেন এবং দেখা হবে খুব জলদি সবার সাথে সুস্থ দুনিয়াতে