Faculty of Nutrition & Food Science,PSTU

Faculty of Nutrition & Food Science,PSTU A renowned faculty of Patuakhali Science & Technology University,started in 2011.

পুষ্টি গুনাগুণে সমৃদ্ধ একটি ফল হচ্ছে তাল। ভাদ্র মাসে শহর থেকে শুরু করে গ্রামবাংলাসহ প্রতিটা জায়গায় তালের পিঠাপুলি বানা...
27/09/2022

পুষ্টি গুনাগুণে সমৃদ্ধ একটি ফল হচ্ছে তাল। ভাদ্র মাসে শহর থেকে শুরু করে গ্রামবাংলাসহ প্রতিটা জায়গায় তালের পিঠাপুলি বানানোর একটি উৎসব লেগে যায়। কারণ ওই সময়েই তাল পেকে যায় এবং যার রস সংগ্রহ করে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়ে থাকে। তাল দুই ভাবে খাওয়া যায়; কাঁচা অবস্থায় এবং পাকা অবস্থায়।
দুটো অবস্থাতেই তালের পুষ্টিগুণের কোন তারতম্য ঘটে না। তাল গাছের কান্ড থেকে প্রচুর রস সংগ্রহ করা হয়। যা থেকে গুড়, পাটালি মিছরি,তাড়ি ইত্যাদি তৈরি হয়ে থাকে।
তালের পুষ্টিগুণ
তালে রয়েছে খাদ্য আঁশ, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, জিংক, ভিটামিন এ, বি, সি এবং বেশ পরিমাণ খনিজ উপাদান। এছাড়া এই সকল উপাদানের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট ও আন্টি ইনফ্লামেটরি উপাদানও রয়েছে যার ফলে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে অনেক সাহায্য করে।

তালের উপকারিতা সমূহ
• তালে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে। এর ফলে আমাদের ভিটামিন বি এর অভাবে যত ধরনের রোগ সৃষ্টি হয়, তা প্রতিরোধে তাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
• তালে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস। যা আমাদের দেহের হাড়সহ এবং দাঁতের ক্ষয় পূরণে সহায়তা করে থাকে এবং দাঁতের এনামেল ভালো রাখে।
• তাহলে রয়েছে ভিটামিন এ । যা রাতকানার রোগ সারতে সাহায্য করে। পাশাপাশি আমাদের দৃষ্টি শক্তিকে প্রখর করতেও ভূমিকা রাখে।
• সাধারণত তাল গরমে পাওয়া যায়। যেমন, গ্রীষ্মকালে কাঁচা অবস্থায় যেটার শাঁস আমরা খেয়ে থাকি এবং ভাদ্র মাসে প্রচন্ড গরমের ফলে তাল পাকে, যা সংগ্রহ করে আমরা বিভিন্ন পিঠা তৈরি করে থাকি। এই প্রচন্ড গরমে আমাদের পানি শূন্যতা দেখা দেয়, যা তালের রস কিছুটা হলেও পানি শূন্যতা দূর করা যায়।
• আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তাল উপকারী একটি ফল। কেননা তালে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি। যা বিভিন্ন রোগের থেকে আমাদেরকে সুস্থ রাখে বিশেষ করে হৃদরোগ, ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
• রক্তশূন্যতা ও লিভার সুস্থতায় তালের ভূমিকা রয়েছে।
• ত্বকের সুস্থতায় তালের ভূমিকা রয়েছে।
• এটি এসিডেতে দূর করে থাকে এবং হজমের সহায়ক হিসেবে প্রাকৃতিক ওষুধের মত কাজ করে থাকে।
ওজন কমাতে তালের ভূমিকা
কথাটি শুনে সবাই অবাক হয়ে যাচ্ছি। তাল খেলে কিভাবে ওজন কমে যায়। আসলে আমরা সবাই কমবেশি ধারণা করে থাকি তাল খেলে ওজন বৃদ্ধি পায় কিন্তু আমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তালের ক্যালরি খুবই কম যার ফলে তাল খেলে আমাদের ওজন বৃদ্ধি পায় না এবং তালে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ রয়েছে যা আমাদের ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

