PRO, Islamic Arabic University

PRO, Islamic Arabic University জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

“জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দেশ-জাতির কল্যাণে কাজ করতে হবে” — ভিসি ড. মোহাম্মদ আবু জাফর খানদারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ...
23/08/2026

“জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দেশ-জাতির কল্যাণে কাজ করতে হবে” — ভিসি ড. মোহাম্মদ আবু জাফর খান
দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অনার্স সমাপনী অনুষ্ঠিত
“জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দেশ-জাতির কল্যাণে কাজ করতে হবে। শিক্ষাজীবনের অর্জনকে মানবকল্যাণ ও জাতীয় উন্নয়নের কাজে কাজে লাগিয়ে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অনার্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রবিবার (২৩ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইলিয়াস সিদ্দিকী এবং কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ আ. খ. ম. আবু বকর সিদ্দীক।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে মেধাবী ও দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষা, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইলিয়াস সিদ্দিকী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের বিষয় নয়; বরং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার মাধ্যম। তিনি শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও দায়িত্ববোধের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আ. খ. ম. আবু বকর সিদ্দীক মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনই একজন শিক্ষার্থীর প্রকৃত অর্জন। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এম.ফিল ও পিএইচডি কার্যক্রমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশদেশের মাদরাসা শিক্ষাকে উচ্চশিক্ষা ও গবেষণার...
23/08/2026

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এম.ফিল ও পিএইচডি কার্যক্রমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

দেশের মাদরাসা শিক্ষাকে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন পর্যায়ে নিয়ে যেতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এম.ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (রবিবার) ২৩ আগষ্ট ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এ. কে. মুহা: নুরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তির জন্য আগ্রগী প্রর্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসা থেকে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য গবেষণা ও উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হলো। গবেষণাধর্মী উচ্চশিক্ষার এ উদ্যোগ দেশের মাদরাসা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের গবেষণা ও জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণ করবে বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষাকে মূলধারার উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে মাদরাসা শিক্ষার্থীদের দীর্ঘদিনের জ্ঞানচর্চাকে গবেষণামূলক কাঠামোতে রূপ দিয়ে বৈশ্বিক মানে উন্নীত করা সম্ভব হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এম.ফিল প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল (স্নাতক) অনার্স/ফাজিল (স্নাতক) পাস/সমমান এবং কামিল (স্নাতকোত্তর)/সমমান পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ-৫ স্কেলে ৩.৫০ কিংবা সিজিপিএ-৪ স্কেলে ৩.০০ অর্জন করতে হবে। এছাড়া দাখিল ও আলিম/সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ-৫ স্কেলে ৩.৫০ থাকতে হবে। বিদেশি শিক্ষার্থী কিংবা বিদেশি বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সমতা বিধান কমিটির মাধ্যমে সনদের সমতা নিশ্চিত করতে হবে।

এতে আরো বলা হয়েছে, এম.ফিল প্রোগ্রামের মেয়াদ হবে দুই বছর। প্রথম পর্বে কোর্সওয়ার্ক এবং দ্বিতীয় পর্বে গবেষণাভিত্তিক থিসিস সম্পন্ন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। গবেষণায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতি শিক্ষাবর্ষে এম.ফিল প্রথম পর্বের ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা অনুযায়ী সর্বোচ্চ ১৫ জন গবেষককে ফেলোশিপ বা বৃত্তি প্রদান করা হবে। গবেষকের সংখ্যা ও অন্যান্য বিবেচনায় এ সংখ্যা পরিবর্তিত হতে পারে। এম.ফিল গবেষকদের পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করতে হবে। চাকরিজীবী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে নিজ প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) দাখিল করতে হবে। ফেলোশিপপ্রাপ্ত গবেষকদের কোর্স চলাকালীন পূর্ণকালীন ছুটিতে থাকতে হবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এবং অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে এক বছরের ছুটি গ্রহণ করে প্রোগ্রামে যোগদান করতে হবে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভর্তি বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এম.ফিল. ও পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তিইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নিম্...
23/08/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এম.ফিল. ও পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নিম্নবর্ণিত বিষয়সমূহে এম.ফিল. ও পিএইচ.ডি প্রোগ্রামে (পূর্ণকালীন/খণ্ডকালীন) ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে:

এম.ফিল. ও পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির বিষয়সমূহ

১. আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ
২. আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ
৩. আদ-দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ
৪. আরবি ভাষা ও সাহিত্য
৫. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
৬. আল-ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা এর অধীনে অনুষ্ঠিতব্য ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা ২০২৫ এর কেন্দ্র পর্যবেক্ষণ, বৃক্ষরোপণ...
23/08/2026

