জবিয়ানস - JnU'ins

Directions Website Contact the university

জবিয়ানস - JnU'ins জবিয়ানস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অনলাইনভিত্তিক সংগঠন।

02/10/2026

একজন বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান। বিমানবন্দরের অনিয়ম, ভোগান্তি ও যাত্রীদের মালামাল চুরি নিয়ে প্রতিবাদ করেছিলেন। যার কারণে তাকে আজ গ্রেফতার করা হলো। সালাউদ্দিন র‍্যাপিড ব্যাটলিয়ন (SRB) ওনার বাড়ি থেকে ওনাকে গ্রেফতার করেন।

সরকার একদিকে বাকস্বাধীনতার কথা বললেও অন্যদিকে অন্যায়ের প্রতিবাদও করতে দিচ্ছে না। দেশের যে কোনো জায়গায় কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বললে, তাকে গ্রেফতার, হয়রানি, জেল-জুলুম খাটতে হচ্ছে।

এতদিন শুনতাম, বিএনপি গঠন হয়েছিলো মুসলিম লীগ ও নেজামে ইসলাম পার্টির প্রথম সারির রাজাকারদের নিয়ে। বিএনপি সরকারে এসে প্রধানমন্ত্রী বানিয়েছিলো একজন রাজাকারকে। রাজাকারদের হাতে মন্ত্রীত্ব তুলে দিয়েছিলো। সেই বিএনপি আজ একজন বীর মুক্তিযোদ্ধাকে, শুধুমাত্র অন্যায়-অনিয়মের প্রতিবাদ করার কারণে গ্রেফতার করলো।

একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি এমন আচরণের নিন্দা জানিয়ে রাখলাম।

Video: Star News

02/10/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটা হলের নাম যথাক্রমে রফিক-জব্বার এবং সালাম-বরকত।

রফিক ও জব্বারের যোগ্যতা:

রফিকউদ্দিন আহমদ জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। তিনি ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের মিছিলে গিয়েছিলেন এরকমটা কিছু বর্ণনায় পাওয়া যায়। মিছিলে গুলি চালানোর প্রেক্ষাপটে তিনি মৃত্যুবরণ করেন।

রফিকের নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবন এবং নিজ গ্রাম রফিকনগর করা হয়েছে।

জব্বারের শ্বাশুরি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিল। শ্বাশুরির জন্য ঔষধ বা ফল কিনতে যেয়ে পুলিশের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান জব্বার।

জব্বারের নামে আছে লাইব্রেরি, জাদুঘর, শহিদ মিনার এবং প্রাথমিক বিদ্যালয়।

সালাম-বরকতের যোগ্যতা:

আব্দুস সালাম সরকারি পিয়ন ছিলেন। সাইকেল চালিয়ে অফিস থেকে ফেরার পথে পুলিশের গুলিতে মারা যান।

সালামের নামে আছে লাইব্রেরি, জাদুঘর, স্টেডিয়াম, অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টার ও গ্রাম সালামনগর।

পশ্চিমবঙ্গ থেকে পাকিস্তানে আসা বরকত ছিলেন পুলিশের ইনফর্মার। আন্দোলনের ওপর নজরদারি করার কাজ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় আবুল বরকত।

বরকতের নামে জাদুঘর (ঢাবি), ভাষ্কর্য (ঢাবি), প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি আছে।

এই মহান মানুষদের সাথে হাদির কোন তুলনাই হয় না। একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দশ বছরের খানিকটা বেশি সময় ধরে আন্দোলন করা, কবিতা লেখা, একটা বিপ্লব করা, একটা দেশ ও জাতিকে অনুপ্রাণিত করা এবং স্বামীরাষ্ট্র ভারতকে শত্রু বানানো ছাড়া হাদির আর কি যোগ্যতা আছে যে হাদির নামে হল-স্থাপনা করতে হবে?

হাদি কি পুলিশের ইনফর্মার হইতে পারছে? শ্বাশুরির জন্য ফল কেনার মত বীরত্বপূর্ণ কাজ করতে যেয়ে মরছে? অফিসের কেরানী চাকরি থেকে ফেরার পথে বিপ্লবী মৃত্যু কি হাদির কি হয়েছে?

হাদির যোগ্যতাটা কি?

Mohammad Ishrak

02/10/2026

জগন্নাথ ছাত্রদলের প্রয়াত নেতা হাসিবুর রহমান হাসিবের শেষ ইচ্ছে ছিলো ক্যাম্পাসে শিক্ষার্থীদের আইসক্রিম খাওয়াবেন। কিন্তু, তার সে ইচ্ছে পূরণ হলো না। গত এক বছর আগে আজকের এই দিনে তিনি পরলোকগমন করেন।

হাসিবের সেই ইচ্ছেকে পূর্নতা দিতে এগিয়ে আসেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন। হাসিবের মৃত্যুর পরবর্তী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আইসিক্রিম খাওয়ার আয়োজন করেন শাহরিয়ার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মধ্যে অনেক মত ভিন্নতা আছে। কিন্তু, প্রত্যেকে একে অপরের জন্য নিবেদিত প্রাণ।

জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহমেদ এর নের্তৃত্বে জবির দ্বিতীয় ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গ...
02/10/2026

জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহমেদ এর নের্তৃত্বে জবির দ্বিতীয় ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ।

এখন কি সে নারী হিটলার হয়ে গেলো নাকি??
02/10/2026

এখন কি সে নারী হিটলার হয়ে গেলো নাকি??

