Begum Badrunnessa Government Girls' College Science Club - Nucleus

Begum Badrunnessa Government Girls' College Science Club - Nucleus Explore the Micro, Discover the Macro

সকলকে অংশগ্রহণের জন্য আহবান করা হলো।
12/05/2026

সকলকে অংশগ্রহণের জন্য আহবান করা হলো।

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া,অগ্নিস্নানে সুচি হোক ধরা”— এই প্রার্থনায় বরণ করছি নতুন বাংলা বছরকে।পহেলা বৈশাখের এই শুভক্...
14/04/2026

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া,
অগ্নিস্নানে সুচি হোক ধরা”—

এই প্রার্থনায় বরণ করছি নতুন বাংলা বছরকে।
পহেলা বৈশাখের এই শুভক্ষণে সকলের জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।জেগে উঠুক নতুন প্রান,নবীন স্পৃহাশক্তিতে ভরে উঠুক মন। অতীতের সকল ক্লান্তি ও বেদনা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগুক প্রতিটি হৃদয়ে।
নববর্ষ হোক সবার জন্য মঙ্গলময় ও শুভ।🕊️

শুভ নববর্ষ, ১৪৩৩ বঙ্গাব্দ।💐

মানুষ শেষ চাঁদে পা রেখেছিল আজ থেকে ৫৩ বছর আগে, Apollo-17  মিশনের মাধ্যমে। দীর্ঘ বিরতির পর আজকে আবারও চাঁদের পথে যাত্রা শ...
01/04/2026

মানুষ শেষ চাঁদে পা রেখেছিল আজ থেকে ৫৩ বছর আগে, Apollo-17 মিশনের মাধ্যমে।

দীর্ঘ বিরতির পর আজকে আবারও চাঁদের পথে যাত্রা শুরু করেছে নাসার Artemis II মিশন। এই মিশনে অংশ নিচ্ছেন নাসার একজন নারী নভোচারী ক্রিস্টিনা কোক, একজন কৃষ্ণাঙ্গ নভোচারী ভিক্টর গ্লোভার এবং একজন নন-আমেরিকান নভোচারী জেরেমি হ্যানসেন।
তবে চাঁদের পথে এই ১০ দিনের অভিযানে তাঁরা চাঁদের মাটিতে নামবেন না। বরং এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ফ্লাইট যা গভীর মহাকাশে মানুষের নিরাপত্তা, প্রযুক্তি সক্ষমতা ও চাঁদের রহস্যময় দক্ষিণ মেরু সম্পর্কে জানতে সাহায্য করবে।

এই মিশনের সফল হলে নাসা সেই এলাকায় স্থায়ী ঘাটি গড়ার পরিকল্পনা করছে। যা ভবিষ্যতে মানুষের জন্য ' মহাকাশ বেস ক্যাম্প ' হয়ে উঠতে পারে।
আর সেখান থেকেই শুরু হবে আরও বড় স্বপ্ন "মঙ্গল-এর মাটিতে মানুষের পদচিহ্ন"।

Source :
🔹 NASA (Artemis Program)
🔹 NASA (Artemis II Mission)
🔹 Reuters (2026 report on Artemis crew)
🔹 The Washington Post (Artemis launch coverage)

এতদ্বারা বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ- বিজ্ঞান ক্লাবের সকল সদস্যদের জানানো যাচ্ছে যে, বিজ্ঞান ক্লাব (নিউক্লিয়াস) এ...
28/03/2026

এতদ্বারা বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ- বিজ্ঞান ক্লাবের সকল সদস্যদের জানানো যাচ্ছে যে, বিজ্ঞান ক্লাব (নিউক্লিয়াস) এর উদ্যোগে একটি দেয়ালিকা তৈরী করা হবে। সে লক্ষ্যে বিভিন্ন বিষয়ে (পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, মনোবিজ্ঞান, গণিত ও গার্হস্থ্য বিজ্ঞান) সৃজনশীল লেখা এবং চিত্র আহ্বান করা যাচ্ছে।
আগামী ১৫ এপ্রিল, ২০২৬ তারিখের মধ্যে নিম্নলিখিত ব্যক্তিবর্গের কাছে জমা দেওয়ার জন্য বলা হল।