টিপস
• যাদের এসিডিটির সমস্যা আছে, তারা তাল দিয়ে বানানো তেলের পিঠা অর্থাৎ তেলে ডুবানো যে সকল পিঠা তৈরি করা হয়ে থাকে, সে সকল পিঠা খাওয়া থেকে বিরত থাকবো।
• তালের পিঠায় অনেক ক্ষেত্রে নারকেল, দুধ, গুড় কিংবা চিনি ব্যবহার করা হয়। মিষ্টির পরিমাণটা কমাতে হবে এবং সে ক্ষেত্রে চিনি মোটেও ব্যবহার করা যাবে না। কারণ চিনি একটি বিষ। চিনি আমাদের ছোট বড় সকলের জন্যই খুবই ক্ষতিকর একটি উপাদান। চিনির বদলে অনেকেই সুগার ফ্রি, কিংবা বাজারে যে সকল কেমিক্যাল উপাদান পাওয়া যায়, যা মিষ্টির ফ্লেভার দিয়ে থাকে, সেই সকল থেকেও আমাদের বিরত থাকতে হবে। কারণ কেমিক্যাল সম্পন্ন কোন উপাদান শরীরের জন্য সুস্থতা বয়ে আনে না- এটা মাথায় রাখতে হবে।
• তালের রস ফ্রিজে সংগ্রহ করে ৩ থেকে ৪ মাস খাওয়া যায়।

লেখক: ইতি খন্দকার, ফিটনেস, ক্লিনিকাল নিউট্রিশনিস্ট এন্ড ডায়েট কনসালটেন্ট, লেজার ট্রিট

18/09/2022

প্রয়োজনীয় তথ্য।

সুষম খাবার খাই, সুস্থ থাকি

shame on administration of
02/08/2017

shame on administration of

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদসহ বিভিন্ন অনুষদের ক্লাসরুমে চেয়ার-টেবিলের সংকট থাকায় ফ্লোরে ক্লাস করছে শিক্ষার্থীরা। এনিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে স্টাটাস দিয়েছে। বুধবার দু...

দেখে নিন কোন সবজির কি গুনচলছে শীতকাল। শাক সবজির প্রাচুর্য চারদিকেই।আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি অনেকখানি অংশ ...
05/02/2017

দেখে নিন কোন সবজির কি গুন

চলছে শীতকাল। শাক সবজির প্রাচুর্য চারদিকেই।

আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি অনেকখানি অংশ জুড়ে রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে আমরা সবজির গুণগত মান না জেনেই ভিটামিন ও খনিজ লবণ পাওয়ার জন্য খেয়ে থাকি। অথচ কোনো কোনো সবজি স্বাস্থ্যের ওপর ভালো-খারাপ দুটিরই প্রভাব রয়েছে। যদি জানা থাকে কোন কোন সবজি কী কাজে লাগে তাহলে খুবই ভালো হয়।

যেমন— প্রত্যেহ তেতো সবজি—করলা ও তেতো পাটশাক খাবারে রুচি বাড়ায় ও মেদ বৃদ্ধির আশঙ্কা কমায়। অনেক সময় নিমগাছের কচি পাতা ভেজেও খাওয়া হয়। এতে ত্বকের চুলকানি ও কৃমি রোধে উপকার পাওয়া যায়। খেতে বসে প্রথম ডিশ হিসেবে যদি তেতো খাওয়া হয়, তাহলে সেটা মুখে লালা ক্ষরণ করে শ্বেতসারকে ভাঙতে সাহায্য করে। এতে হজমের সুবিধা হয় ও লিভারও ভালো থাকে।

আলু ও টমেটোতে প্যান্টোথেনিক এসিড আছে বলে হাতের তালু এবং পায়ের তালু জ্বালা করার উপসর্গ থেকে রেহাই পাওয়া যায়। আবার ধনেপাতা ও পুদিনাপাতার চাটনি এক মাস খেলেও উপকার পাওয়া যাবে। গাঢ় সবুজ ও হলুদ শাক-সবজি রাতকানা রোগ, হাড় ও দাঁত গঠনে এবং স্নায়ুবিক অসুস্থতায় বেশ উপকারী। পালংশাক, বাঁধাকপি, ফুলকপি রক্তে প্রোথ্রোথিন তৈরি হতে সাহায্য করে।

শিম, মটরশুঁটি, বরবটি, পালংশাক, ফুলকপি ইত্যাদিতে পিউরিন বেশি থাকে বলে গেঁটেবাত হলে অবশ্যই বর্জন করা উচিত। আবার ওল, বেগুন খেলেও আমবাতের প্রকোপ বাড়ে।

