Department of Inspection for Factories and Establishments

Department of Inspection for Factories and Establishments This department, under the Ministry of Labour & Employment, is responsible for ensuring welfare, safety and health of valuable human resources.

মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষেরচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদানমহান মে দিবস ও জাত...
26/07/2026

মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে
রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে আজ রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আব্দুর রহমান তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ আবদুর রহিম খান। স্বাগত বক্তব্য প্রদান করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক এবং প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক জনাব মোঃ ফরহাদ সিদ্দিক।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্য, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, দেশের মেধাবী তরুণ প্রজন্মকে যথাযথ দিকনির্দেশনা ও সুযোগ-সুবিধা প্রদান করা গেলে তারা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। তিনি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে শ্রম অধিকার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়তে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার সংস্কৃতি গড়ে তোলা, শ্রম প্রশাসনের আধুনিকায়ন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক বলেন, শ্রমিকদের সম্মিলিত অবদানেই দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হচ্ছে। নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করে শোভন কর্মপরিবেশ গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব। তিনি আরও বলেন, শ্রম প্রশাসনকে শক্তিশালী করা এবং শ্রমখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে অধিদপ্তর ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ছয়জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়। প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী সীমান্ত চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামান্তা জিনিয়া এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ফাওজিয়া ইসলাম মারিয়া বিজয়ী হন। অন্যদিকে কলেজ পর্যায়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আসফী নুরেন নাজিহা, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শামউন হায়দার এবং চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা শ্রমিকের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ে তরুণ প্রজন্মের অংশগ্রহণকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকের মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার মধ্য দিয়েই একটি উন্নত, মানবিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস, ২০২৬ উপলক্ষ্যে বিটিভিতে প্রচারিত আলোচনা অনুষ্ঠান।
29/06/2026

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস, ২০২৬ উপলক্ষ্যে বিটিভিতে প্রচারিত আলোচনা অনুষ্ঠান।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ...

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিতপ্রতিপাদ্য: “শিশুশ্রমকে ‘না’ বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।”শিশুশ্রমমুক্ত বাংল...
29/06/2026

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত
প্রতিপাদ্য: “শিশুশ্রমকে ‘না’ বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।”

শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার, উন্নয়ন সহযোগী, মালিক-শ্রমিক সংগঠন, গণমাধ্যম এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় শিশুশ্রম নিরসনে সামাজিক আন্দোলন গড়ে তোলা, সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা এবং শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম আইন বাস্তবায়নের মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ খাতসমূহ হালনাগাদ এবং পর্যায়ক্রমে শিশুশ্রমমুক্ত খাত ঘোষণা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আসুন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে শিশুশ্রমকে ‘না’ বলি এবং প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করি।

25/06/2026

"শিশুশ্রমকে 'না' বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি"

07/04/2026

বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে দোকান ও বিপণিবিতান সন্ধ্যা ৭টায় বন্ধের নির্দেশ

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং সংশ্লিষ্ট সংকট নিরসনের লক্ষ্যে সরকার সারাদেশের সকল দোকান ও বিপণিবিতান বন্ধের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, ৬ এপ্রিল ২০২৬ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পত্রের নির্দেশনার আলোকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১১৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে সকল দোকান ও বিপণিবিতান প্রতিদিন রাত ৮.০০ ঘটিকার পরিবর্তে সন্ধ্যা ৭.০০ ঘটিকার পর খোলা রাখা যাবে না।

এই নির্দেশনা জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডাইফ মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) ওমর মোঃ ইমরুল মহসিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থায় প্রেরণ করা হয়েছে এবং ব্যাপক প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Strategic Compliance Planning (SCP) Workshop Successfully HeldA three-day workshop on Strategic Compliance Planning (SCP...
09/03/2026

Strategic Compliance Planning (SCP) Workshop Successfully Held

A three-day workshop on Strategic Compliance Planning (SCP) Piloting in Selected Sectors was successfully conducted in Manikganj from 7–9 March 2026 by the Department of Inspection for Factories and Establishments (DIFE) under the Ministry of Labour and Employment, with support from ILO.

During the workshop, inspectors and officials developed region-based strategic compliance plans for selected priority sectors to strengthen labour inspection and improve compliance with labour laws and occupational safety and health (OSH) standards.

The participating Deputy Inspector General (DIG) offices prepared strategic plans for the following sectors:

• Mymensingh – Construction sector
• Chattogram – Re-rolling mills
• Khulna – Plastic and bakery industries
• Faridpur – Jute mills
• Rajshahi – Rice mills

These initiatives represent an important step toward adopting strategic and risk-based labour inspection approaches in Bangladesh, contributing to safer workplaces and improved labour standards.

The workshop brought together Deputy Inspectors General (DIGs) from different DIG offices, Assistant Inspectors General (AIGs), and Labour Inspectors.

The programme was graced by Guest of Honour Neeran Ramjuthan, Programme Manager, ILO LAWC.

Among others, Md. Mahfuzur Rahman Bhuiyan and Mst. Julia Jesmin, Joint Inspectors General of DIFE, attended the workshop.

Ron Johnson, Technical Specialist, ILO, and Borhan Uddin, Senior Programme Officer, ILO, also addressed the participants.

18/02/2026

Address

১৯৬ শহিদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০
Dhaka
POSTCODE-1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88028391348

Alerts

Be the first to know and let us send you an email when Department of Inspection for Factories and Establishments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department of Inspection for Factories and Establishments:

Shortcuts

Share