03/10/2026
আগামী ৮ ও ৯ অক্টোবর নিটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে Textile Fest Bangladesh 1.0 যা টেক্সটাইল খাতকে ঘিরে আয়োজিত একটি বিশেষ দুই দিনব্যাপী আয়োজন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের টেক্সটাইল শিক্ষার্থী, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও তরুণ পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্য নিয়ে আয়োজিত হচ্ছে এই ফেস্ট।
আয়োজনে থাকছে টেক্সটাইলভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ। নিটারের শিক্ষার্থীদের পাশাপাশি দেশের টেক্সটাইল শিক্ষার্থীদের জন্যও এটি একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হতে যাচ্ছে।