Alfah Polytechnic Institute, Dinajpur

Alfah Polytechnic Institute, Dinajpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alfah Polytechnic Institute, Dinajpur, College & University, কালিতলা (সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বে), সদর, Dinajpur.

🎓 Alfah Polytechnic Institute | Est. 2011
💻 Computer Science | ⚡ Electrical | 🏗️ Civil
✅ Certified Computer Training Courses
📚 13+ Years of Excellence in Technical Education
গড়তে নিজের ক্যারিয়ার, হতে পারো ইঞ্জিনিয়ার

🌙🕌 ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) মোবারক 🕌🌙বিশ্বের শ্রেষ্ঠ মানব, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও আগমন উপলক্ষে  আলফাহ...
26/08/2026

🌙🕌 ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) মোবারক 🕌🌙

বিশ্বের শ্রেষ্ঠ মানব, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও আগমন উপলক্ষে আলফাহ পলিটেকনিক ইনস্টিটিউট - এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। ❤️

মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের জীবন হোক সত্য, সুন্দর, মানবিক ও কল্যাণময়। তাঁর শিক্ষা আমাদের মাঝে ছড়িয়ে দিক শান্তি, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও নৈতিকতার আলো।

🤲 মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন।

ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পর্যালোচনার আশ্বাস দিলেন মাননীয় শিক্ষামন্ত্রী।ধন্যবাদ স্যার ❤️
23/08/2026

ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পর্যালোচনার আশ্বাস দিলেন মাননীয় শিক্ষামন্ত্রী।ধন্যবাদ স্যার ❤️

দক্ষতা থেকে কর্মসংস্থান—তরুণদের নতুন পথ দেখাচ্ছে ASSET Short Course 🇧🇩একজন তরুণের জীবনে তিন মাস কতটা পরিবর্তন আনতে পারে?...
21/08/2026

দক্ষতা থেকে কর্মসংস্থান—তরুণদের নতুন পথ দেখাচ্ছে ASSET Short Course 🇧🇩

একজন তরুণের জীবনে তিন মাস কতটা পরিবর্তন আনতে পারে?

সময়টা খুব বেশি নয়। কিন্তু এই তিন মাসে যদি একজন বেকার তরুণ-তরুণী হাতে-কলমে একটি কাজ শেখেন, জাতীয়ভাবে স্বীকৃত মূল্যায়নের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেন এবং প্রশিক্ষণ শেষে চাকরি বা আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যান—তাহলে এই তিন মাসই হয়ে উঠতে পারে তাঁর জীবনের নতুন শুরু।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) Project-এর Short Course কার্যক্রম ঠিক সেই লক্ষ্যেই কাজ করছে—দক্ষতা অর্জন থেকে কর্মসংস্থান পর্যন্ত।

📌 এক নজরে ASSET Short Course

🎯 প্রশিক্ষণের মোট লক্ষ্যমাত্রা: ২ লাখ ৩ হাজার জন
🏫 ইতোমধ্যে নির্বাচিত প্রতিষ্ঠান: ২১৪টি
— সরকারি প্রতিষ্ঠান: ১৮৫টি
— বেসরকারি প্রতিষ্ঠান: ২৯টি

👨‍🎓👩‍🎓 ইতোমধ্যে প্রশিক্ষণ পেয়েছেন: ১,৫৮,৩২১ জনের বেশি তরুণ-তরুণী

👩 নারী অংশগ্রহণ: প্রায় ৩৬%
♿ প্রতিবন্ধী প্রশিক্ষণার্থী: প্রায় ০.৭%
🌿 ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রশিক্ষণার্থী: প্রায় ২.৭৬%

✅ মূল্যায়নে অংশগ্রহণকারীদের মধ্যে কম্পিটেন্সি অর্জন: ৮০.২%
💼 প্রশিক্ষণ-পরবর্তী চাকরি প্রাপ্তির হার: প্রায় ৭০%

প্রতি তিন মাসে প্রায় ২০–২৫ হাজার তরুণ-তরুণী নতুন করে এই প্রশিক্ষণের আওতায় আসছেন।

🔧 তিন মাসের কোর্স, কিন্তু ৩৬০ ঘণ্টার নিবিড় প্রশিক্ষণ

ASSET Short Course সাধারণত তিন মাস মেয়াদি এবং মোট ৩৬০ ঘণ্টার।

এখানে শুধু বই পড়ে শেখানো হয় না। ওয়ার্কশপ, ল্যাব ও বাস্তব কাজের পরিবেশে প্রশিক্ষণার্থীরা নিজের হাতে কাজ করেন।

