Dept. of Finance & Banking,Govt. Rajendra University College

Dept. of Finance & Banking,Govt. Rajendra University College Wellcome to largest university college of southern part of bangladesh Finance & Banking is now most popular & valueable subject. so keep studing.....

It has a great need in future to administration of an business instiute .

16/05/2023

১ম বর্ষ এবং ২য় বর্ষ হতে ৬ জন এডমিন করা হবে।

যারা নিয়মিত কলেজের সকল তথ্য আপডেট করতে পারবেন,যাতে সকল বর্ষের শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।

যারা আগ্রহী তারা, বর্ষ উল্লেখ পূর্বক কমেন্ট করুন

16/07/2021

ফরম পূরণের জরুরি বিজ্ঞপ্তিঃ
২য় বর্ষের ফরম পূরণ এর তারিখ ১৯/০৭/২০২১ সোমবার শুধুমাত্র একদিন। তাই শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে ফরম পূরণের জন্য বলা হলো।
বিঃদ্রঃ টাকার পরিমাণ ভর্তিসহ (১৯৪৪+২৭০০),সংগে আনতে হবে রেজিষ্ট্রেশন কার্ড এর ফটোকপি, ছবি ৩ কপি ( ফরম বিভাগের পিয়ন মন্জুর নিকট পাওয়া যাবে।)

09/02/2021
03/05/2020

ম্যাথের কিছু শর্ট টেকনিক :

১. বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে, বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-

# টেকনিক ১. বড় সংখ্যা = (বর্গের অন্তর + 1)÷2

# প্রশ্নঃ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 47 হয় তবে বড় সংখ্যাটি কত?

# সমাধানঃ বড় সংখ্যা = (47+1)/2=24 (উঃ)

২. দুইটি বর্গের অন্তর বা প্রার্থক্য দেওয়া থাকলে,ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-

# টেকনিক ২. ছোট সংখ্যাটি = (বর্গের অন্তর - 1)÷2

# প্রশ্নঃ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে?

# সমাধানঃ ছোট সংখ্যাটি = (33-1)÷2=16 (উঃ)

৩. যত বড়....তত ছোট/ তত ছোট....যত বড় উল্লেখ থাকলে সংখ্যা নির্নয়ের ক্ষেত্রে-

# টেকনিক ৩. সংখ্যাটি = (প্রদত্তসংখ্যা দুটির যোগফল)÷2

# প্রশ্নঃ একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট। সংখ্যাটি কত?

# সমাধানঃ সংখ্যাটি = (742+830)÷2 = 786 (উঃ)

৪. দুইটি সংখ্যার গুনফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি নির্নয়ের ক্ষেত্রে-

# টেকনিক ৪. সংখ্যা দুটির গুনফল÷একটি সংখ্যা

# প্রশ্নঃ 2টি সংখ্যার গুনফল 2304 একটি সংখ্যা 96 হলে অপর সংখ্যাটি কত?

# সমাধানঃ অপর সংখ্যাটি = (2304÷96) = 24 (উঃ)

নৌকা ও স্রোত সংক্রান্ত সমস্যা

নিয়ম-১: নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় ১০ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ২ কি.মি.।স্রোতের বেগ কত?

# টেকনিক ১. স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ – স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /২

= (১০ – ২)/২

= ৪ কি.মি.

নিয়ম-২: একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় ৪ কি.মি. যায়। নৌকার বেগ কত?

# টেকনিক ২. নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/২

= (৮ + ৪)/২

= ৬ কি.মি.

নিয়ম-৩: নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৪৫ কি.মি. পথ একবার যেয়ে ফিরে আসতে কত সময়লাগবে?

# উত্তর: স্রোতের অনুকূলে নৌকারবেগ = (১০+৫)=১৫ কি.মি. স্রোতের প্রতিকূলে

নৌকার বেগ = (১০-৫) = ৫ কি.মি.

# টেকনিক ৩. মোট সময় = [(মোট দূরত্ব/অনুকূলে বেগ) +(মোট দূরত্ব/প্রতিকূলে বেগ)]

= [(৪৫/১৫) + (৪৫/৫)]

= ৩ + ৯

= ১২ ঘন্টা

নিয়ম-৪: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫কি.মি. যায় এবং ৪ ঘন্টায় প্রথম অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত?

