29/08/2026
🚨 সোমবার রিপনের জন্য ফান্ড সংগ্রহ -সবাই পাশে থাকুন!
গণ বিশ্ববিদ্যালয়ের কৃতী ফুটবলার রিপন কিছুদিন আগে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার পায়ের মারাত্মক চোটের কারণে অস্ত্রোপচারের জন্য প্রয়োজন বিপুল অর্থ।গণ বিশ্ববিদ্যালয়ের ফুটবলের বিভিন্ন অর্জনের পেছনে রিপনের অবদান অনস্বীকার্য। আজ আমাদের এই কৃতী খেলোয়াড়টি কঠিন সময় পার করছে।
আগামী সোমবার গণ বিশ্ববিদ্যালয়ে রিপনের চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহ করা হবে।গণ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক আহ্বান সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আসুন, আমরা সবাই মিলে রিপনের পাশে দাঁড়াই।
রিপন আবার মাঠে ফিরুক এটাই আমাদের প্রত্যাশা।