Govt. Rajendra College, Faridpur

Govt. Rajendra College, Faridpur রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ রুকসু (২০১৮-১৯)

█▓▒░ উপবৃত্তি ░▒▓█✍️ ডিগ্রী পাস (১ম বর্ষ ২০১৯-২০),(২য় বর্ষ ২০১৮-১৯) এবং (৩য় বর্ষ ২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের  #উ...
10/01/2022

█▓▒░ উপবৃত্তি ░▒▓█

✍️ ডিগ্রী পাস (১ম বর্ষ ২০১৯-২০),(২য় বর্ষ ২০১৮-১৯) এবং (৩য় বর্ষ ২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের #উপবৃত্তির_অনলাইনে_আবেদন_করার_নিয়মাবলিঃ

★ ধাপ ১ঃ http://estipend.pmeat.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে "নিবন্ধন" ট্যাবে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

★ ধাপ ২ঃ পরবর্তী ধাপে পাসওয়ার্ড সেট করুন।(যেকোনো ৬ ডিজিটের পাসওয়ার্ড দিতে পারবেন)

★ ধাপ ৩ঃ পাসওয়ার্ড সেট হয়ে গেলে শিক্ষার্থী সাইন ইন/"প্রবেশ করুন" ট্যাবে রেজিষ্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যাবহার করে লগইন করুন।

★ ধাপ ৪ঃ লগ ইন করার পরে শিক্ষার্থী তার ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং “আবেদন করুন” এ ক্লিক করে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

★ ধাপ ৫ঃ “আবেদন করুন” বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন সম্পাদন করুন। শিক্ষার্থীরা উপবৃত্ত ফর্মটি পূরণ করুন এবং “সংরক্ষণ করুন চালিয়ে যান” বাটনে ক্লিক করুন এবং ট্যাব অনুসারে নির্দেশ অনুসরণ করুন।

★ ধাপ ৬ঃ ট্যাব নির্দেশ শেষ হওয়ার পরে, শিক্ষার্থী হ্যাঁ বাছাই করবেন (সর্তকতা, একবার এপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না)। পৃষ্ঠাটি ড্যাশবোর্ডে পুনঃনির্দেশিত হবে সেখানে ব্যবহারকারী আপ্লিকেশন উপস্থিতি দেখতে পাবেন।

◼️ অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ
১. শিক্ষার্থী এইচএসসি রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার;
২. ডিগ্রির রেজিষ্ট্রেশন নাম্বার;
৩. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নিবন্ধনের নম্বর;
৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর,মোবাইল নং;
৫. পাসপোর্ট সাইজের এক কপি ছবি;
৬. শিক্ষার্থীর ব্যাংকের নাম ও একাউন্ট নাম্বার।
(উল্লেখ্য,ব্যাংক একাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থী যেকোনো ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহার করতে পারবেন! কোনো শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট না থাকলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে (শুধুমাত্র বিকাশ,রকেট) একাউন্ট নম্বর দিয়ে আবেদন করতে পারবেন) নিজের নামের সঙ্গে একাউন্ট নং মিল থাকতে হবে।

▶️ আবেদন সম্পন্ন করার পর কলেজ নোটিশ অনুযায়ী আবেদন কপি জমা দিতে হবে! অবশ্যই কলেজ নোটিশ অনুসরণ করবেন।

***যাদের অনলাইন আবেদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে,আপনারা কয়েকদিন পর আবেদনের চেষ্টা করুন অথবা কলেজ নোটিশের জন্য অপেক্ষা করুন! যথেষ্ট সময় আছে।

◼️ আবেদন করার সময়সীমাঃ ০৯/০১/২০২২ ইং হতে ১০/০২/২০২২ ইং তারিখ পর্যন্ত।

★ শর্তাবলীঃ
১. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।
২. অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ শতাংশ, পৌরসভা এলাকায় ০.২০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম থাকতে হবে।

✅ জেনে রাখুনঃ
👉 শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ(২০১৯-২০),(২য় বর্ষ ২০১৮-১৯) এবং (৩য় বর্ষ ২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন! ২০১৬-১৭ সেশনকে বাদ দেওয়া হয়েছে। অর্নাসের কোনো শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন নাহ।
👉 ২০২০-২১ সেশন নতুন ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নাহ! আগামী বছর আবেদন করবেন।
👉 ১,২,৩ বা ৪ সাবজেক্ট F প্রাপ্ত শিক্ষার্থীও আবেদন করতে পারবেন।
👉 Not promoted প্রাপ্ত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে নাহ।
👉 ডিগ্রি প্রাইভেট(কোর্স) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নাহ।
👉 ইতিপূর্বে উক্ত সেশনের ডিগ্রি (পাস) পর্যায়ে উপবৃত্তির অর্থ পেয়েছে তাদেরকেও পুনরায় অনলাইনে আবেদন করতে হবে।