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা এর অধীনে অনুষ্ঠিতব্য ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা ২০২৫ এর কেন্দ্র পর্যবেক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, দেয়ালিকা প্রকাশ, শ্রেণিকক্ষ পরিদর্শন ও মতবিনিময় সভা ২০.০৮.২০২৬ তারিখে মোমেনশাহী ডি.এস. কামিল মাদরাসা, ময়মনসিংহ এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ড. মো. ইদ্রিস খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনছারুল ইসলাম, সহকারী পরিচালক, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা । আলোচনা সভায় উক্ত মাদরাসার সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

ইউজিসির ভাইস-চ্যান্সেলরস ডায়ালগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির অংশগ্রহণবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি...
22/08/2026

ইউজিসির ভাইস-চ্যান্সেলরস ডায়ালগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির অংশগ্রহণ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী “Vice-Chancellors’ Dialogue: Shaping the Future of Higher Education” শীর্ষক জাতীয় সংলাপে অংশগ্রহণ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান।

সাভারের ব্র্যাক সিডিএমে ২১-২২ আগস্ট অনুষ্ঠিত এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬৫ জন ভাইস চ্যান্সেলর, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন। সংলাপে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশাসন, গবেষণা ও উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর এবং কর্মসংস্থানমুখী শিক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান অর্জন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উচ্চশিক্ষা খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে ইউজিসির প্রণীত পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান-এর অংশগ্রহণের মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার বিকাশে চলমান জাতীয় উদ্যোগের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদার হয়েছে।

উল্লেখ্য, ইউজিসির HEAT প্রকল্প বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।

https://khaborerchokh.com/2026/08/21/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%...
21/08/2026

https://khaborerchokh.com/2026/08/21/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%97%e0%a6%a4%e0%a6%bf/

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, মাদরাসা শিক্ষাকে আরো গতিশী.....

জামালপুর জেলার চিনাডুলী ফাজিল মাদরাসায় “শিক্ষার মান উন্নয়ন আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” পালন করা হয়। অনুষ্ঠানে ...
21/08/2026

জামালপুর জেলার চিনাডুলী ফাজিল মাদরাসায় “শিক্ষার মান উন্নয়ন আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” পালন করা হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ, কে, এম, এ, তারিক, কম্পিউটার প্রোগ্রামার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত দেয়ালিকা, মাদরাসার প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এসময় মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, গভার্নিং বডির সহ- সভাপতি, বিদ্যুৎসাহী প্রতিনিধি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

21/08/2026
21/08/2026
সরকার মাদরাসা শিক্ষাকে আরো গতিশীল ও কর্মমুখী করার জন্য কাজ করছে  : ইআবি ভিসিইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ...
21/08/2026

সরকার মাদরাসা শিক্ষাকে আরো গতিশীল ও কর্মমুখী করার জন্য কাজ করছে : ইআবি ভিসি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ আবু জাফর খান বলেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে আরো গতিশীল ও কর্মমুখী করতে কাজ করে যাচ্ছে। একনেকে দুইটি বিল পাশ করে প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, তার মধ্যে ৬৫৬টি মাদ্রাসায় বারটি ডিজিটাল ক্লাসরুম স্থাপনসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার । এরই ধারাবাহিকতায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ইসলামিক জ্ঞানের পাশাপাশি কর্মমুখী আধুনিক শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে। এছাড়া মাদ্রাসার অবকাঠামোগত সমাস্যা সমাধান ,খেলার মাঠ ভরাট, শ্রেণি কক্ষ সংস্কারসহ শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কোর্স চালুর দিক-নির্দেশনা দেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কক্সবাজার চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদরাসা কর্তৃক শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষ ভাগ্যবান আমাদের একজন মহান জাতীয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মতো ব্যাক্তিকে জনপ্রতিনিধি হিসেবে পেয়েছে। কক্সবাজার এর মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না,মাদরাসার যাবতীয় প্রয়োজনীয়তা পূরণে মাননীয় মন্ত্রী মহোদয় এর একটু নেক নজরেই যতেস্ট । ভাইস চ্যান্সেলর
মাদরাসার একাডেমিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। বিদ্যমান সুবিধাসমূহ পর্যালোচনা করে প্রয়োজনীয় উন্নয়ন ও মানোন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষকে মন্ত্রী মহোদয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি। পরে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং মাদরাসার আঙ্গিনায় কয়েকটি বৃক্ষরোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, গভর্ণিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শাহিদুল আলম, ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আশফাক আখতার, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম,চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিন দেলোয়ারসহ উপজেলার বিভিন্ন ফাজিল, কামিল মাদ্রাসা অধ্যক্ষ, মাদরাসার শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকগন।

Address

Dhaka
1231

Alerts

Be the first to know and let us send you an email when PRO, Islamic Arabic University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to PRO, Islamic Arabic University:

Shortcuts

Share