একজন প্রশিক্ষণার্থী যেন শুধু কোনো কাজ সম্পর্কে জানেন—সেটা যথেষ্ট নয়। তিনি যেন কাজটি নিরাপদে, সঠিকভাবে এবং নির্ধারিত মান অনুযায়ী করতে পারেন, সেটিই মূল লক্ষ্য।

এর সঙ্গে শেখানো হয় কর্মক্ষেত্রের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, যোগাযোগ, দলগত কাজ, সমস্যা সমাধান এবং দায়িত্বশীল আচরণ।

🛠️ শ্রমবাজারের চাহিদার সঙ্গে মিল রেখে প্রশিক্ষণ

ASSET Short Course-এর আওতায় বিভিন্ন কর্মমুখী অকুপেশনে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। যেমন—

⚡ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স
❄️ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং
🔥 ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন
💻 কম্পিউটার অপারেশন ও আইটি সাপোর্ট সার্ভিস
🎨 গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট
🌐 ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট
📱 ডিজিটাল মার্কেটিং ও মোবাইল ফোন সার্ভিসিং
👗 সিউইং মেশিন অপারেশন, টেইলারিং ও ড্রেস মেকিং
🏭 সিএনসি মেশিন অপারেশন, পিএলসি অপারেশন ও ক্যাড অপারেশন
🔧 মেশিন শপ প্র্যাকটিস ও মেশিন টুলস অপারেশন
🏗️ প্লাম্বিং, সিভিল কনস্ট্রাকশন, মেসনারি ও রড বাইন্ডিং
🚗 অটোমোটিভ মেকানিকস ও ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স
🌾 এগ্রিকালচারাল মেশিনারি অপারেশন
🍞 ফুড প্রসেসিং, বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন ও কুকিং
🩺 কেয়ারগিভিং
💄 বিউটি কেয়ার
☀️ সোলার ইলেকট্রিক্যাল সিস্টেমসহ আরও বিভিন্ন চাহিদাসম্পন্ন অকুপেশন।

💙 প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে

নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে।

নির্ধারিত উপস্থিতি ও প্রযোজ্য শর্ত পূরণের ভিত্তিতে রয়েছে যাতায়াত ও প্রশিক্ষণ ভাতার ব্যবস্থাও।

বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তুলনামূলকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অংশগ্রহণে।

লক্ষ্যটা পরিষ্কার—অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো সম্ভাবনাময় তরুণ-তরুণী দক্ষতা অর্জনের সুযোগ থেকে পিছিয়ে না পড়েন।

👩‍🔧 নারীর জন্য নতুন কর্মক্ষেত্র, নতুন আত্মবিশ্বাস

ASSET Short Course-এ কমপক্ষে ৪০% নারী অংশগ্রহণের লক্ষ্য রাখা হয়েছে।

নারীরা এখন শুধু প্রচলিত কয়েকটি পেশায় নয়—ইলেকট্রিক্যাল, আইটি, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, উৎপাদন, কারিগরি সেবা এবং বিভিন্ন প্রযুক্তিনির্ভর পেশাতেও নিজেদের জায়গা তৈরি করছেন।

কেউ চাকরি করছেন।
কেউ নিজের ব্যবসা শুরু করেছেন।
কেউ বাড়িতে বসেই আয় করছেন।
কেউ আবার প্রশিক্ষণার্থী থেকে হয়েছেন প্রশিক্ষক।

একজন নারীর নিজের আয় শুধু তাঁর ব্যক্তিগত জীবনই বদলায় না—পরিবারের সিদ্ধান্ত, সন্তানের শিক্ষা এবং সামাজিক অবস্থানেও তার প্রভাব পড়ে।

📲 প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি

বড় পরিসরের প্রশিক্ষণ কার্যক্রমে প্রকৃত প্রশিক্ষণার্থী ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ফেসিয়াল রিকগনিশন ও বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আর পুরো প্রশিক্ষণ কার্যক্রমের তথ্যভিত্তিক ব্যবস্থাপনায় ব্যবহৃত হচ্ছে AProMIS.app — ASSET Project MIS।

