Manarat Dhaka International School & College - MDIC

Manarat Dhaka International School & College - MDIC Manarat Dhaka International College (MDIC) runs by Manarat Trust. It is country's one of the best educational institution in English Medium category.

মানারাতে তিন দিনব্যাপী আন্তঃস্কুল এমডিআইসি কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিতমানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে...
20/06/2026

মানারাতে তিন দিনব্যাপী আন্তঃস্কুল এমডিআইসি কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে তিন দিনব্যাপী “মহান বিজয় দিবস আন্তঃস্কুল এমডিআইসি ফুটবল টুর্নামেন্ট -২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

১৮ জুন (বৃহস্পতিবার) সকাল ৮টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস. এম. মাহবুব-উল-আলম, ওএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর তাহমিনা ইয়াসমিন এবং মো. আনোয়ারুল করিমসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

একই দিন সকাল ১০টায় খেলা পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত জনাব রামিস শেন, রাশিয়ান দূতাবাসের প্রথম সচিব ও রাশিয়ান হাউস, ঢাকার পরিচালক মিস আলেকজান্দ্রা খলেভনয়, ইন্টারন্যাশনাল এথনোস্পোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জনাব মোহাম্মদ কায়সার আহমেদ, এমপি, এবং তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা)-এর বাংলাদেশ সমন্বয়ক জনাব মুহাম্মদ আলী আরমাগান। তাদের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

২০ জুন শনিবার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ট্রাস্টের একাডেমিক কমিটির কনভেনর জনাব মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের হেড অব কমিউনিকেশনস ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব সাঈদ গোলাম দস্তগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস. এম. মাহবুব-উল-আলম, ওএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল প্রফেসর তাহমিনা ইয়াসমিন ও মো. আনোয়ারুল করিম, বালক শাখার কো-অর্ডিনেটর মহসীন কোরাইশী, ক্রীড়া কমিটির কনভেনর মোনিরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক মো. বোরহান উদ্দিন, শফিকুল ইসলাম, মো. সুজাউদ্দৌলা, মুর্শিদ হাসানসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৮টি স্কুলের মোট ৩৯টি দল অংশগ্রহণ করে এবং ৫৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি অনূর্ধ্ব-১৪ (জুনিয়র), অনূর্ধ্ব-১৭ (ইন্টারমিডিয়েট) এবং অনূর্ধ্ব-১৯ (সিনিয়র) – এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়।

ফলাফলে অনূর্ধ্ব-১৪ (জুনিয়র) বিভাগে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ২–০ গোলে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনূর্ধ্ব-১৭ (ইন্টারমিডিয়েট) বিভাগেও মানারাত ১–০ গোলে গ্লেনরিচকে হারিয়ে শিরোপা জয় করে। অন্যদিকে অনূর্ধ্ব-১৯ (সিনিয়র) বিভাগে বিআইটি ১–০ গোলে মানারাতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণ শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয় এবং বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের আন্তঃস্কুল ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

Participant schools in MDIC CUP 26
17/06/2026

Participant schools in MDIC CUP 26

17/06/2026
Annual Luncheon 2026
10/06/2026

Annual Luncheon 2026

04/06/2026

Subject: Cambridge Mathematics Replacement Examinations - Exam Schedule & Guidelines.

Manarat Dhaka International school and College.
Centre Number : BD019

We would like to inform you that the replacement examination for Cambridge Mathematics 9709/32 and 9709/12 will take place at 03:00 PM on 8 June and 9 June respectively. The exam venue for all candidates will be Jamuna Future Park North Court on the mentioned date/s.

Revised Admission Tickets for the affected candidates have been issued.

Please ensure that candidates are aware of the following important instructions:
* Important Instructions for Candidates and Parents:
* Entry to the venue will close at 2:30 PM sharp. Late entry will not be permitted under any circumstances.
* Candidates must be seated at their designated seats after entering the exam hall.
* Security and examination-related procedures may take additional time. Candidates should plan their journey carefully and allow extra time for traffic or other unforeseen circumstances to avoid arriving late at the venue.
* Due to enhanced security arrangements, candidates will remain under supervised conditions for an extended period before the examination begins. The overall examination process may therefore take longer than usual.
* During the supervised period, candidates must remain seated at their designated seats and follow all instructions provided by venue staff.
* Candidates may bring printed study notes or reading materials (A4 size only) for quiet reading during the supervised waiting period. These materials will be collected before the examination begins and will not be returned. Books and handwritten notebooks are not allowed.
* Candidates may bring light snacks packed in disposable transparent packaging for consumption during the supervised waiting period. All food items and packaging will be collected and discarded before the examination begins.
* Candidates must bring the valid Passport and revised copy of Admission Ticket.
* Mobile phones, smart watches, electronic devices, and any unauthorised materials are strictly prohibited.
* The examination may finish up to 90 minutes later than the scheduled end time. Candidates are expected to leave the venue between 5:30 PM and 6:30 PM. Parents and guardians should plan pick-up arrangements accordingly.

All affected candidates understand these arrangements and comply fully with the instructions on the examination day.

Thank you.

Send a message to learn more

Assalamualaikum.Kindly pray for the success of the winners.  Alhamdulillah, the team is blessed to have two Manaraites a...
03/06/2026

Assalamualaikum.
Kindly pray for the success of the winners.
Alhamdulillah, the team is blessed to have two Manaraites among them.

Amended Circular
21/05/2026

Amended Circular

Address

Road/104, Plot/16
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801949800800

Alerts

Be the first to know and let us send you an email when Manarat Dhaka International School & College - MDIC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Manarat Dhaka International School & College - MDIC:

Shortcuts

Share