Seminar Library, Environmental Science & Disaster Management, PSTU

Seminar Library, Environmental Science & Disaster Management, PSTU Store of knowledge.

03/12/2015

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর
২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোডের শেষ সময়
৫ ডিসেম্বর পর্যন্ত।

Faculty of Land Management and Administration, PSTU.বাংলাদেশে প্রথম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০...
08/11/2015

Faculty of Land Management and Administration, PSTU.

বাংলাদেশে প্রথম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে একটি নতুন অনুষদে (Faculty of Land Management and Administration) এ ৩০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট
(www.pstu.ac.bd/admission; Supplementary Admission Circular 2015-2016) দেখার অনুরোধ করা যাচ্ছে ।

কার্টেসিঃ Mostafa Zaman Sir,
Dean, Faculty of Disaster Management, PSTU.

13/04/2015

Campus-এর পক্ষ থেকে সবাইকে জানাই

পান্তা ইলিশ মাছের শুভেচ্ছা দিয়ে

শুভ নববর্ষ ১৪২২

টোঙ্গায় আগ্নেয়গিরিরঅগ্ন্যুৎপাতে একটি নতুন দ্বীপতৈরি হয়েছে।আজ শনিবারবার্তা সংস্থা এএফপিরপ্রতিবেদনে জানানো হয়, গত পাঁচ...
17/01/2015

টোঙ্গায় আগ্নেয়গিরির
অগ্ন্যুৎপাতে একটি নতুন দ্বীপ
তৈরি হয়েছে।
আজ শনিবার
বার্তা সংস্থা এএফপির
প্রতিবেদনে জানানো হয়, গত পাঁচ
বছরের মধ্যে গত বছরের ২০
ডিসেম্বর আগ্নেয়গিরিটি প্রথমবারের
মতো সক্রিয় হয়ে ওঠে।
দেশটির ভূমি ও খনিজ সম্পদ
মন্ত্রণালয় জানিয়েছে,
দুটি জ্বালামুখ দিয়ে এই অগ্ন্যুৎপাত
চলে। একটি জ্বালামুখ জনবসতিহীন
হাঙ্গা হাপাই দ্বীপে। অন্যটি উপকূল
থেকে ১০০ মিটার দূরে পানির নিচে।
অগ্ন্যুৎপাত থেকে বিপুল পরিমাণ
পাথর ও ঘন ছাই নির্গত হয়।
এতে আশপাশের
গাছপালা মারা গেছে।
দেশটির কর্তৃপক্ষ জানায়, গত
বৃহস্পতিবার একটি নৌকায়
করে বিশেষজ্ঞরা আগ্নেয়গিরির
অগ্ন্যুৎপাত পরিদর্শন করতে যান।
অগ্ন্যুৎপাতে ভূমিরূপে পরিবর্তন
এসে নতুন একটি দ্বীপ
তৈরি হয়েছে বলে তাঁরা নিশ্চিত
করেছেন।
নতুন এই দ্বীপটি এক
কিলোমিটারেরও বেশি প্রশস্ত।
লম্বায় দুই কিলোমিটার। উচ্চতা ১০০
মিটার।

http://m.prothom-alo.com/international/article/426445/অগ্ন্যুৎপাতে-নুতন-দ্বীপ-সৃষ্টি

আফ্রিকার দেশ টোঙ্গায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে একটি নতুন দ্বীপ তৈরি হয়েছে।আজ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত পাঁচ বছরের মধ্যে গত বছরের ২০ ডিসেম্বর আগ্নেয়গিরিটি প্রথমবারের মতো সক্রিয় হয়ে ওঠে। দেশটির ভূমি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দুটি জ্বালামুখ দিয়ে...

