Mannan High School & College - MHSC

Mannan High School & College - MHSC Moving forward with dedication, integrity, and a vision for excellence.

Mannan High School and College, located in Konapara, Jatrabari, Dhaka—an institute committed to quality education, discipline, and a progressive learning environment.

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় আমাদের স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ কর...
13/06/2026

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় আমাদের স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা গর্বিত। তাদের নিষ্ঠা, সৃজনশীলতা ও মেধার বিকাশে বিদ্যালয় সর্বদা সহায়ক ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে—এই প্রত্যাশা রইল।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১ম স্থান , তানজিবা আলমগীর নুহা!

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় আমাদের স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ কর...
13/06/2026

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় আমাদের স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা গর্বিত। তাদের নিষ্ঠা, সৃজনশীলতা ও মেধার বিকাশে বিদ্যালয় সর্বদা সহায়ক ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে—এই প্রত্যাশা রইল।

সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

11/06/2026

গুটিকয়েক কলেজ শিক্ষার্থী ও কয়েকজন লেকচারারের মাঝে সময়ের সুষম বিভাজন।

প্রিয় শিক্ষার্থীরা,আগামী শনিবার সকাল ১১:০০ টায় আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। যারা ইতোমধ্যে যোগাযোগ করেছেন, তাদ...
08/06/2026

প্রিয় শিক্ষার্থীরা,

আগামী শনিবার সকাল ১১:০০ টায় আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। যারা ইতোমধ্যে যোগাযোগ করেছেন, তাদের সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

ধন্যবাদ।
মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ

মান্নান হাই স্কুল এন্ড কলেজে সম্পূর্ণ ফ্রি কোর্সের সুযোগ! 📢
মান্নান হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা হয়েছে একটি দারুণ সুযোগ—একদম ফ্রি কোর্স প্রোগ্রাম।
💻 যা শেখানো হবে:
✔ ইংরেজি স্পোকেন
✔ বেসিক কম্পিউটার স্কিল
✔ আধুনিক আইটি জ্ঞান

🎓 বিশেষ সুবিধা:
✔ সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ
✔ অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস
✔ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান
✔ বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ

📍 কারা আবেদন করতে পারবে?
যারা সদ্য এসএসসি পাশ করেছে, তারা সহজেই এই কোর্সে অংশ নিতে পারবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের দক্ষ করে তোলা, যাতে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হতে পারে।
📞 যোগাযোগ:
০১৬২৩-৬৩০৬৬৬

06/06/2026

প্রভাতী শাখার ( মর্নিং -শিফট) শিক্ষার্থীদের গণিত এবং ইংরেজি বিষয়ে পাঠদানের জন্য যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

তবুও সচেতন অভিভাবক হিসেবে আপনাদের প্রতি অনুরোধ, কোনো বিষয় শিক্ষার্থীদের কাছে দুর্বোধ্য মনে হলে বা পাঠদান সংক্রান্ত কোনো পরামর্শ থাকলে মর্নিং -শিফটের ইনচার্জ কিংবা অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে যোগাযোগ করবেন।

মান্নান হাই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করতে আপনাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

পরিবর্তনের ধারা ও সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

— মান্নান হাই স্কুল এন্ড কলেজ

06/06/2026

দিবা শাখার (ডে-শিফট) শিক্ষার্থীদের গণিত বিষয়ে পাঠদানের জন্য যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

তবুও সচেতন অভিভাবক হিসেবে আপনাদের প্রতি অনুরোধ, কোনো বিষয় শিক্ষার্থীদের কাছে দুর্বোধ্য মনে হলে বা পাঠদান সংক্রান্ত কোনো পরামর্শ থাকলে ডে-শিফটের ইনচার্জ কিংবা অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে যোগাযোগ করবেন।

মান্নান হাই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করতে আপনাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

পরিবর্তনের ধারা ও সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

— মান্নান হাই স্কুল এন্ড কলেজ

মান্নান হাই স্কুল এন্ড কলেজে সম্পূর্ণ ফ্রি কোর্সের সুযোগ! 📢মান্নান হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে এসএসসি পাশ করা শিক্ষা...
01/06/2026

মান্নান হাই স্কুল এন্ড কলেজে সম্পূর্ণ ফ্রি কোর্সের সুযোগ! 📢
মান্নান হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা হয়েছে একটি দারুণ সুযোগ—একদম ফ্রি কোর্স প্রোগ্রাম।
💻 যা শেখানো হবে:
✔ ইংরেজি স্পোকেন
✔ বেসিক কম্পিউটার স্কিল
✔ আধুনিক আইটি জ্ঞান

🎓 বিশেষ সুবিধা:
✔ সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ
✔ অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস
✔ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান
✔ বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ

📍 কারা আবেদন করতে পারবে?
যারা সদ্য এসএসসি পাশ করেছে, তারা সহজেই এই কোর্সে অংশ নিতে পারবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের দক্ষ করে তোলা, যাতে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হতে পারে।
📞 যোগাযোগ:
০১৬২৩-৬৩০৬৬৬