অজীর্ণ ও ডায়রিয়া হলে সবজি বর্জন করা উচিত। বিশেষ করে আঁশযুক্ত সবজি। কারণ, সেলুলোজ দুষ্পাচ্য বলে হজমের ব্যাঘাত ঘটায়। বাঁধাকপি, মুলা, শিম, শাক, মটরশুঁটি পরিপাকে অসুবিধা হয় বলে গ্যাসট্রাইটিস বেড়ে যায়। আলসারের রোগীদের খাবারে কাঁচা সবজি, পেঁয়াজ, বাঁধাকপি, ডাঁটা, কাঁচামরিচ, কাঁচা শসা, বরবটি বাদ দিলে ভালো হয়।

কিডনিতে পাথর হলে অক্সালিক এসিডযুক্ত সবজি যেমন—পালংশাক, পুইশাক, টমেটো, বিট, শজনেপাতা, কচু, কচুর শাক, কলার মোচা, মিষ্টি আলু বাদ দিতে হবে।

পাঁচ-ছয় মাসের শিশুদের গাঢ় সবুজ ও হলুদ সবজি সিদ্ধ করে চালুনি দিয়ে চেলে নরম করে ক্বাথ বের করে খাওয়ানো যেতে পারে। শিশুর জন্মের পর মায়েদের গাজর, বিট, টমেটো, লেটুসপাতা, বাঁধাকপি, মুলা খাওয়া উচিত। এতে মুখে যে কালো ছোপ পড়ে তা দূর হয়ে যায়। পাকা করলার বীজ শুকিয়ে গুঁড়ো করে সাত-আট চা-চামচ পানি মিশিয়ে ছেঁকে খেতে হবে। কিছুদিন খেলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হবে না।

গলাব্যথা ও সর্দি-কাশির জন্য তুলসীপাতার রস খুবই উপকারী। রক্তস্বল্পতা দূর করার জন্য কচুর শাক, লালশাক, পালংশাক, বিট, লেটুসপাতা খুবই উপকারী। এ ছাড়া ধনেপাতা ও পুদিনাপাতার ভর্তা খাওয়া যায়। গ্রীষ্মকালের সবজি ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দল ও চালকুমড়ায় পানির পরিমাণ বেশি থাকে বলে শরীরকে শীতল ও সুস্থ রাখে। কাঁচা পেঁপে পরিপাক শক্তির সহায়ক।

সুতরাং সবজি শুধু স্বাদ ও পুষ্টির জন্য নয়। এর বিষয়ে ভালোভাবে জেনে শরীরের প্রয়োজন-অপ্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে তবেই প্রতিদিনের খাদ্যতালিকায় এর স্থান দিতে হবে।

30/01/2017

Problem= Disease, Solution= Food, Result= Nutrition.
__
Nutrition is a single word of describing what u ate, what u r eating, what u should be eaten. It's the reflection of consumption, the power of consumption. Measurement of nutritional conditions of all individuals in a family at least once per 3-4 months explains how concern about health a family is.
__
Food is the best medicine ever, if it works.
__
Disease is a condition of intaking foods and practicing daily activities in wrong way. To u disease would be a miracle if u eat or practice everything in right way.
__
That's why u need an expert, u need a dietitian to discuss about urself. Answering the questions or telling something to someone expert can leak the faults u r practicing right now or practiced before.
__
Health is God gifted but u can moderate it, destroy it by practicing. Practice what goods and make ur health perfect as u dreamed, if genetical issues r friendly to u.
__
Happy living, friends.
__
( Mehedi Hasan Mithu)

ভোরের চমৎকার আলো আর মুক্ত বাতাসে জগিং এর জন্য আরামদায়ক ঘুম ছেড়ে উঠে পড়া আমাদের জন্য বেশ কষ্টসাধ্য। তবে নিয়মিত জগিং আমা...
29/01/2017

ভোরের চমৎকার আলো আর মুক্ত বাতাসে জগিং এর জন্য আরামদায়ক ঘুম ছেড়ে উঠে পড়া আমাদের জন্য বেশ কষ্টসাধ্য। তবে নিয়মিত জগিং আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হতে পারে সেকথা আমরা নিজেরাও যেমনি জানিনা তেমনি ভেবে দেখিনি কখনো। চলুন জেনে নেওয়া যাক জগিং সম্পর্কে এরকম কিছু কারণ যা আপনাকে উদ্বুদ্ধ করবে নিয়মিত জগিং করতে।