AProMIS-এর মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়—

✔️ প্রশিক্ষণার্থী নিবন্ধন
✔️ ব্যাচ ও অকুপেশন
✔️ উপস্থিতি
✔️ মূল্যায়ন
✔️ কম্পিটেন্সি
✔️ কর্মসংস্থান
✔️ নারী ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ
✔️ পেমেন্ট অগ্রগতি
✔️ প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল

অর্থাৎ শুধু কতজন প্রশিক্ষণে ভর্তি হয়েছেন, সেটিই নয়—প্রশিক্ষণ শেষে কতজন বাস্তবে দক্ষ হয়েছেন এবং কতজন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, সেটিও গুরুত্ব পাচ্ছে।

🏆 সনদ নয়, কর্মসংস্থানই আসল ফলাফল

একটি প্রশিক্ষণের সবচেয়ে বড় পরীক্ষা ক্লাসরুমে নয়—প্রশিক্ষণ শেষ হওয়ার পর।

প্রশিক্ষণার্থী কি চাকরি পেয়েছেন?
নিজের উদ্যোগ শুরু করেছেন?
আয় করতে পারছেন?
শেখা দক্ষতা বাস্তব কাজে ব্যবহার করছেন?

ASSET Short Course-এর হালনাগাদ অগ্রগতিতে প্রশিক্ষণ-পরবর্তী চাকরি প্রাপ্তির হার প্রায় ৭০ শতাংশ।

এটাই কার্যক্রমটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলোর একটি—

প্রশিক্ষণ শুধু সনদের জন্য নয়। প্রশিক্ষণ হতে হবে জীবিকা, আয় এবং কর্মসংস্থানের জন্য।

🌱 সংখ্যার পেছনে আছে মানুষের গল্প

১ লাখ ৫৮ হাজারের বেশি প্রশিক্ষণার্থী—এটা শুধু একটি সংখ্যা নয়।

এই সংখ্যার মধ্যে আছেন এমন তরুণ, যিনি দীর্ঘদিন চাকরি খুঁজছিলেন।
আছেন এমন নারী, যিনি সংসারের কঠিন বাস্তবতার মধ্যে নিজের আয়ের পথ তৈরি করেছেন।
আছেন এমন তরুণ, যিনি মোবাইল সার্ভিসিং শিখে নিজের দোকান খুলেছেন।
কেউ গ্রাফিক ডিজাইন শিখে অনলাইনে কাজ করছেন।
কেউ শিল্পপ্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন।
আবার কেউ প্রশিক্ষণার্থী থেকে আজ অন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন।

সুযোগটা ASSET তৈরি করছে।
কিন্তু নিজের জীবন বদলে দেওয়ার কাজটি করছেন প্রশিক্ষণার্থীরাই—নিজেদের পরিশ্রম, অধ্যবসায় ও শেখার ইচ্ছায়।

🇧🇩 দক্ষতাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা। সেই সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে প্রয়োজন চাহিদাভিত্তিক দক্ষতা, মানসম্মত প্রশিক্ষণ এবং বাস্তব কর্মসংস্থান।

২ লাখ ৩ হাজার মানুষকে প্রশিক্ষণের লক্ষ্য।
২১৪টি নির্বাচিত প্রতিষ্ঠান।
ইতোমধ্যে ১ লাখ ৫৮ হাজার ৩২১ জনের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত।
৮০.২% কম্পিটেন্সি।
প্রায় ৭০% চাকরি প্রাপ্তি।

এই সংখ্যাগুলো একটি বড় জাতীয় উদ্যোগের অগ্রগতি তুলে ধরে।

তবে সবচেয়ে বড় অর্জন হয়তো সংখ্যায় পুরোপুরি ধরা পড়ে না।

সেটি হলো—একজন মানুষ যখন দক্ষতা অর্জনের পর প্রথমবারের মতো বিশ্বাস করতে শুরু করেন, “আমি পারি। আমি কাজ করতে পারি। আমি নিজের পায়ে দাঁড়াতে পারি।”

দক্ষতা শুধু চাকরি দেয় না।
দক্ষতা আত্মবিশ্বাস দেয়।
দক্ষতা পরিবারকে নিরাপত্তা দেয়।
দক্ষতা কাজের মর্যাদা বাড়ায়।
আর দক্ষ মানুষই বাংলাদেশকে এগিয়ে নেয়।

ASSET Short Course — দক্ষতা থেকে কর্মসংস্থান, কর্মসংস্থান থেকে অর্থনৈতিক রূপান্তর।

🔗 ASSET Project: www.asset-dte.gov.bd
📊 AProMIS: www.AProMIS.app
📘 Facebook: .dte