উত্তর:

# টেকনিক ৪. গড় গতিবেগ = (মোট দূরত্ব/মোট সময়)

= (৫+৫)/(২+৪)

= ৫/৩ মাইল

নিয়ম-৫: এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় ১০ কি.মি. বেগে চলে কোন স্থানে গেলএবং ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?

# টেকনিক ৫. গড় গতিবেগ = 2mn/(m+n)

= (২ x ১০ x ৬)/(১০+৬)

= ১৫/২ কি.মি

কাজ ও সময় সম্পর্কিত শর্টকাট সূত্র

টাইপ–১: যদি কাজ, সময় এবং লোক উল্লেখ থাকে তাহলে ২য় সময় নির্ণয় করতে

টেকনিক: M1 x T1=M2 x T2; T2=M1 x T1/M2

এখানে, M1= ১ম লোক, M2=২য় লোক, T1 = ১ম সময়, T2 = সময়

যেমনঃ ১০ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৮ জন লোকের ঐ কাজ কত দিনে করতে পারে ?

উত্তর : T2=M1 x T1/M2

=১০ x ২০/৮=২০০/৮=২৫ দিন

টাইপ–২ : যদি কাজের ক্ষেত্রে পুরুষ =স্ত্রী/ বালক বা স্ত্রী=পুরুষ/বালক এবং T1 (১ম সময়) উল্লেখ থাকে তাহলে টেকনিক: T2=T1÷M3/M1 + M4/M2

উদাহরণঃ ২ জন পুরুষ বা ৩ জন বালক যে কাজ ১৫ দিনে সম্পন্ন করতে পারে ৪ জন পুরুষ ও ৯ জন বালক তার দ্বিগুন কাজ কত দিনে করতে পারে ?

উঃ T2=T1÷ (M3/M1+M4/M2)

=১৫÷(৪/২+৯/৩) = ১৫÷৫ =৩ দিন

টাইপ–৩: কোন কাজ দু’জন নির্দিষ্ট সময় পৃথকভাবে শেষ করলে একত্রে কাজ করার ক্ষেত্রে

টেকনিক: প্রয়োজনীয় সময় = ১ম সময়(m) x ২য় সময়(n)/(১ম সময়(m) + ২য় সময়(n)).

যেমনঃ একটি কাজ অভি একা ৬ দিনে এবং ফয়সাল ১২ দিনে শেষ করলে অভি ও ফয়সাল একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে ?

উঃ প্রয়োজনীয় সময়= ৬ x ১২/(৬ + ১২)=৭২/১৮= ৪ দিন

টাইপ–৪: কোন কাজ দু’জনে নির্দিষ্ট সময় একত্রে করতে পারে একজনের একা কাজটি শেষ করার ক্ষেত্রে টেকনিক: প্রয়োজনীয় সময় =১ম সময়(m) x ২য় সময় (n)/১মসময় (m) – ২য় সময় 👎

সমস্যাঃ একটি কাজ পুষ্পা এবং সানা ১২ দিনে এবং পুষ্পা একা ২০ দিনে শেষ করলে সানা একা কাজটি কত দিনে শেষ করতে পারবে ?

উঃ প্রয়োজনীয় সময়= ২০ x ১২/২০-১২=২৪০/৮=৩০ দিন

টাইপ–৫: দুই ব্যক্তি কাজ শুরু করার পর একজন চলে গেলে কাজ শেষ হওয়ার সময়, যদি একজনের কাজের সময় অপর

জনের দ্বিগুণ হয় তবে

টেকনিক: কাজ শেষ হওয়ার সময়= ২÷৩ x (D1 + D2); এখানে, D1= ১ম সময়, D2= ২য় সময়

যেমন: সানা একটি কাজ ১২ দিনে এবং অভি ২৪ দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে এবং কয়েকদিন পর সানা কাজটি অসমাপ্ত রেখে চলে যায়, বাকি কাজটুকু অভি ৩ দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল ?

উঃ কাজ শেষ হওয়ার সময়= ২÷ ৩ x (১২+৩)= ১০দিনে।

সুদকষা

টেকনিক-১ : যখন মূলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে

তখন- সুদ বা মুনাফা = (মুলধন x সময় x সুদেরহার) / ১০০

প্রশ্ন : ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?

