Unity Of BUBTians

Unity Of BUBTians Unity of BUBTians is a community for BUBT students. It provides updates, news, and events while promoting social engagement. Stay connected and informed.

শহীদের রক্ত নিয়ে মশকরা BUBT-তে বরদাশত করা হবে না!যেই জুলাই বিপ্লবে বুকে বুলেট নিয়ে আমাদের ভাইয়েরা নতুন বাংলাদেশ এনে দিল,...
04/07/2026

শহীদের রক্ত নিয়ে মশকরা BUBT-তে বরদাশত করা হবে না!

যেই জুলাই বিপ্লবে বুকে বুলেট নিয়ে আমাদের ভাইয়েরা নতুন বাংলাদেশ এনে দিল, সেই বীর শহীদদের ত্যাগ নিয়ে উপহাস? তাও আবার বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস (PR) প্রধানের মতো দায়িত্বশীল পদে বসে!

এটা ভাবতেও ঘৃণা লাগে। যদিও এই বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রতিটি পদে আওয়ামী লীগের লোকজন রয়েছে। ৫ আগস্টের পর নিয়োগপ্রাপ্ত সবারই ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগের। এদের বিবেকবোধ থাকবে কী করে? ৫ আগস্টের পর BUBT যেন আওয়ামী পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। সারাদেশের আওয়ামী ঘরানার লোকজন এখানে একত্রিত হয়েছে।

BUBT-এর অহংকার শহীদ সুজন মাহমুদ (EEE) এবং শহীদ তাহমিদ আব্দুল্লাহ (CSE)। নিজের জীবন বিলিয়ে দিয়ে তাঁরা আমাদের ক্যাম্পাস তথা পুরো মিরপুরকে সম্মানিত করেছেন।

অথচ এই বিশ্ববিদ্যালয়েরই PR Head শহীদদের রক্ত ও আত্মত্যাগ নিয়ে জোকারি করার দুঃসাহস দেখিয়েছেন! যাঁদের মনে শহীদদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই, তাঁদের মতো মেরুদণ্ডহীন ও নোংরা মানসিকতার মানুষের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকার অধিকার নেই।

আমাদের স্পষ্ট দাবি:

• ভিসিসহ আওয়ামী লীগের দোসরদের অতিবিলম্বে BUBT থেকে বহিষ্কার করতে হবে।
• শহীদের রক্তের অবমাননাকারী ওই কর্মকর্তাকে অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে।
• এমন কুলাঙ্গারদের শুধু পদচ্যুত নয়, সমাজ থেকেও বয়কট করতে হবে।
• BUBT প্রশাসনকে অবিলম্বে কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

শহীদের রক্ত বৃথা যেতে দেবো না!

#শহীদ_সুজন_মাহমুদ #শহীদ_তাহমিদ_আব্দুল্লাহ #শহীদের_রক্ত_বৃথা_যেতে_দেবো_না

Address

Rupnagar, Mirpur/2
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unity Of BUBTians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share