Aim Plus Student Care

Aim Plus Student Care Assistant Teacher

রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভুল বানান/অসংগতি: ১৬+ ভুলশুবাচির পৃষ্ট বিষয়: আজ রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্রের ...
25/07/2026

রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভুল বানান/অসংগতি: ১৬+ ভুল

শুবাচির পৃষ্ট বিষয়: আজ রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্রের ছবি দিলাম। কোনো ভুল থাকলে শুদ্ধ করে দিলে বাধিত হবে।

রাষ্ট্রপতির পদত্যাগপত্রের কিছু ভুল বানান/অসংগতি চিহ্নিত করে নিচে দেওয়া হলো:

১. ❌ স্পীকার ✅ স্পিকার
ব্যাখ্যা: ‘স্পিকার’ বিদেশি (ইংরেজি) উৎসের শব্দ। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি উৎসের শব্দের বাংলা বানানে ঈ-কার পরিহার্য। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান (পৃষ্ঠা: ১৩৬৫) বলছে, সংসদ বা আইনসভার অধ্যক্ষ অর্থদ্যোতক ইংরেজি ‘speaker’ শব্দের বাংলা বানান ‘স্পিকার’।

২. ❌ রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ ✅ পদত্যাগ/ রাষ্ট্রপতির পদ ত্যাগ।
ব্যাখ্যা: ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ লেখা সমীচীন হয়নি; এখানে বাহুল্য রয়েছে। ‘পদ ত্যাগ করা’ মানে পদত্যাগ। বিষয় শিরোনামে পদ হতে পদত্যাগ লিখতে হয় না, কেবল ‘পদত্যাগ’ লেখায় যথেষ্ট ছিল। তাই লেখা সমীচীন ছিল ‘পদত্যাগ’। “রাষ্ট্রপতির পদ ত্যাগ” লিখলেও বাহুল্য হতো না। যেহেতু বিষয়, সেহেতু সহজে লেখা সমীচীন ছিল, ‘পদত্যাগ’। পদত্যাগকারী কোন পদ ত্যাগ করছেন তা পত্রে উল্লেখ রয়েছে।

৩. ❌ শ্রদ্ধাজনেষু ✅ শ্রদ্ধাভাজনেষু
ব্যাখ্যা: শ্রদ্ধা+ভাজন+এষু= শ্রদ্ধাভাজনেষু। শ্রদ্ধভাজন অর্থ শ্রদ্ধার যোগ্য। ‘শ্রদ্ধাভাজনেষু’ অর্থ শ্রদ্ধাভাজন পুরুষকে লিখিত পত্রের সম্মানসূচক পাঠ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ১২৫৪। এখানে লেখা হয়েছে, ‘শ্রদ্ধজনেষু’; যা সঠিক হয়নি। যা পত্রের উদ্দেশ্য বিবেচনায় যথার্থ হয়নি।

৪. ❌ ২০২৩ খ্রি. সনের ✅ ২০২৩ খ্রিষ্টাব্দের/২০২৩ সনের
ব্যাখ্যা: আরবি উৎসের ‘সন’ অর্থ সাল, অব্দ, বছর (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ১২৮১)। খ্রি. হচ্ছে ‘খ্রিষ্টাব্দ’ শব্দের সংক্ষেপণ। ব্যক্তিনাম খ্রিষ্টাব্দ অর্থ যিশুখ্রিষ্টের জন্ম বৎসর থেকে পরিগণিত অব্দ, সাল (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৩৭৭)। ফারসি উৎসের ‘সাল’ অর্থ অব্দ, বছর (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ১৩২৫)। অভিধানমতে, সন ও খ্রিষ্টাব্দ সমার্থক। তাই খ্রি. ও সন একসঙ্গে লেখা বাহুল্য এবং পরিহার্য। একই পত্রের অন্যত্র একই বিষয় প্রকাশে কেবল ‘সন’ লেখা হয়েছে।

