JU Diary

JU Diary This page's post will be help for people. Stay With us.

29/04/2026

সময় যেখানে থেমে যায়।

28/04/2026

বহুরূপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার রূপ দেখাচ্ছেন।🌻

#জাবি #ফুল #জাহাঙ্গীরনগর

ফুলের নগরী ✖️ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ❤️
26/04/2026

ফুলের নগরী ✖️ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ❤️

জাহাঙ্গীরনগরের আরেক পরিযায়ী পাখিহুদহুদ ❤️
17/03/2026

জাহাঙ্গীরনগরের আরেক পরিযায়ী পাখি
হুদহুদ ❤️

ডেইরি গেইট থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তা। সময়কালঃ ২০০৮ইং
16/09/2025

ডেইরি গেইট থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তা।
সময়কালঃ ২০০৮ইং

06/02/2025

একটা জিনিস খেয়াল করে দেখসেন,
"Nothing goes unpaid". লিট্যারালি নাথিং৷

আপনি হয়তো চরম বিপদে কোন বন্ধুকে সাহায্য করেছেন, নিজের না থাকলেও কোনো বন্ধুকে পাতেরটা খাইয়েছেন, রাস্তায় কোন অসহায় কুকুরকে খাবার দিয়েছেন, বাসের সিটটা ছেড়ে দিয়েছেন কোন পৌঢ়া নারী বা গর্ভবতী নারীর জন্য, রাতের ঘুম নষ্ট করে হয়তো কাউকে শান্তনা দিয়ে গেছেন, হয়তো প্রবল মন খারাপের সময় কাউকে সাহায্য করেছেন৷

এগুলা তারা সবসময় মনে না রাখলেও সৃষ্টিকর্তা বা প্রকৃতি এগুলা মনে রাখে। প্রকৃতিতে এসব জমা থাকে। যাদের আপনি উপকার করেছেন তারা না করলেও জিনিসগুলো আপনার কাছে ফিরে আসে। দেখবেন আপনি চরম বিপদে আছেন, কোন আশা নেই - যাদুকরী উপায়ে কোন একটা সাহায্য বা মানুষ এসে যাবে৷ কারন যেকোনো উপায়ে প্রকৃতি তার জমিয়ে রাখা ঋন শোধ করে দেয়৷ আমরা বুঝিনা৷ আমাদের এই প্রতিটা ভালো কাজ যেভাবে প্রকৃতি জমা রাখে, খারাপগুলোও বরাবর রাখে৷ কোনো একটা খারাপ কাজ করলেন আর ভাবলেন পার পেয়ে গেলাম, এইটা হয়না৷ যার সঙ্গে খারাপ করলেন তার হয়তো জবাব দেয়ার ক্ষমতা নেই , কিন্তু তার হয়ে কেউ একজন জবাব দিয়ে দিবে৷

মূলত, যেই ভালোবাসা মানুষ দেয় সেইটা ফিরে আসে অন্য কোনো রূপে ; অন্য কোনো আলোয়। আর যেই ঘৃনা দেয় তাও ফিরে আসে, অন্য কোনো রূপে। প্রকৃতি কোনো ঋন রাখেনা।

NORTHING GOES UNPAID.

নিজের ভ‍্যালু কিভাবে বাড়াবেন? জীবনের কোনো এক সন্ধ্যায় কি কখনো মনে হয়েছে, আপনার যোগ্যতাটা কেউ ঠিকমতো মূল্যায়ন করছে না?...
28/01/2025

নিজের ভ‍্যালু কিভাবে বাড়াবেন?

জীবনের কোনো এক সন্ধ্যায় কি কখনো মনে হয়েছে, আপনার যোগ্যতাটা কেউ ঠিকমতো মূল্যায়ন করছে না?

যেখানে আছেন, যা করছেন—চাকরি হোক, সম্পর্ক হোক, কিংবা বন্ধুত্ব—সবখানেই কেমন যেন একটা অবহেলার গন্ধ?

এমন সময়ে কী করবেন?
চুপ করে বসে থাকবেন? নাকি নিজের ভ্যালুর জন্য লড়াই করবেন?

আপনাকে বুঝতে হবে, এমন পরিস্থিতিতে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় নেই।

আপনাকে সেই জায়গা ছেড়ে দিতে হবে, যেখানে আপনার কদর নেই। আর পৌঁছাতে হবে সেখানে, যেখানে আপনার ভ্যালু আছে।

কিন্তু এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন: আপনার ভ্যালু কতটুকু সেটা বুঝবেন কীভাবে?

আপনার ভ্যালু বুঝতে হলে কী করতে হবে?

১. আপনার সময়ের গুরুত্ব কেউ দেয়?

ভেবে দেখুন, যাদের সাথে আছেন, তারা কি আপনার সময়কে সম্মান করে? নাকি বারবার সময় অপচয় করে আপনাকে ছোট করে দেখায়? সময়ের মূল্য যেখানে নেই, সেখানে আপনার ভ্যালু খুঁজবেন কীভাবে?

২. আপনার অবদান কি চোখে পড়ে?