একটাই লক্ষ্য,  হতে হবে দক্ষ।
19/08/2026

একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ।

19/08/2026

সবার আগে বাংলাদেশ 🇧🇩 দক্ষ জনশক্তি, আধুনিক কারিগরি শিক্ষা ও সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে এগিয়ে যাক দেশ ...
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে “সবার আগে বাংলাদেশ” এই প্রত্যয়কে সামনে রেখে দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানমুখী শিক্ষা বিস্তারে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ঘোষিত নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অংশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ, আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেছে। বিশেষ করে তরুণদের জন্য বাস্তবমুখী প্রশিক্ষণ, শিল্পখাতের সঙ্গে শিক্ষার সমন্বয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার উপযোগী মানবসম্পদ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।

🎓 কারিগরি শিক্ষাই হতে পারে আগামীর বাংলাদেশের দক্ষতা, কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমীন কারিগরি শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়-বাস্তবমুখী দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং কর্মমুখী শিক্ষাই তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।

চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও আধুনিক প্রযুক্তির এই যুগে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা করতে হলে আমাদের তরুণদের যুগোপযোগী দক্ষতায় গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষা একজন শিক্ষার্থীকে শুধু সনদ নয়, বরং কর্মদক্ষতা, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সক্ষমতা এবং বিশ্ব শ্রমবাজারে নিজের অবস্থান তৈরির সুযোগ করে দেয়।

বর্তমান নীতিগত অগ্রাধিকারে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও আধুনিকায়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিল্পখাতের চাহিদার সঙ্গে পাঠ্যক্রম ও প্রশিক্ষণের সমন্বয় এবং নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তোলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।

🇧🇩 সবার আগে বাংলাদেশ।
⚙️ কারিগরি শিক্ষা হোক দক্ষতার ভিত্তি।
🎯 দক্ষতা থেকে কর্মসংস্থান, কর্মসংস্থান থেকে সমৃদ্ধি।
🌏 দেশের তরুণরাই গড়বে আগামীর আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ।

SSC- এর পর মাত্র ৪ বছরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার দারুণ সুযোগ✨আলফাহ্ পলিটেকনিক  ইনস্টিটিউটে সরাসরি ভর্তি পর...
19/08/2026

SSC- এর পর মাত্র ৪ বছরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার দারুণ সুযোগ✨
আলফাহ্ পলিটেকনিক ইনস্টিটিউটে সরাসরি ভর্তি পরিক্ষা ছাড়াই ১ম সেমিস্টারে ভর্তি হয়ে নিজেকে প্রস্তুত করুন ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ক্যারিয়ারের জন্য। এখানে রয়েছে AI ও অটোমেশনভিত্তিক শিক্ষা, স্পেশালাইজ ল্যাব, স্কিল ডেভেলপমেন্ট, ইন্টার্নশিপ, ফ্রি সেমিনার এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ।
তাই আর দেরি না করে আজই চলে আসুন...
আলফাহ্ পলিটেকনিক ইনস্টিটিউট, এস আই ভবন, কালিতলা, সদর, দিনাজপুর।
মোবাইল :০১৩৩৩৭১৮৮৯২

📛এডমিশন নোটিশ📛পলিটেকনিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, মেরিন, টেক্সটাইল ইন্জিনিয়ারিং এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত ...
18/08/2026

📛এডমিশন নোটিশ📛

পলিটেকনিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, মেরিন, টেক্সটাইল ইন্জিনিয়ারিং এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

🟥 অনলাইনে আবেদন শুরু : ২২ আগস্ট ২০২৬।
🟥 আবেদনের শেষ সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৬।
🟥 ভর্তি পরীক্ষা : ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা–১১টা।

#ভর্তি_পরিক্ষা_ছাড়াই_সরাসরি_ভর্তির_সুযোগ
#আলফাহ্_পলিটেকনিক_ইন্সটিটিউট

কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে পারলে দেশের বেকার সমস্যার সমাধান, বেকারদের  কর্মসংস্থানের  ব্যবস্থা সহ দেশ ও জাতির  উন্নতি ...
18/08/2026

কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে পারলে দেশের বেকার সমস্যার সমাধান, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ দেশ ও জাতির উন্নতি সম্ভব। দক্ষ জনশক্তি কে দক্ষ জনসম্পদে রুপান্তের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই৷

