27/04/2023
জামি'আ দারুল উলূম, [মতিঝিল ওয়াপদা মাদরাসায়]
ভর্তি সংক্রান্ত জরুরী জ্ঞাতব্য : ১৪৪৪-৪৫ হিজরি, ২০২৩-২৪ ইংরেজি শিক্ষাবর্ষ...................
👉নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম :
১. ফরম বিতরণ : ৮ শাওয়াল শনিবার সকাল ৮ টা।
২. নতুন শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষা : ফরম গ্রহণের পর নাযেমে তালিমাত কর্তৃক নির্ধারিত মুমতাহিন পরীক্ষা নিবেন।
🖋️যে-সকল কিতাবের পরীক্ষা নেওয়া হবে :
১. রাবে [চতুর্থ শ্রেণীতে] ভর্তির জন্য : কোরআনুল কারীম, তাজবীদ, বাংলা, অংক ও ইংরেজী ৩য় শ্রেণী।
২. খামেছ [পঞ্চম শ্রেণিতে] ভর্তির জন্য : উর্দু কি দুসরী কিতাব, বাংলা, অংক ও ইংরেজী ৪র্থ শ্রেণী।
৩. মীজান জামাতে ভর্তির জন্য : ১. তাইসীরুল মুবতাদী, ২. ফার্সি পহেলি।
৪. নাহবেমীর জামাতে ভর্তির জন্য : ১. মীযানুস সরফ ওয়া মুনশাইব/ইলমুস সরফ ১ম-২য় খণ্ড; ২. এসো আরবী শিখি/বাকুরাতুল আদব।
৫. হেদায়াতুন নাহু জামাতে ভর্তির জন্য : ১. নাহবেমীর; ২. রওযাতুল আদব।
৬. কাফিয়া ও শরহে জামী জামাতে ভর্তির জন্য : ১. হেদায়াতুন নাহু/ কাফিয়া (বাহসুল ইসম), ২. নূরুল ইযাহ।
৭. শরহে বেকায়া জামাতে ভর্তির জন্য : ১. কাফিয়া/শরহে জামী (বাহসুল ইসম)।
৮. জালালাইন জামাতে ভর্তির জন্য : ১. শরহে বেকায়া ১ম খণ্ড।
৯. মেশকাত জামাতে ভর্তির জন্য : তাফসীরুল জালালাইন ১ম খণ্ড, হেদায়া ২য় খণ্ড।
১০. তাকমিল জামাতে ভর্তির জন্য : মিশকাতুল মাসাবীহ ১ম খণ্ড, হেদায়া ৩য় খণ্ড।
👉তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতার ভর্তি কার্যক্রম :
ফরম বিতরণ : ৮ শাওয়াল বা সকাল ৮.০০ ঘটিকা থেকে আছর পর্যন্ত।
লিখিত পরীক্ষা : ৯ শাওয়াল সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত।
মৌখিক পরীক্ষা : লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর।
ইফতা বিভাগে ভর্তির জন্য যে-সকল কিতাবের পরীক্ষা দিতে হবে :
লিখিত পরীক্ষা : ১۔ হেদায়া ৩য় খণ্ড؛ ২۔ নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।
মৌখিক পরীক্ষা : ১۔ হেদায়া ৩য় খণ্ড؛ ২۔ নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।
👉হিফজ ও মক্তব বিভাগের ভর্তি কার্যক্রম :
নতুন ছাত্রদের ভর্তিপরীক্ষা ও ভর্তি : ৮ শাওয়াল সকাল ৮.০০ ঘটিকা থেকে (কোটা থাকার শর্তে)।
👉সকল বিভাগে ভর্তি : ৮ শাওয়াল সকাল ৮.০০ ঘটিকা হইতে। (কোটা পূরণ হওয়া পর্যন্ত)।