28/05/2026

মান্নান হাই স্কুল এন্ড কলেজের কলেজ শাখা হয়তো এখনো অনেকের কাছে আন্ডাররেটেড, কিন্তু ফলাফল ও বাস্তবতা ভিন্ন গল্প বলে। এখানে তুলনামূলক কম জি,পি,এ নিয়ে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীও এস,এস,সি ও এইচ,এস,সি শেষে এ প্লাস অর্জন করে বের হয়েছে—এমন রেকর্ড আমাদের আছে।

আমরা সবাই জানি, একাডেমিক জীবনে থার্ড ক্লাস বা জি,পি,এ ৩-এর নিচে নেমে গেলে ভবিষ্যতের অনেক চাকরির আবেদন ও সুযোগ সীমিত হয়ে যায়। তাই শুধুমাত্র নাম দেখে নয়, একটি প্রতিষ্ঠানের বাস্তব পাশের হার, একাডেমিক পরিবেশ ও গাইডেন্স বিবেচনা করা জরুরি।

বর্তমানে আশেপাশের অনেক কলেজে ১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০-৩৫ জন পর্যন্ত ফেল করেছে। এমনকি নারায়ণগঞ্জ শহরের কিছু সরকারি কলেজেও পাশের হার ২৫%-৩৫% এর মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে, অনেক শিক্ষার্থী শুধুমাত্র “অতিরিক্ত স্বাধীনতা” বা স্ট্রিক্ট রুলস এড়িয়ে চলার মানসিকতা থেকে দূরের প্রতিষ্ঠানে যেতে চায়। কিন্তু এই ক্রুশাল বয়সে ভুল সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বড় প্রভাব ফেলতে পারে।

সেই জায়গা থেকে মা-বাবাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। কলেজ জীবনের অল্প সময়টুকু এমন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা উচিত, যেখানে পড়াশোনা, গাইডেন্স ও ফলাফলের ধারাবাহিকতা রয়েছে।

আলহামদুলিল্লাহ, মান্নান হাই স্কুল এন্ড কলেজে এইচ,এস,সি (ইন্টার) পাশের হার ৯২% এবং এ প্লাসের হার ২৫%।

আমাদের ফ্যাকাল্টির অনেক প্রভাষক গবেষণাপত্র প্রকাশ করেছেন, থিসিস করছেন, এম.ফিল সম্পন্ন করছেন কিংবা উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। আন্তরিক, দক্ষ এবং ফার্স্ট ক্লাস হোল্ডার শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার গঠনের একটি শক্ত ভিত্তি তৈরি করার সুযোগ পাচ্ছে।

আজকের সঠিক সিদ্ধান্তই আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ তৈরি করে। তাই শুধু স্বাধীনতা নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, মনিটরিং এবং একটি ফলপ্রসূ শিক্ষাব্যবস্থা।

28/05/2026

লক্ষ্য, অধ্যাবসায় আর সাধনা থাকলে যেকোন কিছু অতিক্রম করা সম্ভব! শুভকামনা সব এস,এস,সি'র রেজাল্টের জন্য অপেক্ষারত ছাত্র-ছাত্রীদের!

পবিত্র কুরবানির ঈদের শুভেচ্ছা-ত্যাগ, ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষায় উদ্ভাসিত হোক আমাদের জীবন।পবিত্র ঈদুল আযহ...
27/05/2026

পবিত্র কুরবানির ঈদের শুভেচ্ছা-

ত্যাগ, ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষায় উদ্ভাসিত হোক আমাদের জীবন।
পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক শান্তি, আনন্দ ও অনাবিল সুখের বার্তা।
মান্নান হাই স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে
সম্মানিত অভিভাবক, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের জানাই
পবিত্র কুরবানির ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

একসাথে এগিয়ে যাক আমাদের প্রিয় প্রতিষ্ঠান—
শিক্ষা, নৈতিকতা ও সুন্দর মানবিক মূল্যবোধের আলোয়।
সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
✨ ঈদ মোবারক
মান্নান হাই স্কুল এন্ড কলেজ

Eid-ul-Adha Mubarak

May the spirit of sacrifice, compassion, and humanity illuminate our lives with peace, happiness, and prosperity.
On this blessed occasion of Eid-ul-Adha, may Allah accept our prayers and fill every heart with joy and harmony.

On behalf of the Mannan High School & College family,
we extend our heartfelt Eid greetings and warm wishes to all respected guardians, teachers, staff, students, and well-wishers.

Let us continue moving forward together with unity, knowledge, respect, and positive values to build a brighter future.

✨ Eid Mubarak ✨
Mannan High School & College

Address

Paradogar (Konapara), Jatrabari, , Contact-01912577350
Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Mannan High School & College - MHSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Mannan High School & College - MHSC:

Share