10/08/2026
নবগঠিত মাওলানা ভাসানী হল ছাত্র সংসদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ঢাকা নার্সিং কলেজের মাওলানা ভাসানী হল ছাত্র সংসদ-এর নবনির্বাচিত ১৬তম কার্যনির্বাহী পরিষদ গত ৩রা আগস্ট ২০২৬ তারিখে ঢাকা নার্সিং কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় কর্তৃক অনুমোদিত হয়।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে ১০ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা নার্সিং কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোছাঃ জান্নাতুন নেছা ম্যাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অধ্যক্ষ মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরবর্তীতে কমিটির সদস্যরা নিজ নিজ নাম, পরিচয় ও পদবী তুলে ধরে আনুষ্ঠানিক পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে মাওলানা ভাসানী হলের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের কল্যাণ, হলের বিভিন্ন বিষয়াবলী এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা হয়। সম্মানিত অধ্যক্ষ মহোদয় নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদও অধ্যক্ষ মহোদয়ের দিকনির্দেশনা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের কল্যাণ, শৃঙ্খলা, সৌহার্দ্য ও ইতিবাচক পরিবেশ নিশ্চিতকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
মাওলানা ভাসানী হল ছাত্র সংসদ
ঢাকা নার্সিং কলেজ, ঢাকা।