Feni government college

Feni government college Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Feni government college, College & University, feni, Feni.

ডিগ্রি (পাশ) কোর্স এর ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়েছে। যারা চান্স পেয়েছেন সকলকে অভিনন্দন। এবং যারা এখনো রেজাল্ট পান নি দ্...
14/11/2022

ডিগ্রি (পাশ) কোর্স এর ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়েছে। যারা চান্স পেয়েছেন সকলকে অভিনন্দন। এবং যারা এখনো রেজাল্ট পান নি দ্রুত রোল কমেন্ট করে জানান।রেজাল্ট বাহির করে দিব।

10/11/2022

(২০২১-২২) শিক্ষা বর্ষের ডিগ্রি ভর্তির ফলাফল তাড়াতাড়ি প্রকাশ করা হবে। কেউ বিচলিত হবেন না।ইনশাআল্লাহ ভালো কিছু হবে।সবার জন্য শুভ কামনা।

06/07/2022

সম্মান ২য় বর্ষ(২০১৮-১৯) শিক্ষা বর্ষের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। সকলের জন্য শুভ কামনা

06/07/2022

২য় মেরিটে কারা চান্স পাবে? প্রক্রিয়াটা কী?

অনেকেই ভাবতে পারেন ১ম মেরিটে অর্ধেক শিক্ষার্থী নিয়েছে, আর বাকি অর্ধেক নিবে ২য় মেরিটে। না বিষয়টা এমন নয়।

১ম মেরিটে চান্স পাওয়া সকল শিক্ষার্থী কিন্তু ভর্তি হবে না। কিছু শিক্ষার্থী রয়েছে যাদের সাবজেক্ট পছন্দ হয়নি বলে তারা ভর্তিও হয়নি।

আরো কিছু শিক্ষার্থী রয়েছে, যারা ফেনী কলেজে চান্স পেয়েছে পাশাপাশি পাবলিকেও চান্স পেয়েছে। সেক্ষেত্রে তারা আর ফেনী কলেজে ভর্তি হয়নি। ফলে তাদের এই সিটগুলো খালি হয়ে যাবে।

এই খালি সিটগুলোতেই মূলত ২য় মেরিটে শিক্ষার্থী নেয়া হবে। সেজন্য বলা হয়, ২য় মেরিটে সাবজেক্ট আসার সম্ভাবনা থাকলেও তার পরবর্তী ধাপ রিলিজ স্লিপে সরকারি কলেজগুলোতে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

21/06/2022

অনার্স ভর্তির ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ও যারা স্থান পায়নি তাদের জরুরি সকল তথ্য

👉 অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ: ২০ জুন থেকে ২৮ জুন সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত।

👉 কলেজ এ জমা দেয়ার তারিখ: ২১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত।

👉 শিক্ষার্থীকে অনলাইনে ভর্তি রােল ও পিন কোড এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে জমা দিতে হবে।

👉 কলেজভেদে কত টাকা ও কি কি লাগবে এটা কলেজের নোটিশ দেখে জানতে পারবেন অথবা কলেজের ওয়েবসাইট এ দেওয়া থাকবে।

👉 যারা পছন্দক্রম অনুযায়ী ১ম বিষয় পাবেনা তারা বিষয় পরিবর্তনের আবেদন করতে পারবেন৷ বিষয় পরিবর্তনের জন্য ভর্তি ফরমে মাইগ্রেশন অপশন অন রাখতে হবে এবং চান্সপ্রাপ্ত বিষয়ে অবশ্যই ভর্তি হয়ে থাকতে হবে।

👉 বিষয় পরিবর্তনের ফল ২য় মেধা তালিকার সাথে প্রকাশ হবে। বিষয়ভিত্তিক আসন শূন্য থাকা সাপেক্ষে ও মেধা স্কোরের ভিত্তিতে প্রার্থীকে তার বিষয়ের পছন্দক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করে দেয়া হবে।

👉 বিষয় পরিবর্তন হলে কোন ফি দিতে হবেনা শুধু অনলাইন থেকে বিষয় পরিবর্তনের ফরম প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে৷ বিষয় পরিবর্তন না হলে পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে।

