সদরপুর সরকারি কলেজ, সদরপুর, ফরিদপুর।

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • সদরপুর সরকারি কলেজ, সদরপুর, ফরিদপুর।

সদরপুর সরকারি কলেজ, সদরপুর, ফরিদপুর। শিক্ষাই আলো, কুশিক্ষা অন্ধকার। 1972 সালে প্রতিষ্ঠিত এবং 1984 সালে জাতীয়করণকৃত।

সদরপুর সরকারি কলেজে অভিভাবক সমাবেশের দ্বিতীয় দিনেও উপস্থিতি ও ফলাফলের ওপর গুরুত্ব আরোপ----------------------------------...
24/08/2026

সদরপুর সরকারি কলেজে অভিভাবক সমাবেশের দ্বিতীয় দিনেও উপস্থিতি ও ফলাফলের ওপর গুরুত্ব আরোপ
----------------------------------------------------------------------
ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে তিন দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬-এর দ্বিতীয় দিনের সভা আজ ২৪ আগস্ট, মঙ্গলবার বেলা ১১টায় কলেজের ভূগোল ভবনের ২য় তলায় ২১৫ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
আজকের সভায় কাউন্সিলরদের সমন্বয়কের দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রাশিদা ইয়াসমীন। সভার শুরুতেই গতকালের ধারাবাহিকতায় কাউন্সিলরদের সঙ্গে অভিভাবক ও শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভায় ব্যবস্হাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জিয়াউর রহমান শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। তিনি জানান, অনেক শিক্ষার্থী এমন মোবাইল নম্বর দিয়েছে, যেগুলো বর্তমানে বন্ধ রয়েছে। আবার বারবার যোগাযোগের পরও অনেক শিক্ষার্থী ও অভিভাবক সভায় উপস্থিত না হওয়ায় নির্ধারিত লক্ষ্য অর্জন কতটা সম্ভব হবে, তা নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলা এবং নিয়মিত কলেজে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের করণীয় বিষয়ে বক্তব্য দেন। তিনি বাসায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের পড়ালেখায় উৎসাহিত করার বিভিন্ন উপায় তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক অভিভাবকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান। শিক্ষার্থীদের ফলাফল ভালো করার জন্য কলেজের পক্ষ থেকে তাঁর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অধ্যক্ষ বলেন, বর্তমান সময়টুকু অবহেলায় নষ্ট করার পরিণতি আগামী দিনে অত্যন্ত ভয়াবহ হতে পারে। তাই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় অধ্যক্ষ উপস্থিত অভিভাবকদের কাছ থেকে তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ জানতে চান। অভিভাবকরাও শিক্ষার্থীদের পড়াশোনা, উপস্থিতি ও ভবিষ্যৎ ফলাফল নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ অভিভাবক সমাবেশের প্রথম দিনের সভা গতকাল অনুষ্ঠিত হয়। আগামীকাল তৃতীয় ও শেষ দিনের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সদরপুর সরকারি কলেজে অভিভাবক সমাবেশের দ্বিতীয় দিনেও উপস্থিতি ও ফলাফলের ওপর গুরুত্ব আরোপ

১২ রবিউল আউয়াল/২৬ আগস্ট ২০২৬ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে কর্মসূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি
24/08/2026

১২ রবিউল আউয়াল/২৬ আগস্ট ২০২৬ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে কর্মসূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি

23/08/2026

সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু

সদরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী বজলুর রহমানের অবসরগ্রহণ---------------------সদরপুর সরকারি কলেজের সমাজকল্যাণ বিভ...
20/08/2026

সদরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী বজলুর রহমানের অবসরগ্রহণ

---------------------
সদরপুর সরকারি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক জনাব কাজী বজলুর রহমান দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস পালন শেষে আজ ২০ আগস্ট ২০২৬ তারিখে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

এ উপলক্ষ্যে সদরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে সংক্ষিপ্ত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. এনামুল হক-এর পক্ষ থেকে সহকারী অধ্যাপক কাজী বজলুর রহমানকে বিদায়ী শুভেচ্ছা জানান ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইসমাইল হোসেন।

এ সময় শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ ট্রেজারার আমিরুল ইসলাম, প্রভাষক, পদার্থবিদ্যা। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনের সহকর্মীকে বিদায় জানাতে কলেজের অভ্যন্তরীণ গ্রুপে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা আবেগঘন শুভেচ্ছা ও শুভকামনা জানান। তাঁদের মন্তব্যে উঠে আসে স্যারের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতার কথা।

সহকর্মীরা বলেন—

“শ্রদ্ধেয় জনাব কাজী বজলুর রহমান স্যারের আজকে শেষ কর্মদিবস ছিল। উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

আরেকজন লিখেছেন—

“স্যারের জন্য শুভকামনা রইলো। With Best Wishes.”

