18/01/2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের মধ্যে সমঝোতা (এমওইউ) স্বাক্ষরিত
১৮ জানুয়ারি ২০২৬ রবিবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কক্ষে ভাস্কর্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভাস্কর্য ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি দুই বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী (পিএইচডি), খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান জনাব শান্তনু মন্ডল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান জনাব নাসিমুল খবির। এ ছাড়াও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক লালা রুখ সেলিম, অধ্যাপক এ এ এম কাওসার হাসান, সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ, প্রভাষক ও ছাত্র উপদেষ্টা সৈয়দ তারেক রহমান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের পক্ষে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক জাহিদা আখতার ও সহকারী অধ্যাপক মুহা. রামীজ আফরোজ শাহী।
https://www.du.ac.bd/webPost/46/26316