৫. ❌ ২৪ এপ্রিল ✅ ২৪শে এপ্রিল
ব্যাখ্যা: বহুল প্রচলিত ভুল। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের পরিশিষ্ট ‘গ’-এ বাংলা তারিখ ও সময় লেখার নিয়ম বিধৃত। এখানে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে: “অ্যাক বৈশাখ, অ্যাগারো জ্যৈষ্ঠ, শোলো ডিসেম্বর, পোঁচিশ বৈশাখ প্রভৃতি উচ্চারণ অশুদ্ধ। শুদ্ধ ও মান্য রীতি: পয়লা বৈশাখ, অ্যাগারোই জ্যৈষ্ঠ, শোলোই ডিসেম্বর, পোঁচিশে বৈশাখ প্রভৃতি। এটাই বাংলা একাডেমি অনুযায়ী, তারিখ লেখার নিয়ম। যদিও নিয়মটি প্রায়শ মানা হয় না। বাংলা একাডেমি, বাংলা ভাষা ও বাংলা বানান নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় অভিভাবক। এই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত বাংলাদেশের সর্বত্র বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সুচারুভাবে পালন করা উচিত। একই পত্রের অন্যত্র লেখা হয়েছে প্রত্যয় দিয়ে ১৫ই আগস্ট।

৬. ❌ নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে ✅ নিষ্ঠা ও সততার সঙ্গে সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে
ব্যাখ্যা: বাক্য বিবেচনায়।

৭. ❌ কোন ✅ কোনো
ব্যাখ্যা: বাক্য ও উদ্দেশ্য বিবেচনায় কোনো কোনো হবে। 'কোন’ যখন সর্বনাম হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ— কী, কে, কোনটি (কোন দিন)। ক্রিয়াবিশেষণ হিসেবে অর্থ কী প্রকারে, কীভাবে, কীসে (তুমিই বা কোন ভালো খেলোয়াড়)। এটি কোনো বা কোনও শব্দের সমার্থক নয়। ‘কোনো’ অর্থ অনির্দিষ্ট বা অনির্ধারিত একজন লোক বিষয় বা বস্তু, কে বা কী (কোনো বিষয়), বহুর মধ্যে একটি বা একজন।

৮. ❌ হৃদরোগ ✅ হৃদ্‌রোগ
ব্যাখ্যা: হৃদ্‌+রোগ= হৃদ্‌রোগ। গঠনমতে, শব্দটির বানানে দ-য়ে হসন্ত অপরিহার্য ছিল। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ১৪০৪।

৯. ❌ ডায়াবেটিস ✅ ডায়াবিটিস
২উৎস: রোমান বর্ণে লিখিত ‘diabetes’ লাতিন উৎসের শব্দ। ইংরেজি বানানমতে, শব্দটির বাংলা বানান ‘ডায়াবিটিস’। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৫৬৬)। অর্থ: (বিশেষ্যে) মেরূদণ্ডী প্রাণীর দেহস্থ অগ্ন্যাশয় (pancreas) থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের উৎপাদন কমে যাওয়ার ফলে রক্তে শর্করার আধিক্যজনিত রোগ, বহুমূত্র, মধুমেহ।

১০. হৃদযন্ত্রে > ✅ হৃদ্‌যন্ত্রে
ব্যাখ্যা: হৃদ্‌+যন্ত্র= হৃদযন্ত্র। গঠনমতে, শব্দটির বানানে দ-য়ে হসন্ত অপরিহার্য। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ১৪০৪।

১১. ❌ ইদানিং ✅ ইদানীং
ব্যাখ্যা: সংস্কৃত ইদানীং ‘(ইদম্+দানীম্) অর্থ: (অব্যয়/ ক্রিয়াবিশেষণে) আজকাল, সম্প্রতি, অধুনা, বর্তমান, এখন, এই সময়, এখনকার। ব্যুৎপত্তি বিবেচনায় শব্দটির বানানে ন-য়ে ঈ-কার অপরিহার্য। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ১৮১।

১২. ❌ পরিক্ষায় ✅ পরীক্ষায়
ব্যাখ্যা: পরী+√ঈক্ষ্‌+অ+আ (টাপ্)= পরীক্ষা। ব্যুৎপত্তি অনুযায়ী ‘পরীক্ষা’ শব্দের বানানে ঈ-কার অপরিহার্য। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ৭৯৬।