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামান এর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ...
02/10/2026

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আখতারুজ্জামান এর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ২৪ডটকমের সম্পাদক, সাহসী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ভাই আর নেই।
02/10/2026

বিডিনিউজ২৪ডটকমের সম্পাদক, সাহসী সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ভাই আর নেই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও জুলাই যোদ্ধা হাসিবুর রহমান হাসিব এর ১ম মৃত্যুবার্ষিকী আজ। মহান রাব্বুল আ...
02/10/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও জুলাই যোদ্ধা হাসিবুর রহমান হাসিব এর ১ম মৃত্যুবার্ষিকী আজ। মহান রাব্বুল আলামিন যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।

২২শে জুলাই জামাত গাজী নজরুলকে এমপি পদ ছাড়ার জন্য বলেছে। অন্যথায় স্পিকার ও ইসিতে চিঠি দেওয়ার হুমকি দিয়েছে।গাজী নজরুল জামা...
02/10/2026

২২শে জুলাই জামাত গাজী নজরুলকে এমপি পদ ছাড়ার জন্য বলেছে। অন্যথায় স্পিকার ও ইসিতে চিঠি দেওয়ার হুমকি দিয়েছে।

গাজী নজরুল জামাতের কথা অনুসারে পদত্যাগ করে নাই। ফলে জামাত স্পিকার ও ইসির কাছে চিঠি দিয়ে গাজী নজরুলের সংসদ সদস্য পদ কেড়ে নেওয়ার জন্য বলেছে।

নিয়ম হচ্ছে স্পিকারকে চিঠি দেওয়ার ৯০ দিনের মধ্যে স্পিকার এই বিষয়ে শুনানির জন্য ইসিকে জানাবেন। কিন্তু স্পিকার ইসির কাছে কোন চিঠি পাঠান নাই। এই বিষয়ে যখন সাংবাদিকরা সংসদ সচিবালয়কে প্রশ্ন করেছে, তখন তারা স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছে যে সংসদ সদস্য পদ বাতিল হবে না বিধায় তারা ইসিতে চিঠি পাঠায় নাই।

অর্থাৎ, গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল হোক এটা সরকার নিজেই চাচ্ছে না। সরকার এই বিষয়টাকে ঝুলিয়ে রেখে রাজনীতি করতেই অধিক আগ্রহী।

জামাত এখন কি করবে? গাজী নজরুলকে জোর করে পদত্যাগ করাবে? মারধোর করবে? নির্যাতন করবে? গাজী নজরুলের পদ যেন শূন্য ঘোষণা করা হয় সেজন্য আইনের ভেতর সব ধরণের পদক্ষেপই তো জামাত নিয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন তার সাংসদকে পদত্যাগ করাতে পারল কিন্তু জামাত পারল না? এর উত্তর সহজ: বিএনপি ক্ষমতায়। ক্ষমতায় থাকলে জেলের ভয় দেখিয়ে এমপিকে পদত্যাগ করানো যায়। কিন্তু ক্ষমতায় না থাকলে এমপিকে পদত্যাগ করানো যায় না। বিরোধী দলে থাকা কালে বিএনপিও সংসদ সদস্যদের পদত্যাগ করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

তাহলে কি জামাতের কোনই ভুল নাই?

সেটাও না।

জামাতের ভুল দুইটা।

প্রথম ভুল জামাত তার চেইন অব কমান্ড নিয়ে গাঁজাখুরি বক্তব্য দিয়েছে। সে নৈতিকতা ব্যবসা করেছে। এটা রাজনৈতিক ভুল।

দ্বিতীয় ভুল হচ্ছে এই পোস্টে আমি যে তথ্য ও ব্যাখ্যা দিলাম তা জামাতি বুদ্ধিজীবী, এক্টিভিস্ট ও রাজনীতিবিদরা প্রচার করতে ব্যর্থ হয়েছেন। বরং কয়েকজন গাজী নজরুলের মৃদু পক্ষ নিয়ে পলিটিকাল ব্লান্ডারও করেছেন। এটাও রাজনৈতিক ভুল।

আমার ফ্রেন্ডলিস্টে অনেক শিক্ষিত লিবারেল আছে। ২০১৩ থেকেই আমাদের শিক্ষা হয়েছে যে শিক্ষিত লিবারেল আর অশিক্ষিত কাসেমির মধ্যে কোন এসেনশিয়াল তফাত নাই। এই শিক্ষিত লিবারেলরা ক্রমাগত জামাতকে গালি দিচ্ছে গাজী নজরুলের পদ বাতিল না করার জন্য। ভাবখানা এমন যেন গাজী নজরুলের পদ বাতিলের ক্ষমতা জামাতের আছে!

স্পিকার কেন গাজী নজরুলের পদ বাতিলের জন্য ইসিকে চিঠি দিচ্ছে না (আইনে থাকা সত্ত্বেও) সেটা নিয়ে তাদের কোন অভিযোগ নাই; আইনের ভেতর জামাত আর কি কি করতে পারে গাজী নজরুলের পদ বাতিলের জন্য সেটা নিয়েও তাদের কোন মাথাব্যাথা নাই।

Mohammad Ishrak

02/10/2026

প্রায় প্রতিদিনই এইরকম ঘটনা ঘটে যাচ্ছে। এটার জন্য শক্ত ড্রাইভ দেওয়া উচিত।

Address

Jagannath University
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when জবিয়ানস - JnU'ins posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to জবিয়ানস - JnU'ins:

Shortcuts

Share