যোগাযোগ(হোয়াটসঅ্যাপ):
প্রাঞ্জল প্রাণমনি: 01648-191535
আসমা আনজুম নাহি: 01721-984167
মারিয়া জামান: 01612-070307

সৌজন্যে:
বিজ্ঞান ক্লাব (নিউক্লিয়াস)
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

আজ ২৬ মার্চ ইতিহাসের এক গৌরবময় দিন।🇧🇩লাল-সবুজের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদদের, যাদের আত্মত্যাগের ফলে আমরা পে...
26/03/2026

আজ ২৬ মার্চ ইতিহাসের এক গৌরবময় দিন।🇧🇩
লাল-সবুজের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদদের, যাদের আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি স্বাধীনতা নামক এই পরশ পাথর।
তবে এই আনন্দের সময়েও ঈদ যাত্রায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনাগুলো আমাদের সকলের মনে রেখে গেছে এক গভীর ক্ষত। যারা আমাদের ছেড়ে চলে গেছেন —আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন আর আহতদের দ্রুত শিফা দান করুন। যে সকল পরিবার তাদের আপনজনদের হারিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহু তা'লা তাদের এই অপূরণীয় ক্ষতি পূরণ করে দিন।
আসুন, আমরা সবাই সচেতন হই—নিজের ও অন্যের জীবনের নিরাপত্তা নিশ্চিত করি।

"স্বাধীনতার আনন্দ হোক নিরাপদ, শান্তিময় ও মানবিকতার আলোয় ভরা।"🇧🇩

"Taqaballahu Minna wa Minkum"✨Eid is a day to cheer and to laugh with all your heart.It’s a day to be grateful to Allah ...
20/03/2026

"Taqaballahu Minna wa Minkum"✨

Eid is a day to cheer and to laugh with all your heart.It’s a day to be grateful to Allah for all of his heavenly blessing on us. May this auspicious day brings peace,love and prosperity.🌿
Wishing all of you a happy, safe and blessed Eid.🌸

EID MUBARAK 🌙

To all the incredible women, may this Women's day be a reminder of your worth and the powerful impact you have on the wo...
08/03/2026

To all the incredible women, may this Women's day be a reminder of your worth and the powerful impact you have on the world.
March is Women's history month.
"Honoring the past, inspiring the future!"

HAPPY INTERNATIONAL WOMEN'S DAY.🥀

“মোদের গরব, মোদের আশা—আ মরি বাংলা ভাষা।”এই লাইন দুটি কোনো সাধারন লাইন নয় , এটি একটি জাতির আত্মপরিচয়।রক্তে লেখা ইতিহাস ও ...
21/02/2026

“মোদের গরব, মোদের আশা—
আ মরি বাংলা ভাষা।”
এই লাইন দুটি কোনো সাধারন লাইন নয় , এটি একটি জাতির আত্মপরিচয়।
রক্তে লেখা ইতিহাস ও যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
২১ ফেব্রুয়ারি আমাদের স্মরণ করিয়ে দেয়—বাংলা শুধু ভাষা নয়, এটি আমাদের অস্তিত্ব, আমাদের শিকড়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

—বাংলা বাঁচুক, বাঁচুক চিরদিন।

The month of endless mercy is here.Let us enter this blessed month with a clean heart and pure intentions. Burn our sins...
18/02/2026

The month of endless mercy is here.
Let us enter this blessed month with a clean heart and pure intentions. Burn our sins by seeking continuous forgiveness from the most merciful. 🥀
May this month of Ramadan purify our mind, body, and soul and turn us closer to Allah (SWT).🌸

RAMADAN MUBARAK☺️🍀

আমাদের জাতীয় অস্তিত্বের রক্ষাকবচ ম্যানগ্রোভ বন সুন্দরবন দিবস আজ। প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে বুক পেতে দাঁড়ানো এক নির্ভী...
14/02/2026

