Gaibandha Govt. University College.

Gaibandha Govt. University College. এসো জ্ঞানের সন্ধানে,ফিরে যাও মানবতার ?
(1)

উত্তর জনপদের ঐতিহ্যবাহী গাইবান্ধা সরকারি কলেজ ব্রক্ষ্মপুত্র-ঘাঘট বিধৌত অঞ্চলে ১৯৪৭ সালের ১৭ ই আগষ্ট প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালের পূর্বে এ অঞ্চলের শিক্ষার্থীদের সুদীর্ঘ পথ অতিক্রম করে কারমাইকেল কলেজে লেখাপড়া করতে হত।এই অসুবিধা দূর করার জন্য গাইবান্ধার কিছু সমাজ হিতৈষী শিক্ষাব্রতী মহৎপ্রাণ মানুষ অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এই কলেজ প্রতিষ্ঠা করেন। কালের পরিক্রমায় ১৯৮০ সালের ১ মার্চ কলেজটি জাতীয়করণ হ

য় এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষাদানের ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানটির অবদান অপরিসীম। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের পর অনেক শিক্ষার্থী আজ রাজনীত,অর্থনীতি, শিল্প-সাহিত্য এবং জ্ঞান-বিজ্ঞানের অনেক ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।প্রতিষ্ঠানটির বিস্তৃত চত্বর,গাছগাছালির অনুপম সৌন্দর্য, দৃষ্টিনন্দন অবকাঠামো যেকোন মানুষের মন আকৃষ্ট করে ।

বইপ্রেমীদের সন্ধানে আমরা “বই ঘর পাঠচক্র”গাইবান্ধা সরকারি কলেজ, সৃজনশীল গাইবান্ধা এবং বই ঘর যৌথভাবে বইপ্রেমী শিক্ষার্থীদে...
25/04/2026

বইপ্রেমীদের সন্ধানে আমরা “বই ঘর পাঠচক্র”

গাইবান্ধা সরকারি কলেজ, সৃজনশীল গাইবান্ধা এবং বই ঘর যৌথভাবে বইপ্রেমী শিক্ষার্থীদের খুঁজে বের করে একটি সক্রিয়, প্রাণবন্ত ও জ্ঞানভিত্তিক পাঠচক্র (Reading Circle) গড়ে তুলতে কাজ করছে।

আমরা বিশ্বাস করি—বই শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং বইকে দৈনন্দিন জীবনের অংশে পরিণত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্য থেকেই “বই ঘর পাঠচক্র” উদ্যোগের সূচনা।

এই পাঠচক্রের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত বই পড়া, বই আলোচনা (Book Discussion), বই পর্যালোচনা (Book Review), সাহিত্য আড্ডা, লেখালেখি চর্চা, উপস্থাপনা দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রম আয়োজন করা হবে। এর ফলে শিক্ষার্থীরা শুধু বই পড়ার অভ্যাসই গড়ে তুলবে না, বরং নিজেদের চিন্তাভাবনা প্রকাশ, বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি উন্নত করতে পারবে।

“বই ঘর পাঠচক্র” হবে এমন একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম— যেখানে বিভিন্ন বিভাগ ও বর্ষের বইপ্রেমী শিক্ষার্থীরা একত্রিত হয়ে জ্ঞান, অভিজ্ঞতা ও ভাবনার আদান-প্রদান করতে পারবে। এখানে থাকবে বন্ধুত্বপূর্ণ পরিবেশ, পারস্পরিক সহযোগিতা এবং নতুন কিছু শেখার আনন্দ।

https://forms.gle/qsBwnx9BCuwHYKyM9
📌 এই ফরমটি পূরণের মাধ্যমে আমরা কলেজের বইপ্রেমী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছি, যাতে তাদের নিয়ে একটি সক্রিয় ও নিয়মিত পাঠচক্র গঠন করা যায়।

যদি আপনি—
✅ বই পড়তে ভালোবাসেন
✅ নতুন নতুন বই সম্পর্কে জানতে আগ্রহী
✅ নিজের ভাবনা ও মতামত শেয়ার করতে চান
✅ একটি সক্রিয় ও সৃজনশীল কমিউনিটির অংশ হতে চান

তাহলে এই “বই ঘর পাঠচক্র” আপনার জন্যই।

📖 আপনার অংশগ্রহণই গড়ে তুলতে পারে একটি জ্ঞানভিত্তিক, সৃজনশীল ও অনুপ্রেরণামূলক পাঠকমিউনিটি।
তাই অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন এবং আমাদের এই সুন্দর উদ্যোগের অংশ হয়ে উঠুন।

ধন্যবাদ।

আলো ছড়াক মেধা, স্বপ্ন গড়ুক সাহস এসএসসি শিক্ষাবৃত্তি ২০২৫ - রেজিস্ট্রেশন চলছে!গাইবান্ধা জেলার এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-...
26/07/2025

আলো ছড়াক মেধা, স্বপ্ন গড়ুক সাহস
এসএসসি শিক্ষাবৃত্তি ২০২৫ - রেজিস্ট্রেশন চলছে!

গাইবান্ধা জেলার এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অথচ আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী শিক্ষার্থীদের জন্য “সু-প্যালেস” এর শিক্ষাবৃত্তি!

📌 রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ ও জমা:
➡️ অনলাইনে: https://forms.gle/hK9ELodsKSBTe8if7
➡️ অফলাইনে: সু-প্যালেস শো-রুম থেকে ফরম সংগ্রহ করে জমা দিন

🗓️ গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
🔹 আবেদন শুরু: ২৫ জুলাই ২০২৫
🔹 আবেদন শেষ: ২০ আগস্ট ২০২৫
🔹 ফল প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ (ওয়েবসাইট ও ফেসবুক পেজে)

📎 আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে (পোস্টারে বিস্তারিত দেওয়া আছে)।

🎁 চূড়ান্ত বাছাইকৃত শিক্ষার্থীদেরকে প্রদান করা হবে এসএসসি শিক্ষাবৃত্তি ২০২৫।

📣 আশেপাশে এমন মেধাবী শিক্ষার্থী থাকলে অবশ্যই তাদের জানিয়ে দিন।

আয়োজনে ও পৃষ্ঠপোষকতায়:
সু-প্যালেস | ফ্যাশন প্যালেস | সৃজনশীল গাইবান্ধা | বই ঘর পাঠাগার

📞 যোগাযোগ: 01976140114, 01767140114
🌐 www.srijonshilgaibandha.org
📘 ফেসবুক পেজ: | সৃজনশীল গাইবান্ধা - Srijonshil Gaibandha

Address

College Raod, Thana-para
Dhanghara
5700

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Gaibandha Govt. University College. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Gaibandha Govt. University College.:

Share