Gopalganj Science and Technology University

Gopalganj Science and Technology University Learn, Think, Innovate

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান আনুষ্ঠানিকভাবে যোগদান...
25/08/2026

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

Delower HossainSouth Korea-এর অন্যতম স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় Chungbuk National University (CBNU)-তে Partial Scho...
24/08/2026

Delower Hossain

South Korea-এর অন্যতম স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় Chungbuk National University (CBNU)-তে Partial Scholarship সহ Student Visa পেয়েছে

23/08/2026

😍

শুভকামনা ও নতুন পথচলানুসরাত জাহান মীমAIS (2015–16)উচ্চশিক্ষার উদ্দেশ্যে নরওয়ের পথে পাড়ি জমিয়েছে নুসরাত জাহান মীম।নতুন এই...
23/08/2026

শুভকামনা ও নতুন পথচলা

নুসরাত জাহান মীম
AIS (2015–16)

উচ্চশিক্ষার উদ্দেশ্যে নরওয়ের পথে পাড়ি জমিয়েছে নুসরাত জাহান মীম।

নতুন এই পথযাত্রা হোক জ্ঞান, সাফল্য ও সুন্দর ভবিষ্যতের পথে। নরওয়ের নতুন জীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা ও অনেক অনেক দোয়া।
তোমার স্বপ্নগুলো পূর্ণ হোক—শুভ হোক তোমার নতুন পথচলা। 🌸🇳🇴

সাফল্য সংবাদ 🔷গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এবং ব্যাংকিং  বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার...
22/08/2026

সাফল্য সংবাদ 🔷
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী Masudul Islam নরওয়ের University of Southwestern-তে Maritime Management-এ এমবিএ করার সুযোগ পেয়েছেন।

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত-এর নির্দেশক্রমে এস্টেট শাখার ব্যবস্থাপনায় গোবিপ্রবি ক্যাম্পাসে মশক নিধন কর্ম...
19/08/2026

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত-এর নির্দেশক্রমে এস্টেট শাখার ব্যবস্থাপনায় গোবিপ্রবি ক্যাম্পাসে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে এ কর্মসূচি চলমান থাকবে।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্যগোবিপ্রবি, ১৮ আগস্ট ২০২৬:শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবে...
18/08/2026

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

গোবিপ্রবি, ১৮ আগস্ট ২০২৬:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন তাঁদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা নিবেদনের সময় উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় নবনিযুক্ত চার সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপাচার্য।
পৃথক পৃথক অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন, দলের ত্যাগী, পরীক্ষিত, অভিজ্ঞ ও যোগ্য নেতাদের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্ত বিএনপিকে আরো সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করবে। নবনিযুক্ত চার সদস্য তাদের দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দূরদর্শিতা কাজে লাগিয়ে দেশের গণতন্ত্রকে আরো সুসংহত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য আরো বলেন, জাতীয় স্থায়ী কমিটি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। নতুন চার সদস্যকে অন্তর্ভুক্তির মাধ্যমে রাজনীতি, চিকিৎসা, পেশাজীবী অঙ্গন ও প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয় ঘটেছে। একই সঙ্গে তিনি এ সিদ্ধান্তের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। #

জীবন অনেক ছোট । আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন ।
10/08/2026

জীবন অনেক ছোট । আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন ।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২য় ব্যাচের...
05/08/2026

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী (২০১৮-১৯) অয়ন বণিক নরওয়ের ইউনিভার্সিটি অব স্টাভেঙ্গার-এ মাস্টার্স ইন সার্ভিস লিডারশিপ ইন ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রামে ভর্তির সুযোগ অর্জন করেছেন।

গোবিপ্রবিতে নানা আয়োজনে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উদযাপন।
05/08/2026

গোবিপ্রবিতে নানা আয়োজনে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উদযাপন।

Address

Gopalganj
Dhaka
8100

Alerts

Be the first to know and let us send you an email when Gopalganj Science and Technology University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Gopalganj Science and Technology University:

Shortcuts

Share