👉 আর যারা ১ম মেধা তালিকায় চান্স পাওয়ার পরেও ভর্তি হবেন না তাদের মেধা তালিকা বাতিল হয়ে যাবে, তাদের ২য় মেধা তালিকায় ভর্তির সুযোগ নেই।

👉 যারা ১ম মেধায় চান্স পায়নি তাদের পরবর্তীতে শূন্য আসন সাপেক্ষে ২য় মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২য় মেধা তালিকা জুলাইয়ের ১ম সপ্তাহে প্রকাশিত হবে।

👉 যারা মেধা তালিকায় স্থান পাবেনা, মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি হবেনা, অথবা ১ম ও ২য় মেধা তালিকায় ভর্তি হয়েও ভর্তি বাতিল করবে তারা পরবর্তীতে আসন খালি থাকা সর্বোচ্চ ৫ টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

👉 যারা কোটায় আবেদন করেছেন তাদের কোটার ফলাফল ২য় মেধা তালিকার পরে প্রকাশ হবে। কোটার আবেদনকারীরা ১ম ও ২য় মেধায় চান্স পেলে ভর্তি হতে পারবেন৷

👉 ভর্তি হতে যা যা লাগতে পারে:

• অনলাইনে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরম-২ কপি, একটা কলেজ কপি ও একটা স্টুডেন্ট কপি।
• প্রাথমিক আবেদন ফরম (আবেদনের সময় কলেজ থেকে যে অংশ দেওয়া হয়েছে)।
• এসএসসি ও এইচএসসি এর মূল সনদপত্র/প্রশংসা পত্র।
• এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্র।
• এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড।
• জাতীয় পরিচয় পত্র, জন্ম সনদ, নাগরিকত্বের সার্টিফিকেট। (লাগেনা তেমন)
• পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের রঙিন ছবি।
• ভর্তির জন্য কলেজ কর্তৃক নির্ধারিত টাকা।

বিদ্রঃ কলেজভেদে ভর্তির নিয়ম ভিন্ন ভিন্ন হয়ে থাকে৷

👉 অনার্স ভর্তির ক্ষেত্রে যেসব কাগজপত্র কলেজ নিবে সেগুলো কাগজপত্রের ৩-৪ কপি করে ফটোকপি করে রাখবেন৷ শিক্ষার্থীদের ভর্তির সময় এইচএসসি পাশের মূল মার্কশীট অবশ্যই জমা রাখতে হবে।

শুভ কামনা রইল

20/06/2022

এখন পর্যন্ত যারা অনার্স ১ম বর্ষের এডমিশন এর রেজাল্ট পাননি,তারা রোল কমেন্টে জানান।

20/06/2022

স্নাতক সম্মান ১ম বর্ষ (২০২২-২৩)শিক্ষা বর্ষের ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। যারা সুযোগ পেয়েছেন তাদের অভিনন্দন।

শ্রেণী কার্যক্রম স্থগিত থাকার বিজ্ঞপ্তি।
15/06/2022

শ্রেণী কার্যক্রম স্থগিত থাকার বিজ্ঞপ্তি।

15/06/2022

#অনার্স_ভর্তি: অনার্স ১ম বর্ষ, ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ হবে: ২০ জুন বিকাল ৫টায়।
রোল এবং পিন নম্বর যাঁকে-তাঁকে দেবেন না। নিজেই-নিজের ফলাফল দেখুন এবং অনার্স ভর্তি সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে পেজের সাথেই থাকুন।

ভর্তি চলবে: ২৭ জুন পযর্ন্ত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সেশনে ক্লাস শুরু হবে: ৩রা জুলাই।

15/06/2022

আগামী ২০ তারিখ (২০২১-২২) শিক্ষা বর্ষের সম্মান ১ম বর্ষের ভর্তি ফলাফল প্রকাশ করা হবে।

21/04/2022

(১৯-২০) শিক্ষা বর্ষের অনার্স ১ম বর্ষের ফলাফল প্রকাশিত।রেজাল্ট জানার জন্য রোল কমেন্টে জানান।