আপনার অলস বন্ধুটিকে কমেন্টে মেনশন করে জানিয়ে দিন জগিং এর উপকারিতাগুলো এবং কাল থেকেই একসাথে জগিং শুরু করুন।

সুখবর সুখবর সুখবর NFS 2nd ব্যাচের সকল ছাত্র ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি নিয়ে এসেছি স্বল্পমূল্যে আপ...
26/12/2016

সুখবর সুখবর সুখবর

NFS 2nd ব্যাচের সকল ছাত্র ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি নিয়ে এসেছি স্বল্পমূল্যে আপনাদের জন্য Thesis Paper প্রিন্ট আউট করার সুবিধা।

সাদাকালো/রঙিন = 2.50tk per page.

সাদাকালো/রঙিন = 1.50tk per page (without page)

"এন জামান"
প্রয়োজনে: 01762990511, 01931387937
Room no: 300/A, MK Ali Hall.

21/12/2016

সুন্দর হতে হলে খেতেও হবে.....

শরীরটা আসলে মেশিনের মত। স্বাস্থ্যকর খাবার খেলে একটা সুখি মানুষের মত থাকবে আর একটা স্পোর্টস কারের মত ছুটবে। বয়সটা একদমই কোন ব্যাপার না। আর অস্বাস্থ্যকর খাবারে শরীর তার চাহিদানুযায়ী যোগানটা পাবেনা। তাই পারফরম্যান্সটাও খারাপ হবে।

শরীরে শর্করা এবং আমিষের ভারসাম্য খুব জরুরি। তবে ব্যাক্তিগতভাবে আমি শাক সবজি জাতীয় আমিষ খেতে পছন্দ করি। তবে পর্যাপ্ত পরিমানে আমিষ পেতে হলে সাথে কিছু প্রাণীজ আমিষও খেতে হবে, যেমন- মাছ, মুরগীর মাংস, ডিম ইত্যাদি। কারণ, সুন্দর ত্বক আর রেশমী চুলের জন্য পর্যাপ্ত পরিমাণে আমিষ খাওয়াটা খুবই জরুরি।

যেসব খাবারে ভিটামিন বি, সি, ডি থাকে সেগুলো বেশি করে খেতে হবে। ভিটামিন বি এর ভাল উৎস হল বাদাম, আলু, মাছ, ডাল ইত্যাদি। যেকোন সবুজ শাকসবজি আর টক ফলেই প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর ভিটামিন ডি এর জন্য খেতে হবে দুধ, ডিম, কলিজা, পাশাপাশি মাঝেমধ্যে শরীরে মাখতে হবে সূর্যের আলো। আরেকটি দারুণ খাবার হল হলুদ যা কিনা চামড়ায় একরকমের জেল্লা এনে দেয়, তাই চেষ্টা করবেন মাঝে মাঝে বিভিন্ন তরল খাবারে হলুদ দিতে। হলুদ কিন্তু ক্যান্সার প্রতিরোধক হিসেবেও জনপ্রিয়। ডাল জাতীয় আমিষ ত্বক ও চুলের জন্য খুব উপকারি। ডাব শরীরের পানির পরিমাণ ঠিক রাখার জন্য খুবই ভাল। এতে যথেষ্ট খনিজ থাকে যা ত্বক ও চুলের জন্য উপকারি। তাছাড়া ঘরে বানানো যেকোন সাস্থ্যকর খাবারই আগ্রহ নিয়ে খাওয়া উচিত। প্রতিটি লোকমায় খাবারটা উপভোগ করা উচিত।

এমন খাবার বেছে নিন যা আপনাকে দীর্ঘ দিন ভালো রাখবে, ত্বক ভাল রাখবে, বুড়িয়ে যাওয়া রোধ করবে, হরমোনের ব্যালেন্স ঠিক রাখবে এবং মানসিকভাবেও সুস্থ রাখবে। দেখবেন একসময় আপনার ভেতরের সৌন্দর্যও ফুটে উঠবে।

01/12/2016

Seat plan এবং Result জানতে Roll লিখে Comment করুন।

Address

Patuakhali Science & Technology University
Dumki Satani
8602

Alerts

Be the first to know and let us send you an email when Faculty of Nutrition & Food Science,PSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Faculty of Nutrition & Food Science,PSTU:

Share