১৩. ❌ রোগ সমূহের ✅ রোগসমূহের
ব্যাখ্যা: বাংলায় ‘সমূহ’ বহুবাচকতা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। এটি পদের শেষে ব্যবহৃত হলে অন্যান্য পদাশ্রিত নির্দেশকের মতো সংশ্লিষ্ট পদের সঙ্গে সেঁটে বসে।

১৪. ❌ অসামর্থ্যতার কারণে✅ অসামর্থের কারণে
বাখ্যা: অসামর্থ্য+এর= অসামর্থ্যের। ন+সমর্থ+য= অসামর্থ। শব্দটির অর্থ (বিশেষ্যে) অক্ষমতা। বাক্য বিবেচনায়, ‘অসামর্থ্য’ যথার্থ। অধিকন্তু, এখানে একবার বিভক্তি যুক্ত করা হয়েছে। পুনরায় বিভক্তি যুক্ত করা বাহুল্য। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, পৃষ্ঠা: ১১২।

১৫. ❌ ৫০(৩) ✅ ৫০ (৩)
ব্যাখ্যা: বন্ধনীর পর একবর্ণ ফাঁক রেখে পুনরায় লেখা শুরু করতে হয় — এটাই রেওয়াজ। কিন্তু, এখানে কোনো ফাঁক রাখা হয়নি। ‘৫০’-এর পর একবর্ণ ফাঁক রেখে প্রথম বন্ধনী লেখা সমীচীন ছিল, কিন্তু এখানে ফাঁক রাখা হয়নি।

১৬. ❌ রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি ✅ রাষ্ট্রপতির পদ ত্যাগ করছি
ব্যাখ্যা: প্রাগুক্ত (অনুচ্ছেদ ২ দেখুন)। ‘রাষ্ট্রপতির পদত্যাগ’ কথায় বাহুল্য রয়েছে। ‘পদ ত্যাগ করা’ মানে পদত্যাগ। সুতরাং, পদ থেকে পদত্যাগ বাহুল্য।

>> ড. মোহাম্মদ আমীন

ডোনাল্ড ট্রাম্পের কেমন লাগল তার নিজের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে সেই দেশের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিতে, যে দেশ তাকে ইরা...
20/07/2026

ডোনাল্ড ট্রাম্পের কেমন লাগল তার নিজের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে সেই দেশের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিতে, যে দেশ তাকে ইরানে হামলা করার জন্য তার আকাশসীমা ব্যবহার করতে দেবেনা বলে সাফ জানিয়ে দিয়েছিল? যে দেশের প্রধান স্ট্রাইকার প্যালেস্টাইনের পতাকা নিয়ে র‍্যালিতে প্যারেড করে বেড়ায়? যে দেশ ফিলিস্তিনের গণহত্যার নিন্দা করে, ইজরায়েলের বিপক্ষে শুধু কথাই বলেনা, অস্ত্র নিষেধাজ্ঞা ও দেয়?
সাম্রাজ্যবাদী বিশ্ববেহায়া ট্রাম্পের মুখের কাষ্ঠহাসি আর অপ্রতিরোধ্য, দুর্বার স্পেনের টীমের বিজয়ীর হাসি আর পুরো স্টেডিয়াম জুড়ে ট্রাম্পকে দেয়া দুয়োধ্বনি দেখে আবারও মনে হল এই বিশ্বকাপের শুরু থেকে স্পেনকে সমর্থন করা সার্থক হল!
অভিনন্দন স্পেন!
!

18/07/2026

বাচ্চারা বিয়াদব, মাদক সেবন, চোর,ডাকাত এদের মতো পিতামাতার কারণে হয়। এদের বাচ্চারা মানুষ নয় অমানুষ হবে।
শিক্ষক হিসেবে আমাদের দাম আর কতটুকুই রইলো।

14/07/2026

চীন, জাপানের শিক্ষার্থীরা পারলে আমাদের শিক্ষার্থীরাও পারবে।
ইনশাআল্লাহ।

11/07/2026

Address

Banasree, Rampura
Dhaka
DHAKA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aim Plus Student Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share