একুশ শতকের বিশ্ব প্রেক্ষাপটে বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় বিকাশে জীবনের প্রতিটি ক্ষেত্র আজ প্রতিযোগিতাপূর্ণ। বিশ্বায়নের এই চ্যালেঞ্জ মোকাবেলা ও ঢাকা শহরের বর্ধিত জনসংখ্যার উন্নত ও প্রযুক্তি সম্পন্ন শিক্ষা জন আঙ্খার একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সরকার এই জন আঙ্খার সফল বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। একটি ক্ষুধা, দারিদ্র,পশ্চাৎপদতা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনিমার্ণের জন্য প্রয়োজন দক্ষ, কর্মক্ষম জ্ঞা
ননির্ভর ও প্রগতিশীল প্রজন্ম। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার শিক্ষা বিস্তারের এক সুদুরপ্রসারি পরিকল্পনা গ্রহন করেছে। বেগম শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি মহাবিদ্যায় সরকারের সুদুরপ্রসারি পরিকল্পনার একটি সফল বাস্তবায়ন। ২০১৩- ২০১৪ শিক্ষা বর্ষ হতে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠার ইতিহাস ও নামকরণ
প্রতিষ্ঠার ইতিহাস:
সরকারের ’ভিশন ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগরীতে নতুনভাবে ৬টি সরকারি মহাবিদ্যালয় স্থাপনের প্রকল্প গ্রহন করা হয় ২০১০ সালে। স্বাধীনতাত্তোর এটিই প্রথম প্রকল্প যার মাধ্যমে ঢাকা মহানগরীতে ৬টি সরকারি মহাবিদ্যালয় স্থাপন করার উদ্যোগ গ্রহন করা হয়। ২০১৪ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে ঢাকা জেলা প্রশাসক কলেজের নামে নামমাত্র মূল্যে ১.০০ একর জমি বরাদ্দ প্রদান করেন। ০২/০৭/২০১১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মাননীয় শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই মহাবিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম শুরু করতে সক্ষম হয়।
নামকরণ:
প্রতিষ্ঠানটির নাম করণ করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণার উৎস তার সহ-ধর্মীনি বঙ্গমাতা বেগম শহীদ শেখ ফজিলাতুন নেছার নামানুসারে।
লক্ষ্য ও উদেশ্য
১। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ঢাকা মহানগরীতে নতুন মহাবিদ্যালয় স্থাপন।
২। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আধুনিক সুযোগ- সুবিধা সম্বলিত নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে যুগের চাহিদা পূরণ।
৩। শিক্ষার গুনগত মান নিশ্চিত করণ।
৪। মহানগরীর বর্ধিত অংশের বর্ধিত মানুষের চাহিদা পূরণ।
৫। শহরের অভ্যন্তরে যানযট নিরসন।
৬। ভতিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার দুর্ভাবনা লাঘব করা।
কলেজ সম্পর্কীত গুরুত্বপূর্ণ তথ্য
ক) জমির পরিমাণ-১.০০ একর
খ) ৬তলা ফাউন্ডেশনসহ ৪তলা একাডেমিক ও প্রশাসনিক আধুনিক ভবন
গ) সুপরিসর খেলার মাঠ
ঘ) শ্রেণি কক্ষ-১০টি
ঙ) অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অফিস কক্ষ
চ) সাধারণ অফিস কক্ষ-০১টি
ছ) শিক্ষক মিলনায়তন-০১টি
জ) ছাত্র-ছাত্রীদের কমনরুম-০২টি
ঝ) বিজ্ঞানাগার-০৪টি,
ঞ) গ্রন্থাগার-০১টি
ট) আইসিটি ল্যাব-০১টি
এছাড়াও প্রতি ফো¬রে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টয়লেট। প্রয়োজনীয় আসবাবপত্র,বই,বৈজ্ঞানিক যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষাদানের জন্য রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর,ইন্টারেকটিভ বোর্ড,ল্যাপটপ ও বিনোদনের জন্য খেলাধূলা সামগ্রী।