***উপবৃত্তি আবেদন সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে গ্রুপে চোখ রাখুন***

২০২০ সাল এর সকল ৩য় বর্ষের পরিক্ষার রুটিন
08/12/2021

২০২০ সাল এর সকল ৩য় বর্ষের পরিক্ষার রুটিন

04/11/2021

সরকারি রাজেন্দ্র কলেজর প্রথম বাস সময় টা উনবিংশ শতাব্দীর

04/11/2021
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার আরম্ভের সময়ে পরিবর্তন আনা হয়েছে। ১৩/১১/২০২১ তারিখ হতে...
26/10/2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার আরম্ভের সময়ে পরিবর্তন আনা হয়েছে। ১৩/১১/২০২১ তারিখ হতে ০১/১২/২০২১ পর্যন্ত পরীক্ষা প্রতিদিন সকাল ৯ টা হতে শুরু হবে এবং ০৪/১২/২০২১ তারিখ হতে ১৮/১২/২০২১ তারিখ পর্যন্ত পরীক্ষা প্রতিদিন দুপুর ১ টায় শুরু হবে।

15/10/2021

অভিভক্ত বাংলার বিশ শতকের প্রথম দিক পর্যন্ত বৃহত্তর ফরিদপুর ও সন্নিহিত অঞ্চলে উচ্চ শিক্ষা লাভের জন্যে কোন বিদ্যা....

 #অনার্স_৩য়_বর্ষ(২০১৭-১৮ সেশন)◼️ফর্মপূরন সময়সীমা বৃদ্ধিঃ ৩১/১০/২০২১ তারিখ পর্যন্ত।যারা এখনো পরীক্ষার ফর্মপূরণ করতে পারেন...
12/10/2021

#অনার্স_৩য়_বর্ষ(২০১৭-১৮ সেশন)
◼️ফর্মপূরন সময়সীমা বৃদ্ধিঃ ৩১/১০/২০২১ তারিখ পর্যন্ত।

যারা এখনো পরীক্ষার ফর্মপূরণ করতে পারেননি, উক্ত সময়ের মধ্যে ফর্মপূরণ সম্পন্ন করবেন। বিস্তারিত কলেজ নোটিশে জানতে পারবেন।

⚠️ বি_দ্রঃ এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৬-১৭, ২০১৫-১৬, ২০১৪-১৫ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।

অভিনন্দন !! অভিনন্দন !!!স্যার অসীম কুমার সাহা।  প্রফেসর অসীম কুমার সাহা স্যার আজ সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ নিযুক্ত...
03/10/2021

অভিনন্দন !! অভিনন্দন !!!

স্যার অসীম কুমার সাহা।

প্রফেসর অসীম কুমার সাহা স্যার আজ সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছে ।

অসীম কুমার সাহা স্যার ১৯৮২ সালে রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হয় ।

সে ১৯৯২ সালে রাজেন্দ্র কলেজে গণিতের প্রভাষক হিসেবে যোগ দেয়, এর পর সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক , অধ্যাপক এবং উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে আজ অধ্যক্ষ নিযুক্ত হয়েছে ।

স্যার অভিনন্দন।।

21/08/2021

#বিশ্ববিদ্যালয়ের যেসকল ছাত্র-ছাত্রী টিকা গ্রহনের জন্য ১৯ জুলাই পর্যন্ত তথ্যছক পূরণ করেছিলো,সেসকল শিক্ষার্থী "সুরক্ষা" এ্যাপস/ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন।

✅ যেভাবে রেজিষ্ট্রেশন করবেনঃ
👉 উক্ত ওয়েবসাইটে (
https://surokkha.gov.bd/enroll
প্রবেশ করুন।

👉 শ্রেণি নির্বাচন করুন (১৮ বছর বা তদূর্দ্ধ ছাত্র-ছাত্রী)

👉 জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, বক্সে প্রদর্শিত লিখাটি সঠিকভাবে লিখে "যাচাই করুন" অপশনে ক্লিক করুন।

👉 এরপর মোবাইল নং, বর্তমান ঠিকানা, যে কেন্দ্র থেকে টিকা নিতে চান সিলেক্ট করে "সংরক্ষণ করুন" এ ক্লিক করবেন।

👉 পরবর্তী ধাপে আপনার প্রদত্ত মোবাইল নং এ একটি ওটিপি যাবে,ওইটা দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

➡️ নিবন্ধন সম্পন্ন করার পর আপনার ফোন কিছুদিনের মধ্যে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে কখন,কোন সময়ে আপনার নিবন্ধিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করবেন।

⚠️ উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসকল ছাত্র-ছাত্রী জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্যছক পূরণ করেননি তারা এই কার্যক্রমে অন্তর্ভুক্ত নন....

রাজেন্দ্র কলেজ প্রকৃতির রুপে সেজেছে 😇
29/07/2021

রাজেন্দ্র কলেজ প্রকৃতির রুপে সেজেছে 😇

ভালোবাসার ক্যাম্পাস ♥♥♥কৃষ্ণচূড়ায় লাল হয়ে আছে😍😍
15/05/2021

ভালোবাসার ক্যাম্পাস ♥♥♥
কৃষ্ণচূড়ায় লাল হয়ে আছে😍😍

Address

Jhiltuly, Faridpur City
Faridpur
7800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Rajendra College, Faridpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share