 #ভর্তি_পরীক্ষা_ছাড়াই_সরাসরি_ভর্তির_সুযোগ 🎓  আলফাহ্ পলিটেকনিক ইনস্টিটিউটকালিতলা,সদর, দিনাজপুর✨ সাফল্যের ১৫ বছরদক্ষ প্রক...
15/08/2026

#ভর্তি_পরীক্ষা_ছাড়াই_সরাসরি_ভর্তির_সুযোগ

🎓 আলফাহ্ পলিটেকনিক ইনস্টিটিউট

কালিতলা,সদর, দিনাজপুর

✨ সাফল্যের ১৫ বছর
দক্ষ প্রকৌশলী তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান

📢 ২০২৬ - ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি চলছে

✅ ভর্তি পরীক্ষা ছাড়াই সরাসরি ভর্তির সুযোগ

📚 টেকনোলজি সমূহ:
🏗️ সিভিল
⚡ইলেক্ট্রক্যাল
💻 কম্পিউটার সায়েন্স

🌟 আলফাহ্ পলিটেকনিক এর সুবিধা সমূহ :-
🎓 সরকার কর্তৃক ৪০,০০০ টাকা বৃত্তির প্রদান। ও
🎓প্রাতিষ্ঠানিক বৃত্তি ২০,০০০ টাকা প্রদান (শর্ত প্রযোজ্য)
👨‍🎓ছেলেদের জন্য ১,০০০/- টাকা মাসিক বেতনে পড়ার সুযোগ।
👩‍🎓মেয়েদের জন্য ৫০০/- টাকা মাসিক বেতনে পড়ার সুযোগ।
📖 বিনামূল্যে শিক্ষা উপকরণ, বই, ব্যাগ,ইউনিফর্ম প্রদান।

🏫 আধুনিক মনোরম ক্যাম্পাস
👨‍🏫 অভিজ্ঞ শিক্ষক ও ব্যবহারিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব

🚀 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেনো পড়বে?
✔ দক্ষতা ভিত্তিক শিক্ষা
✔ দেশ-বিদেশে চাকরির সুযোগ
✔ বেকারত্বের হাত থেকে মুক্তি
✔ উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের নিশ্চয়তা

🏪 ভর্তির ও তথ্য কেন্দ্র :

আলফাহ্ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর
🏢এস আই ভবন, কালিতলা,সদর, দিনাজপুর।
☎️ 01333_718892
☎️ 01710_512062

ভর্তি হেল্পলাইন: 01716-880682
🌐 www.alfahpolytechnic .edu.bd⁠
📧 [email protected]
গড়তে নিজের ক্যারিয়ার, হতে পারো ইঞ্জিনিয়ার

আজই ভর্তি হয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের ক্যারিয়ার।

🚀সফল ক্যারিয়ার গড়তে এসএসসি'র পর কেনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বেছে নিবে? আর যদি সেই যাত্রা শুরু হয় আলফাহ্  পলিটেকনিকে, তাহল...
13/08/2026

🚀সফল ক্যারিয়ার গড়তে এসএসসি'র পর কেনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বেছে নিবে? আর যদি সেই যাত্রা শুরু হয় আলফাহ্ পলিটেকনিকে, তাহলে কেমন হয়?
আলফাহ্ পলিটেকনিকে আসুন ক্যাম্পাস পরিদর্শন করে সিদ্ধান্ত নিন। আমাদের দক্ষ ও অভিক্ষ ক্যারিয়ার কাউন্সিলর এর সাথে কথা বলে সিদ্ধান্ত নিন।
🟢কেন আলফাহ্ পলিটেকনিক এ পড়বেন?
✅আমাদের নিরিবিলি মনোরম ওক্যাম্পাস ও উপযুক্ত শিক্ষার পরিবেশ
✅আধুনিক কম্পিউটার/ডিজিটাল ল্যাব ও ক্লাস রুম
✅একঝাক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক

✅বই সমৃদ্ধ লাইব্রেরি ও পড়াশোনার পরিবেশ
✅নিজস্ব হোস্টেল এ আবাসিক সুবিধা
🔴ভর্তি হলেই কলেজ ইউনিফর্ম, কলেজ ব্যাগ ও বই—সম্পূর্ণ ফ্রি!”
দেরি না করে আজই চলে আসুন।

Address

কালিতলা (সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বে), সদর
Dinajpur
5200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Alfah Polytechnic Institute, Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share