শিবির ঢাকা মহানগর পশ্চিম প্রচার বিভাগ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শিবির ঢাকা মহানগর পশ্চিম প্রচার বিভাগ

শিবির ঢাকা মহানগর পশ্চিম প্রচার বিভাগ invitation of truth

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশতিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জ...
30/12/2025

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর, মঙ্গলবার) সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, "বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারাল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর নাম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।"
নেতৃবৃন্দ আরও বলেন, "স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে তাঁর দৃঢ় অবস্থান ও আপোষহীন নেতৃত্ব জাতিকে বারবার অনুপ্রাণিত করেছে। প্রতিকূলতা, রাজনৈতিক প্রতিহিংসা ও কারাবাস সত্ত্বেও তিনি কখনো নীতিগত অবস্থান থেকে সরে যাননি—যা একজন রাজনৈতিক নেতার জন্য বিরল দৃষ্টান্ত।"
নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আধি'পত্যবা'দ বি'রোধী বি'প্ল'বী জুলাই যো'দ্ধা শরিফ ওসমান হাদির জন্য দোয়া মাহফিল" ।তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার। সময়...
19/12/2025

আধি'পত্যবা'দ বি'রোধী বি'প্ল'বী জুলাই যো'দ্ধা শরিফ ওসমান হাদির জন্য দোয়া মাহফিল" ।

তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার।
সময় : বাদ জুম্মা
স্থান: মিরপুর- ১০ ফল পট্রি জামে মাসজিদ

৫৫তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে “বর্ণাঢ্য র‍্যালি” অনুষ্ঠিত হয়েছে।আ...
16/12/2025

৫৫তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে “বর্ণাঢ্য র‍্যালি” অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, মহানগর সভাপতি হাফেজ আবু তাহেরসহ শাখা সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ।


আসসালামু আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে ৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে “বর্ণাঢ্য র...
15/12/2025

আসসালামু আলাইকুম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে ৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে “বর্ণাঢ্য র‍্যালি” অনুষ্ঠিত হবে ।ইনশাআল্লাহ ।

★★★বিজয় র‍্যালী ২০২৫★★
🗓️ ১৬ ডিসেম্বর, ২০২৫
🕰️ সময়: আগামীকাল সকাল ৮.৩০
📍 স্থান: সরকারি বাঙলা কলেজ গেইট থেকে মিরপুর-১

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির ...
12/12/2025

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।

বিক্ষোভ মিছিলটি সরকারি বাঙলা কলেজ গেইট থেকে প্রদক্ষিণ করে মিরপুর-১ গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিমের সভাপতি রেজাউল করিম ও ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহিব্বুল্লাহ আল হুসাইনী'সহ অন্যান্য নেতৃবৃন্দ।

12/12/2025

জুলাই যো'দ্ধা শরিফ ওসমান হাদিকে হ'ত্যাচেষ্টার প্রতি'বা'দে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে "তাৎক্ষণিক বি'ক্ষো'ভ মি'ছি'ল"

জুলাই যো'দ্ধা শরিফ ওসমান হাদিকে হ'ত্যাচেষ্টার প্রতি'বা'দে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে "তাৎক্ষণিক ...
12/12/2025

জুলাই যো'দ্ধা শরিফ ওসমান হাদিকে হ'ত্যাচেষ্টার প্রতি'বা'দে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে "তাৎক্ষণিক বি'ক্ষো'ভ মি'ছি'ল" অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ

🗓️ ১২ ডিসেম্বর, ২০২৫
🕰️ সময়: আজ রাত ৮.৩০
📍 স্থান: সরকারি বাঙলা কলেজ গেইট, মিরপুর-১

দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির আয়োজন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম ।আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে...
22/11/2025

দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির আয়োজন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম ।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার সাবেক সভাপতি সাব্বির বিন হারুন।

মহানগর সেক্রেটারি মুহিব্বুল্লাহ আল হুসাইনী সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি হাফেজ আবু তাহের।


একাদশ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫” আয়োজন করে বাংলাদেশ ইস...
09/11/2025

একাদশ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫” আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বাঙলা কলেজ শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আজিজুর রহমান আজাদ,
কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন - ব্যারিস্টার মীর আহমদ বীন কাসেম ( আরমান), ঢাকা-১৪ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
১.মোজাফফর হোসেন, কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক
২.হাফেজ আবু তাহের, সভাপতি, ঢাকা মহানগর পশ্চিম।
৩.মাজহারুল ইসলাম , জিএস ( জাকসু)
৪. মুহিব্বুল্লাহ আল হুসাইনী, সেক্রেটারি, ঢাকা মহানগর পশ্চিম


২৮ অক্টোবর ঐতিহাসিক ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢ...
29/10/2025

২৮ অক্টোবর ঐতিহাসিক ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যান সম্পাদক ডা. রেজওয়ানুক হক এবং ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোঃ আবু তাহের সহ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।



২৮ অক্টোবর ঐতিহাসিক ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে শহীদ মুজাহিদুল ইসলামের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক...
29/10/2025

২৮ অক্টোবর ঐতিহাসিক ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে শহীদ মুজাহিদুল ইসলামের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

এ সময় শহীদ পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।



Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when শিবির ঢাকা মহানগর পশ্চিম প্রচার বিভাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share