17/12/2025
মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট 'Project Ushnota 2.0, Phase 1' এর দুই দফায় মোট ৪০০ এর অধিক মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
BUET Islamic Community এর নেতৃত্বে ও AgeSense Initiative এর আন্তরিক সহযোগিতায় এই যৌথ প্রজেক্ট পরিচালিত হয়। ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রজেক্টের অধীনে ১৪ তারিখ পর্যন্ত ক্যাফের সামনে বুথে এবং হলে হলে আর্থিক ডোনেশন ও শীতবস্ত্র সংগ্রহ চলে, যেখানে বহু মানুষের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাওয়া যায়।
১৪ তারিখ রাতে আমরা ১ম দফা ডিস্ট্রিবিউশনের উদ্দেশ্যে রওনা দেই এবং নীলক্ষেত, টিএসসি, শহীদ মিনার, বকশিবাজার ও কমলাপুর এরিয়া কভার করি। এই দফায় ২ শতাধিক শীতার্ত হতদরিদ্র মানুষের হাতে হাতে শীতবস্ত্র পৌঁছে দেই।
এরপর ১৬ তারিখ আমরা ২য় দফা ডিস্ট্রিবিউশন এর উদ্দেশ্যে বের হই এবং সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিতে বসবাসরত অসহায় দুঃস্থ নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের হাতে শীতবস্ত্র পৌঁছে দেই। এক্ষেত্রে বৃদ্ধ, শিশু ও প্রতিবন্ধীদের বিশেষ অগ্রাধিকার দেয়া হয়৷ এই দফায়ও ২ শতাধিক সংখ্যক মানুষকে সাহায্য করা হয়।
আমাদের উদ্দেশ্য ছিলো হাঁড় কাপানো শীতে এক টুকরো উষ্ণ কাপড়ের অভাবে যেই মানুষগুলো অবর্ণনীয় যন্ত্রণার শিকার হয়, তাদেরকে উষ্ণতায় মুড়িয়ে দিয়ে কষ্ট কিছুটা হলেও লাঘব করা, সেই উদ্দেশ্য পূরণ করতে পেরেছি বলে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।
একই সাথে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সেসকল শুভাকাঙ্ক্ষীদের, যারা অর্থ, শীতবস্ত্র, পরামর্শ বা মূল্যবান সময় দিয়ে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ তায়ালা আমাদের কাজকে কবুল করুন এবং সকলকে সাথে নিয়ে মানবসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার তাওফিক দিন।
Photography Credit:
Samsuddin Ahmed (ChE '23)
Sirajam Monir ( ChE '23)
Jubayer Hasan ( CE '23)
Ahmod Abdullah Zarir (Archi '23)
সাদিক দাইয়ান (MME '22)