সমাধান : সুদ বা মুনাফা = (৬০০ x ২ x ৯.৫) / ১০০ = ১১৪ টাকা

টেকনিক-২ : যখন সুদ, মূলধন এবং সুদের হার দেওয়া থাকে

তখন – সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)

প্রশ্ন : ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?

সমাধান : সময় = (১০০ x ১০০) / (৫০০ x ৫) = ৪ বছর

টেকনিক-৩ : যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে

তখন – সময় = (সুদেমূলে যতগুণ – ১) / সুদের হার x ১০০

প্রশ্ন : বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?

সমাধান : সময় = (২– ১) /১০ x ১০০ = ১০ বছর

টেকনিক-৪ : যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে

তখন সুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) / সময় x ১০০

প্রশ্ন : সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?

সমাধান : সুদের হার = (৩ – ১) / ৮ x ১০০ = ২৫%

টেকনিক-৫ : যখন সুদ সময় ও মূলধন দেওয়া থাকে

তখন সুদের হার = (সুদ x ১০০) / (আসল বা মূলধন x সময়)

প্রশ্ন : শতকরা বার্ষিক কত টাকা হার সুদে ৫ বছরের ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?

সমাধান : সুদের হার = (১৪০ x ১০০) / (৪০০ x ৫) = ৭ টাকা

টেকনিক- ৬ : যখন দুটি আসল এবং দুটি সময়ের সুদ দেওয়া থাকে

তখন – সুদের হার = (মোট সুদ x ১০০)/ {(১ম মূলধন x ১ম সময়) + (২য় মূলধন x ২য় সময়) }

প্রশ্ন : সরল হার সুদে ২০০ টাকার ৫ বছরের সুদ ও ৫০০ টাকার ৬ বছরের সুদ মোট ৩২০ টাকা হলে সুদের হার কত?

সমাধান : সুদের হার = (৩২০x ১০০)/ {(২০০ x ৫) + (৫০০ x৬) } = ৮ টাকা

টেকনিক-৭ : যখন সুদের হার, সময় এবং সুদে- মূলে উল্লেখ থাকে- মূলধন বা আসল = (১০০ x সুদআসল) / {১০০ + (সময় x

সুদের হার)}

প্রশ্ন : বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরের সুদে- আসলে ১০৩৬ টাকা হবে?

সমাধান : মূলধন বা আসল = (১০০ x ১০৩৬) / {১০০ + (৬ x ৪৮)} = ৭০০ টাকা

টেকনিক-৮ : যখন সুদ, সময় এবং সুদের হার উল্লেখ থাকবে মূলধন = (সুদ x ১০০)/ (সময় x সুদের হার)

প্রশ্ন : শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৬ বছরের সুদ ৮৪ টাকা হবে?

সমাধান : মূলধন = (৮৪ x ১০০)/ (৬x ৪) = ৩৫০ টাকা

টেকনিক-৯ : যখন দুটি সুদের হার থাকে এবং সুদের হার ও আয় কমে যায় তখন, আসল = হ্রাসকৃত আয় x ১০০ / {(১ম সুদেরহার – ২য় সুদের হার) xসময়}

প্রশ্ন : সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় এক ব্যাক্তির বাতসরিক আয় ২০ টাকা কমে গেল। তার আসলের পরিমাণ কত?