আমাদের জাতীয় অস্তিত্বের রক্ষাকবচ ম্যানগ্রোভ বন সুন্দরবন দিবস আজ। প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে বুক পেতে দাঁড়ানো এক নির্ভীক প্রহরী হিসেবে এই বন আমাদের ছায়া দেয়। সুন্দরবন শুধু একটি বন নয় এটি আমাদের পরিচয় এবং আমাদের অহংকার। প্রকৃতির সঙ্গে বৈরিতা নয় বরং মৈত্রীর বন্ধন গড়ে তোলাই হোক আমাদের লক্ষ্য।
সুন্দরবন দিবসে আমাদের সম্মিলিত শপথ হোক,"আমরা বন কাটব না এবং বনের কোনো ক্ষতি করব না"।🌸

🌿 একটি গাছ, একটি প্রাণ—কিন্তু গাছই যদি প্রাণঘাতী হয়? বিশ্বের অন্যতম বিষাক্ত গাছ — গিম্পি গিম্পি (Gympie-Gympie)বৈজ্ঞানি...
14/01/2026

🌿 একটি গাছ, একটি প্রাণ—কিন্তু গাছই যদি প্রাণঘাতী হয়?

বিশ্বের অন্যতম বিষাক্ত গাছ — গিম্পি গিম্পি (Gympie-Gympie)
বৈজ্ঞানিক নাম: Dendrocnide moroides
প্রাপ্তিস্থান: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও উত্তর-পূর্ব রেইনফরেস্ট অঞ্চলে।

এই গাছটি নেটল (Nettle) প্রজাতির। দেখতে একেবারেই সাধারণ—সবুজ রঙের লতানো গাছ, হৃদয় আকৃতির নরম পাতা। দূর থেকে দেখলে নিরীহ বলেই মনে হবে। কিন্তু আসল বিপদ লুকিয়ে আছে এর পাতা,ডাল বা কান্ডের চোখে না পড়া সূক্ষ্ম সূঁচের মতো লোমে।

⚠️ কেন এতটা বিপজ্জনক?
এই গাছের সংস্পর্শে এলে এর পাতা, ডাল বা কাণ্ডে থাকা এই সূক্ষ্ম কাঁটার মাধ্যমেই প্রানীদেহের ভেতরে প্রবেশ করে এক ধরনের অত্যন্ত শক্তিশালী বিষ। এর সংস্পর্শে এলেই শুরু হয়—
◾তীব্র জ্বালা ও অসহনীয় ব্যথা
◾বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো যন্ত্রণা। এই যন্ত্রনা স্থায়ী হতে পারে কয়েক দিন, কয়েক মাস কিংবা বছরের পর বছর।
গবেষকদের মতে, এই যন্ত্রণা এতটাই ভয়াবহ যে ইতিহাসে এমন অনেক ঘটনা নথিভুক্ত আছে, যেখানে দীর্ঘস্থায়ী শারীরিক কষ্ট মানুষকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। সেই কারণেই গিম্পি গিম্পিকে অনেক সময় “Suicide Tree” নামেও ডাকা হয়।

★ইতিহাসের একটি ঘটনা:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ায় এক সেনাসদস্য অসাবধানতাবশত এই গাছের পাতার সংস্পর্শে আসেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও তার যন্ত্রণা কমেনি। শেষ পর্যন্ত সেই অসহনীয় কষ্ট তাকে আত্নহত্যার সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়—এই ঘটনাটি আজও বিজ্ঞানীদের কাছে আলোচিত,সমালোচিত ও গবেষণার বিষয়।

★বিজ্ঞান আমাদের কী শেখায়?
প্রকৃতি শুধু সুন্দর নয়—প্রকৃতি শক্তিশালী, জটিল এবং কখনও কখনও বিপজ্জনকও হতে পারে। অজানা উদ্ভিদ বা প্রাণীর সংস্পর্শে যাওয়ার আগে সচেতন হওয়াই সবচেয়ে বড় নিরাপত্তা। জ্ঞানই পারে কৌতূহলকে নিরাপদ রাখতে।

Address

Address: 7 Bakshi Bazar, Dhaka.
Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Begum Badrunnessa Government Girls' College Science Club - Nucleus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share