02/12/2014

PSTU ভর্তি পরীক্ষার্থীদের জন্য নোটিশঃ
১।পরীক্ষার হলে fx-100 (MS,S,V,WZ,C,D),
fx-570(MS,S,W,Z), fx-991(MS,W,S,H,Z)
মডেল ছাড়া অন্য কোন ক্যালকুলেটর
সঙ্গে আনা যাবেনা
২।মোবাইল ফোন, ল্যাপটপ, ব্যাগ,হেডফোন
আনা যাবেনা।
৩।ইলেকট্রনিক্স ডিভাইস, বইপত্র বা কোন
ডাটা সঙ্গে আনা যাবেনা।

01/10/2014
26/09/2014

ইসলামে নারীর সন্মান ।

25/09/2014

রাখাল ছেলে
জসীমউদদীন

‘রাখাল ছেলে! রাখাল ছেলে! বারেক ফিরে চাও,
বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও?’
‘ওই যে দেখ নীল-নোয়ান সবুজ ঘেরা গাঁ
কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা;
সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া,
সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা
সেথায় যাব, ও ভাই এবার আমায় ছাড় না!’
রাখাল ছেলে! রাখাল ছেলে! আবার কোথায় ধাও,
পূব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাও।’
‘ঘুম হতে আজ জেগেই দেখি শিশির-ঝরা ঘাসে,
সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে।
আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই,
সরষে ফুলের পাঁপড়ি নাড়ি ডাকছে মোরে তাই।
চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দু-খান পা,
বলছে ডেকে, ‘গাঁয়ের রাখাল একটু খেলে যা!’
সারা মাঠের ডাক এসেছে, খেলতে হবে ভাই!
সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই!’
‘রাখাল ছেলে! রাখাল ছেলে! সারাটা দিন খেলা,
এ যে বড় বাড়াবাড়ি, কাজ আছে যে মেলা!’
‘কাজের কথা জানিনে ভাই, লাঙল দিয়ে খেলি
নিড়িয়ে দেই ধানের ক্ষেতের সবিজ রঙের চেলি
সরষে বালা নুইয়ে গলা হলদে হওয়ার সুখে
মটর বোনে ঘোমটা খুলে চুম দিয়ে যায় মুখে!
ঝাউয়ের ঝাড়ে বাজায় বাঁশি পঊষ-পাগল বুড়ি,
আমরা সেথা চষতে লাঙল মুর্শিদা-গান জুড়ি।
খেলা মোদের গান গাওয়া ভাই, খেলা লাঙল-চষা
সারাটা দিন খেলতে জানি, জানিইনেকো বসা।’

20/09/2014

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত ৮০, জীবিত
উদ্ধার ১৩১.

নাইজেরিয়ার অর্থনীতির কেন্দ্রবিন্দু লাগোস
শহরে গত শুক্রবার একটি ভবন ধসের ঘটনায়
প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত
৮০ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভবনটি ধসে পড়ার পর শ’ শ’ মানুষ ধ্বংসস্তূপের
তলায় আটকা পড়েছিলেন। ১৩১ জনকে জীবিত
উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভবনটি অতিথিশালা হিসেবে ব্যবহৃত হতো।
ধ্বংসস্তূপের তলা থেকে একের পর এক লাশ বের
হয়ে আসছে। এখনও উদ্ধারকাজ অব্যাহত
রয়েছে। নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার
আশঙ্কা রয়েছে। এ খবর
দিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিহতদের পরিচয়
সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল উদ্ধারকাজ বন্ধ হওয়ার কথা থাকলেও,
উদ্ধার অভিযানের সময়সীমা বাড়ানো হয়।
দক্ষিণ আফ্রিকার প্রায় ৩০০ নাগরিক
গির্জাটিতে যেতেন বলে জানা গেছে। আরও
কয়েকটি দেশের নাগরিক সেখানে ছিলেন। দক্ষিণ
আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এক
বিবৃতিতে ৬৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত
করেছেন।

19/09/2014

Address

Dumki Satani
8602

Alerts

Be the first to know and let us send you an email when Seminar Library, Environmental Science & Disaster Management, PSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Seminar Library, Environmental Science & Disaster Management, PSTU:

Share