সমাধান : আসল = ২০ x ১০০ / {(৬ – ৪) x১ = ১০০০ টাকা

03/05/2020

এবং সরকারি চাকরির জন্য
গণিতের কয়েকটি শর্টকার্ট নিয়ম

☞মৌলিক সংখ্যা নির্ণয়ঃ
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টি।
☞কিভাবে মনে রাখবেন?
(৪) ১-১০ পর্যন্ত ৪ টি যথাঃ ২, ৩, ৫,৭
(৪) ১১-২০ পর্যন্ত ৪ টি যথাঃ ১১, ১৩, ১৭, ১৯
(২) ২১-৩০ পর্যন্ত ২ টি যথাঃ ২৩, ২৯
(২) ৩১-৪০ পর্যন্ত ২ টি যথাঃ ৩১, ৩৭
(৩) ৪১-৫০ পর্যন্ত ৩ টি যথাঃ ৪১, ৪৩, ৪৭
(২) ৫১-৬০ পর্যন্ত ২ টি যথাঃ ৫৩, ৫৯
(২) ৬১-৭০ পর্যন্ত ২ টি যথাঃ ৬১, ৬৭
(৩) ৭১-৮০ পর্যন্ত ৩ টি যথাঃ ৭১, ৭৩, ৭৯
(২) ৮১-৯০ পর্যন্ত ২ টি যথাঃ ৮৩, ৮৯
(১) ৯১-১০০ পর্যন্ত ১ টি যথাঃ ৯৭
মোট ২৫ টি।
☞11 থেকে 99 পর্যন্ত বর্গ করার কৌশল
☞ সূত্র:- (xy)^2=abc [যেখানে;b,cএকটি করে সংখ্যা, a এক বা একাধিক
সংখ্যা হতে পারে] এবং a=x^2
b=2xy
c=y^2
এবার 11 এবং 25 বর্গ করি৷
(11)^2=(1^2)(2.1.1)(1^2)
=(1)(2)(1)
=121
আবার,
(25)^2=(2^2)(2.2.5)(5^2)
=(4)(20)(25)
=(4)(20+2)5
=(4)(22)5
=(4+2)25
=625
☞টপিকস : লাভ -ক্ষতি
☞আইটেম -১
✪একটি দ্রব্য নির্দিষ্ট % লাভে/ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য …..
টাকা বেশি হলে % লাভে/ক্ষতি হয় ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।
➤একটি মোবাইল ১০% ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি
হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।
☞টেকনিক :
ক্রয়মূল্য ={১০০xযত বেশি থাকবে}/ উল্লেখিত শতকরা হারদুটির যোগফল)
☞সমাধান:
ক্রয়মূল্য ={১০০x৪৫}/ {১০+৫)
=৪৫০০/১৫
=৩০০ (উত্তর)।
☞আইটেম :-২
➤কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৫% কমে যাওয়ায় দ্রব্যটি ৬০০০ টাকা পূর্ব
অপেক্ষা ১ কুইন্টাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল এর বর্তমান মূল্য কত?
☞টেকনিক :
➤বর্তমান মূল্য: শতকরা হার/১০০) x{যে টাকা দেওয়া থাকবে/ কম-বেশি
সংখ্যার পরিমাণ}x যত পরিমাণের মূল্য বাহির করতে বলা হবে।
☞সমাধান:
বর্তমান মূল্য = (৫/১০০)x(৬০০০/১)x১
=৭২০ টাকা । (উত্তর)।
☞সমস্যার ধরণ:
➤টাকায় নির্দিষ্ট দরে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কিনে সেই টাকায় নিদিষ্ট
কম-বেশি দরে বিক্রি করায় শতকরা লাভ-ক্ষতির হার নির্ণয় করতে হবে ।
☞টেকনিক:
লাভ/ক্ষতি = ১০০/ বিক্রির সংখ্যা
➤টাকায় ৩টি করে লেবু কিনে ২টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?(২৬তম
বিসিএস)
☞টেকনিক:
লাভ= ১০০/ বিক্রির সংখ্যা
=১০০/২
=৫০% (উত্তর)
☞টেকনিকঃ
দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাস পাওয়ায়–
◑দ্রব্যের_বর্তমান_মূল্য = (হ্রাসকৃত মূল্যেহার X মোট মূল্য)÷(১০০ + যে পরিমাণ
পণ্য বেশি হয়েছে)
➤চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল
বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের দাম কত?
☞সমাধানঃ
দ্রব্যের বর্তমান মূল্য = (১২ X ৬০০০)÷(১০০ X ১)
= ৭২০ টাকা(উঃ)
☞টেকনিকঃ
✪মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে–
হ্রাসের_হার =(বৃদ্ধির হার X হ্রাসের হার)÷১০০
➤চিনির মূল্য ২০% কমলো কিন্তু চিনির ব্যবহার ২০%বেড়ে গেল এতে চিনি
বাবদ ব্যয় শতকরা কত বাড়বে বা কমবে?
☞সমাধানঃ
হ্রাসের হার = (২০ X ২০)÷১০০
= ৪%(উঃ)
☞টেকনিকঃ
✪পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য অনুপাতে দেওয়া থাকলে মূল্যের শতকরা হ্রাস
বের করতে হলে –
শতকরা মূল্য হ্রাস =(অনুপাতের বিয়োগফল X (১০০÷অনুপাতের প্রথম সংখ্যা)
➤মাসুদের আয় ও ব্যয় এর অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা
