04/06/2016
মনোযোগ দিয়ে পড়বেন & তা পালন করবেনঃ
(১) উপুর হয়ে বুকের উপরে শোয়া নিষিদ্ধ, কারণ এইভাবে শয়তান শোয়। সহীহবুখারী।
(২) বাম হাতে খাওয়া বা পান করা নিষিদ্ধ,কারণ বাঁ হাতে শয়তান খায়। রিয়াদুস সালেহীন।
(৩) পশুর হাড় দিয়ে ইস্তিঞ্জা করা নিষিদ্ধ,কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর হাড়গুলো যা মানুষেরা ফেলে দেয়, তামুসলিম জিনদের খাবার। সহীহ বুখারী।
(৪) সন্ধ্যা সময় বাচ্চাদের বাইরে বের হতে দিতে রাসুল (সাঃ) নিষেধ করেছেন এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়।
(৫) আযান দিলে শয়তান জিনেরা বায়ু ছাড়তে ছাড়তে লোকালয় থেকে পলায়ন করে। আর কুকুর ও গাধা শয়তান জিনদেরকে দেখতে পেলে চিৎকার করে। একারণে, অনেক সময় ইশা বা ফযরের আযান দিলে কুকুরেরা চিৎকার চেচামেচি শুরু করে। কারণ তখন কুকুরেরা আযান শুনে পলায়নরত শয়তান জিনদের দেখতে পায়। উল্লেখ্য, রাতের বেলা কুকুর ও গাধার ডাক শুনলে "আউযুবিল্লাহি....রাজীম" এই দুয়া পড়ে শয়তান থেকে আশ্রয় চাইতে হয়। সহীহবুখারী, হিসনুল মুসলিম।
(৬) মোরগ আল্লাহর রহমতের ফেরেশতাদের কে দেখতে পায়, একারণে মোরগের ডাক শুনে "আল্লাহুম্মা ইন্নি আস-আসুকা মিং ফাযলিকা" এই দুয়া পড়ে আল্লাহর অনুগ্রহ চাইতে হয়। হিসনুল মুসলিম।
(৭) হাশরের দিন শেষ বিচারের পরে আল্লাহ জান্নাতীদের কে জান্নাতে দেবেন আর,জাহান্নামীদের কে জাহান্নামে দেবেন।তখন আল্লাহ জান্নাতী ও জাহান্নামীদের কে ডাক দিয়ে বলবেন, তোমরা এই দিকে দেখো। তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটা সাদা দুম্বাকে দেখিয়ে আল্লাহ বলবেন, এই দুম্বাটা হচ্ছে মরণ।তখন সেই দুম্বাকে জবাই করে ফেলা হবে।এইভাবে দুম্বারূপী মরণকে জবাই করে আল্লাহ মৃত্যুকে হত্যা করে ফেলবেন। তখন তিনি বলবেন, আজকের পর থেকে আর কোন মরণ থাকবে না। সুতরাং, যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ-উল্লাসের মাঝে থাকবে। আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল আযাব-গজব আর দুঃখ-কষ্টের মাঝে থাকবে। দুম্বারূপী মৃত্যুকে হত্যা করে ফেলার এই ঘোষণার কারণে জান্নাতীরা আরো বেশি আনন্দিত হবে, কারণ তাদের আনন্দের জীবন কখনো শেষ হবেনা। আর এই ঘোষণা জাহান্নামীদের জন্যে আরো বড় বিপদ ও দুঃখ নিয়ে আসবে। কারণ জাহান্নামে যতই আগুনে পুড়ুক বা যতই যন্ত্রনাদায়ক শাস্তি ভোগ করুক, তার ফলে কোনদিন তারা মরবে না। অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। সহীহ বুখারী, সহীহমুসলিম।
আল্লাহ গো! সেই কঠিন দিন তুমি আমাদের জন্যে সহজ করো। হে আমাদের রব! সেই দিন আপনি দয়া করে আমাদেরকে অনন্ত সুখের জীবন দান করুন এবং অনন্ত কালের জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদের, আমাদের পরিবারকে, সমস্ত মুসলমান ভাই ও বোনদের কে হেফাজত করুন।
আমিন ইয়ারাব্বাল আ'লামীন।