20/04/2022

আগামী ১৫ মে থেকে শুরু হতে যাচ্ছে অনার্স ১ম বর্ষ (২০২১-২২) সেশনের ভর্তির আবেদন।

সময় কিন্তু বেশি নাই, আপনাকে দ্রুত সিদ্ধান্তে উপনীত হতে হবে।

যদি তারিখ পরিবর্তন না হয় তাহলে ১৫ মে থেকেই আবেদন শুরু হচ্ছে।

⭕প্রথমে একটি কলেজে আবেদন করতে হবে।
আবেদনের সময় আপনার পয়েন্ট অনুযায়ী সাবজেক্ট শো করবে। ওখান থেকে সাবজেক্ট চয়েস দিতে হবে।

আপনার পয়েন্ট অনুযায়ী সাবজেক্ট এবং কলেজ চয়েস করবেন।
পয়েন্ট কম কিন্তু দেশ সেরা কলেজে আবেদন করলেন তাহলে কিন্তু চান্স হবে না।

প্রয়োজনে যারা সিনিয়র আছে তাদের নিকট থেকে পরামর্শ নিতে পারেন।

⭕সাবজেক্ট নির্বাচন নিয়ে চিন্তার শেষ নেই আর থাকবেও না। চিন্তা ভাবনা করতে থাকেন।

আমার তরফ থেকে কিছু নোট আপনাদের জন্য উপহার দিলাম। মনোযোগ দিয়ে পড়েন উপকৃত হবেন আশাকরি।

যে সাবজেক্ট আপনি পড়বেন না ভূল করেও ঐ সাবজেক্ট তালিকায় রাখবেন না।

আপনার সব থেকে পছন্দের সাবজেক্ট সবার ১ম এ রাখবেন। তারপর আর কোনো পছন্দের সাবজেক্ট থাকলে পর্যায়ক্রমে সিরিয়ালে রাখবেন।

নিজের জিপিএ অনুযায়ী কলেজ ও সাবজেক্ট নির্বাচন করবেন।
সাবজেক্টের আসন অনুযায়ী তালিকা করবেন।

একটা কথা মনে রাখবেন, আপনি যে সাবজেক্টে অনার্স করবেন ঐ সাবজেক্টেই আপনাকে মাস্টার্স করতে হবে।

আপনি ভর্তি হওয়ার পর আর কোনোভাবেই সাবজেক্ট পরিবর্তন করতে পাবেন না এমনকি আর আবেদনো করতে পাবেন না।

পছন্দের সাবজেক্ট না পেলে মাইগ্রেশন করলে নতুন সাবজেক্ট পাওয়া যায়।
এই আশায় থেকে সাবজেক্ট চয়েস করবেন না। কারন এটা ভাগ্যের বিষয়। অনেক সময় পরিবর্তন হয় অনেক সময় হয়না।

অনার্সের পাশাপাশি যদি চাকরির ইচ্ছা থাকে তবে হালকা সহজ সাবজেক্ট নেয়া উত্তম। অর্থনীতি, পরিসংখ্যান, ইংরেজি, গনিত, পদার্থ, রসায়ন হিসাববিঃ ইত্যাদির মত সাবজেক্টের পিছনে সময় দিতে হয় + প্রাইভেট পড়তে হয়। চাকরি করে এগুলা সামলানো অনেক কঠিন হবে।

আপনার ফ্রেন্ড রা ইংলিশ নিছে, তাই বলে আপনিও ইংলিশে নিয়েন না। কারন ওরা ইংলিশে খুব পটর পটর করে উহুঃ অসহ্য। এদিক আপনি ইংলিশে কিছু পারেন না! তাহলে কিন্তু পরে পস্তাতে হবে।

👉 সংসারের পাশাপাশি অনার্স করার ইচ্ছা থাকলে কঠিন সাবজেক্টে না যাওয়া উত্তম।কারন সংসার সামলাবেন না পড়বেন?

👉সব সাবজেক্টই ভালো। শুধু আপনাক কোনটা ভালো লাগে সেটা খুজে নিতে হবে।

Address

Feni
Feni
72402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni government college posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share