07/10/2026
ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের আসন্ন ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আজ উন্মোচিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের অফিশিয়াল জার্সি। আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টামণ্ডলীর বরদস্ত ও শুভকামনায় জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আমাদের অফিশিয়াল যাত্রা শুরু হলো।
মাঠে আমাদের লড়াই হবে একতার, আমাদের লক্ষ্য থাকবে শুধুই শ্রেষ্ঠত্ব অর্জনের! প্রতিটি পাসে আর শটে ভালোবাসার লালমনিরহাট ও জবির নাম উজ্জ্বল করতেই মাঠে নামবে আমাদের একঝাঁক অদম্য তরুণ। সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকে পাথেয় করে আমরা এগিয়ে যেতে চাই ফাইনালের মঞ্চে।
সবাই আমাদের টিমের জন্য দোয়া ও শুভকামনা রাখবেন।
শুভকামনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফুটবল টিম! 🏆❤️