আপনি যা করছেন, সেটাকে কি অন্যরা সিরিয়াসলি নেয়? আপনার পরিশ্রমকে কেউ তুচ্ছতাচ্ছিল্য করলে সেটা সরাসরি আপনার ভ্যালুকে অবমূল্যায়ন করে।

৩. আপনার সাথে কেমন ব্যবহার করা হয়?

যারা আপনাকে ভালোবাসার কথা বলে, তারা আসলেই কী আপনাকে সম্মান করে? নাকি তারা আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে শুধুই নিজেদের সুবিধা নিচ্ছে?

৪. নিজের মনকে জিজ্ঞেস করুন।

আপনার নিজের অনুভূতিটাই সবচেয়ে বড় সত্য। যদি সবকিছু ঠিকঠাক মনে না হয়, তবে মনকে গুরুত্ব দিন। নিজেকে অবহেলিত মনে হলে সেটা আসলেই সত্য।

আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের।

একটা বাস্তব সত্য হচ্ছে—আপনার ভ্যালু অন্য কেউ আপনাকে বুঝিয়ে দেবে না। আপনার ভ্যালু বুঝতে হলে আপনাকেই সেটা খুঁজে বের করতে হবে।

আপনার চারপাশে যারা আপনাকে বারবার ছোট করতে চায়, তাদের থেকে দূরে থাকুন।

মনে রাখবেন, যোগ্য মানুষের জায়গা সেখানে, যেখানে তার কাজ আর ব্যক্তিত্ব স্বয়ংক্রিয়ভাবে সম্মান পায়।

একটু ভেবে দেখুন…

আপনি কি এমন একটা চাকরিতে আছেন, যেখানে আপনাকে বারবার প্রমাণ করতে হয় যে আপনি যোগ্য?

আপনি কি এমন সম্পর্কের মধ্যে আছেন, যেখানে আপনার ইমোশনগুলো বারবার অবহেলা করা হয়?

আপনি কি এমন মানুষের সাথে সময় কাটান, যারা আপনার স্বপ্ন আর সাফল্যকে কখনোই সিরিয়াসলি নেয় না? হাসি- তামাশা করে ডিমোটিভেট করে দেয়?

যদি এমন হয়, তবে উত্তর একটাই—আপনার ভ্যালু যেখানে নেই, সেই জায়গা আপনাকে ছাড়তে হবে।

জীবন খুবই ছোট।

এই জীবনে আপনাকে আপনার ভ্যালু খুঁজে নিতে হবে। সেটা নিজে বুঝুন, এবং এমন জায়গা খুঁজে নিন, যেখানে আপনার ভ্যালুকে সম্মান দেওয়া হবে।

মনে রাখবেন:
আপনার ভ্যালু যতটা, তার চেয়ে কমে কখনো সন্তুষ্ট হবেন না।

©️

মধু মিয়া! আজ চেম্বারে এসেই তোলপাড়! সিরিয়াল নাই! তাই এ্যাটেন্ড্যান্ট চেম্বারে ডুকতে দিচ্ছিলো না। অনেকটা জোর করেই চেম্বারে...
17/01/2025

মধু মিয়া! আজ চেম্বারে এসেই তোলপাড়! সিরিয়াল নাই! তাই এ্যাটেন্ড্যান্ট চেম্বারে ডুকতে দিচ্ছিলো না। অনেকটা জোর করেই চেম্বারে ডুকে বলে ফেললো-'তর চেম্বারে ডুকতে কি সিরিয়াল লাগেরে?'
তুই তুকারী! চেম্বারের ভিতরের প্রায় সবাই হতবিম্ব! বললাম-' দোস্ত, আমার চেম্বারে ডুকতে তর কোন প্রকার সিরিয়ালের দরকার নাই।'
এ্যাটেন্ড্যান্ট এর তাকিয়ে সে এবার বললো-'হুনছস, তর স্যারে কি কইছে?'

মধু হলো আমার বাল্যকালের স্কুলবন্ধু। একসাথে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা। অতঃপর........

প্রাইমারী স্কুল জী্বনের সব বন্ধু-বান্ধবীদেরকে আজ ভীষণ ভীষণ মনে পরতেছে। ভালো থাকুক সব বন্ধুরা।

©Dr. Nurul Islam

ফুলের নগরী × জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 🌻❤️ েইজে_কয়েকজন_এডমিন_নেওয়া_হবে.. শর্তাবলী:-১. আপনাকে অবশ্যই জাহাঙ্গীরনগরের স্টু...
08/05/2023

ফুলের নগরী × জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 🌻❤️

েইজে_কয়েকজন_এডমিন_নেওয়া_হবে..
শর্তাবলী:-
১. আপনাকে অবশ্যই জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট হতে হবে।
২. ভালো ছবি তুলতে/ ভিডিও বানাতে পারেন।
উপরের শর্তাবলীর সাথে একমত হলে, পেইজে মেসেজ দিতে পারেন।

ধন্যবাদ সবাইকে ❤️

09/08/2022

কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না।

যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,

"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!"
(সূরা আয-যুমারঃ ১০)

11/06/2022

“তুমি একজনকে সাহায্য করবা, আল্লাহ অন্য আরেকজনের মাধ্যমে তোমাকে সাহায্য করবেন।”

Address

Dhaka
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when JU Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to JU Diary:

Share