05/01/2026
-📌২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ ও জমার সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি।:-💥
◾জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত অত্র কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) কোর্সে প্রাথমিক আবেদন আগামী ২৩/১১/২০২৫ থেকে ৩১/০১/২০২৬ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত চলবে। নিম্নোক্ত নিয়ম অনুযায়ী আবেদন ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকার রশিদসহ আবেদন ফরম (আবেদন নিশ্চয়ন ও ভর্তি কার্যক্রমের জন্য) ভর্তি কমিটির নিকট আগামী ৩১/০১/২০২৬ তারিখের মধ্যে (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ০৯:০০ টা হতে দুপুর ২.০০ টার মধ্যেই জমা দিতে হবে।
▪️জমা দেওয়ার স্থান:- উচ্চমাধ্যমিক ভবন (৫তলা ভবন) এর নিচতলা.(ডিগ্রি শাখা).
-🚫আবেদন ফরম ও টাকা জমার রশিদ উক্ত তারিখের মধ্যে ভর্তি কমিটির নিকট জমা না দিলে ভর্তি সংক্রান্ত জটিলতার জন্য শিক্ষার্থী নিজেই দায়ী থাকবে.🚫
◾আবেদনের বিষয়সমূহ: বাংলা, ইংরেজী, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা এবং ভূগোল ও পরিবেশ বিভাগ।
◾প্রাথমিক আবেদন ফি বাবদ ১০০০/- (১হাজার) টাকা জমাদানের নিয়ম:-💸👇
-🔻প্রত্যেক শিক্ষার্থীকে গুগল প্লে-স্টোর থেকে Rajendra College Faridpur অ্যাপটি ডাউনলোড অথবা gre.studentpay.net- এ প্রবেশ করে Application Fee অপশন হতে প্রাথমিক আবেদন ফি নগদ, বিকাশ, রকেট অথবা সুবিধাজনক পদ্ধতিতে পরিশোধ করতে হবে। অ্যাপ থেকে Check Invoice অপশন সিলেক্ট করে প্রয়োজনে উক্ত রশিদ সংগ্রহ করতে পারবে। অনলাইন পেমেন্ট করার সময় NU Admission Roll, শিক্ষার্থীর নাম, সচল মোবাইল নম্বর ও পছন্দকৃত প্রথম বিষয়ের নাম অবশ্যই সতর্কভাবে এন্ট্রি দিতে হবে। উক্ত তথ্যসমূহ ভূল প্রদান করলে তার জন্য শিক্ষার্থী নিজেই দায়ী থাকবে। (🔸পোষ্ট উল্লেখিত ২নং ছবি দ্রষ্টব্য)
🔸[1.App Dopayment Link.]📲👇
https://play.google.com/store/apps/details?id=com.student.payment
🔸[2.Website Link.].👇
https://grc.studentpay.net/