কত ভাগ?
☞সমাধানঃ
শতকরা মূল্য হার = (২০-১৫) X (১০০÷২০)= ২৫%(উঃ)
☞টাইপ ১ঃ (যদি দাম বাড়ে)
➤চালের দাম যদি ৪০% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে
চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
☞টেকনিকঃ
✪কমানো % = (100 × r) / (100 + r) (দাম বাড়লে ফর্মুলায় প্লাস ব্যাবহার
হয়েছে)
এখানে r = 40%
Answer = (100 × 40)/(100 + 40) = 28.57%
☞টাইপ ২ঃ (যদি দাম কমে)
➤চালের দাম যদি ৪০% কমে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত বাড়ালে
চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
☞টেকনিকঃ
✪বাড়ানো % = (100 × r)/(100- r) (দাম কমলে ফর্মুলায় মাইনাস ব্যাবহার
হয়েছে)
এখানে r = 40%
Answer = (100 × 40)/(100- 40) = 66.66%
☞টাইপ ৩ঃ (যদি r এর মান ২০% দেয়া থাকে তবে বাড়ুক কমুক যে টাইপ
সমস্যাই দেয়া হোক না কেন চোখ বন্ধ করে উত্তর হবে ২৫%, আর ২৫% দেয়া
থাকলে উত্তর হবে ২০% )
➤চালের দাম যদি 25% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে
চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
উত্তরঃ 20%
➤যদি ২৫% কমে দেওয়া থাকে তাহলে উত্তর হবে ৩৩.৩৩%
➤চালের দাম যদি 20% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে
চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
উত্তরঃ 25%
☞৩। সুদ কষা
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ২৫ বছরে ৩গুন হবে?
২। শতকরা ২০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের দ্বিগুন হবে?
☞টেকনিক:
যতগুন থাকবে তার থেকে ১ বিয়োগ করে ১০০ দিয়ে গুন করে তাকে তাকে প্রদত্ত
হার দিয়ে ভাগ করলে সময় বের হবে । আর যদি প্রদত্ত বছর দিয়ে ভাগ করা হয়
তাহলে হার বের হবে।
অর্থাৎ, সূত্রটি
✪rxt =(n-1)x100. ( এখানে r= শতকরা হার ,t = সময় )
☞এখন ১নং সমস্যাটির সমাধান করি
দেওয়া আছে,
t=২৫, n =৩ ; r=?
r= {(n-1)x100}/t
={(৩-১)x১০০}২৫
={২x১০০}২৫
=২০০/২৫
=৮ % (উত্তর)
☞২নং সমস্যাটির সমাধান করি
দেওয়া আছে,
t=?, n =২ ; r=২০
t= {(n-1)x100}/r
={(২-১)x১০০}/২০
=১০০/২০
=৫ বছর
☞সূত্রঃ ১
☞যখন মুলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে তখন সুদ /
মুনাফা = (মুলধন x সময় x সুদের হার) / ১০০
➤৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
☞সমাধানঃ
সুদ / মুনাফা = (৬০০ x ২ x ৯.৫) / ১০০
= ১১৪ টাকা
☞সূত্রঃ ২
✪যখন সুদ, মুলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন –
সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)
➤৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
☞সমাধানঃ
সময় = (১০০ x ১০০) / (৫০০ x ৫)
= ৪ বছর
☞সূত্রঃ ৩
✪যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন-
সময় = (সুদেমূলে যতগুণ – ১) / সুদের হার x ১০০
➤বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে
দ্বিগুণ হবে?
☞সমাধানঃ
সময় = (২– ১) /১০ x ১০০
= ১০ বছর
☞সূত্রঃ ৪
✪যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখন-
সুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) / সময় x ১০০

Address

Kazi Motahar Hossen Sarak, Baitul Aman
Faridpur
7800

Opening Hours

Monday 09:00 - 13:00
Tuesday 09:00 - 13:00
Wednesday 09:00 - 13:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 13:00
Sunday 09:00 - 13:00

Alerts

Be the first to know and let us send you an email when Dept. of Finance & Banking,Govt. Rajendra University College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share