অন্যরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “স্যারের জন্য নিরন্তর শুভ কামনা। সুস্বাস্থ্য কামনা করি।”

কেউ কেউ লিখেছেন, “অবসরকাল সুন্দর ও শান্তিপূর্ণ হোক” এবং “স্যারের অবসর জীবন সুস্থ ও সুন্দর হোক। অনেক অনেক শুভকামনা স্যারের জন্য।”

কেউ আরো লিখেছেন “স্যার খুবই স্বল্পভাষী কিন্তু সদালাপী একজন মানুষ। খুবই ভালো একজন মানুষ। স্যারের অবসর প্রস্তুতির ছুটির সময়টুকু ভালো কাটুক এবং নিরাপদে কাটুক এই কামনা করি।”

দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা ও শিক্ষা কার্যক্রমে অবদানের জন্য সহকর্মীরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবসর-পরবর্তী জীবন সুস্থ, সুন্দর, শান্তিময় ও আনন্দময় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
https://sadarpursangbad.wordpress.com/2026/08/20/sgc-kazi-bazlur-rahman/

ডিগ্রী ১ম বর্ষ ইনকোর্স ও ফরমপূরণের সময় বৃদ্ধি
19/08/2026

ডিগ্রী ১ম বর্ষ ইনকোর্স ও ফরমপূরণের সময় বৃদ্ধি

ডিগ্রী ১ম বর্ষ ২০২৫ পরীক্ষার সময়সূচি প্রকাশ
18/08/2026

ডিগ্রী ১ম বর্ষ ২০২৫ পরীক্ষার সময়সূচি প্রকাশ

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের “অভিভাবক সবাবেশ-২০২৬) সংক্রান্ত বিজ্ঞপ্তি
18/08/2026

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের “অভিভাবক সবাবেশ-২০২৬) সংক্রান্ত বিজ্ঞপ্তি

18/08/2026
📢 জরুরি বিজ্ঞপ্তিএইচএসসি-২০২৬ এর আইসিটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গেবিজ্ঞপ্তির তারিখ: ১৬.০৮.২০২৬ খ্রি.সদরপুর সরক...
16/08/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি
এইচএসসি-২০২৬ এর আইসিটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গে

বিজ্ঞপ্তির তারিখ: ১৬.০৮.২০২৬ খ্রি.

সদরপুর সরকারি কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নলিখিত রোল নম্বরধারী ২৬ জন শিক্ষার্থী নির্ধারিত সময়ে আইসিটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

তাদেরকে আগামী ১৮ আগস্ট ২০২৬ খ্রি., মঙ্গলবার সকাল ১০:০০টায় সদরপুর সরকারি কলেজের বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলায় উপস্থিত হয়ে আইসিটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

অন্যথায় বোর্ড পরীক্ষায় আইসিটি বিষয়ে তাদের ফলাফল স্থগিত থাকবে।

📌 রোল নম্বরসমূহ:

344575, 344664, 344706, 344741, 344747, 344755, 344774, 344779, 344824, 344915, 344917, 344918, 344919, 344920, 344924, 344932, 344967, 344974, 344975, 344985, 344994, 509437, 509457, 509463, 509488, 902675

মোট: ২৬ জন।

⚠️ বিষয়টি অতীব জরুরি। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হলো।

প্রফেসর মো: এনামুল হক
অধ্যক্ষ
সদরপুর সরকারি কলেজ
সদরপুর, ফরিদপুর

Address

Sadarpur
Faridpur
7820

Alerts

Be the first to know and let us send you an email when সদরপুর সরকারি কলেজ, সদরপুর, ফরিদপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to সদরপুর সরকারি কলেজ, সদরপুর, ফরিদপুর।:

Shortcuts

Share