Fazilpur Walia Fazil Madrasha

Call Directions Website Contact the university

Fazilpur Walia Fazil Madrasha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fazilpur Walia Fazil Madrasha, College & University, Fazilpur, Feni.

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ‘ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’ ফেনী জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ৷ বর্তমানে শিশু শ্রেণি থেকে ফাজিল (স্নাতক) পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এই প্রতিষ্ঠানে। এটা অফিসিয়াল পেইজ।

03/10/2026
ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইব. ৫ম ও দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের সাথে আজকে আমাদের মতব...
01/10/2026

ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইব. ৫ম ও দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের সাথে আজকে আমাদের মতবিনিময় সভা।

""সিরাতের জ্ঞানই হতে পারে সুন্দর ও সফল জীবনের পথপ্রদর্শক""শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির আলোকে সিরাতুন্নবী (সা.) উৎযাপন ...
30/09/2026

""সিরাতের জ্ঞানই হতে পারে সুন্দর ও সফল জীবনের পথপ্রদর্শক""

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির আলোকে সিরাতুন্নবী (সা.) উৎযাপন উপলক্ষে ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কুইজ প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে।

"৬ষ্ঠ থেকে ফাজিল শ্রেণির সকল শিক্ষার্থী এই কুইজে অংশগ্রহণ করতে পারবে। নির্ধারিত কুইজ ফরমটি নিজ নিজ শ্রেণি শিক্ষকের কাছ থ...
29/09/2026

"৬ষ্ঠ থেকে ফাজিল শ্রেণির সকল শিক্ষার্থী এই কুইজে অংশগ্রহণ করতে পারবে। নির্ধারিত কুইজ ফরমটি নিজ নিজ শ্রেণি শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করা যাবে।"

ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদরাসা, ফেনী সদর,ফেনী।আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন: অদ্য ২৪-০৯-২০...
24/09/2026

ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদরাসা,
ফেনী সদর,ফেনী।
আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন:

অদ্য ২৪-০৯-২০২৬ খ্রি. বৃহস্পতিবার আলিম ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের নিয়ে উদ্বোধনী ক্লাস ও সবক প্রদান অনুষ্ঠান মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দীন খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ ইলিয়াস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী সবক প্রদান করেন বিশিষ্ট আলেমে দ্বীন অত্র মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ মেজবাহ উদ্দীন।স্বাগত বক্তব্য প্রদান করেন মাদরাসার উপাধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ জমিলুর রহমান নিজামী।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার সন্মানিত অভিভাবক সদস্য জনাব শাহাদাত হোসাইন চৌধুরী ও জনাব মুহাম্মদ আলমগীর এবং বিদ্যুৎসাহী সদস্য জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম রাজু।

এছাড়াও ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহা পেশ করেন রাহী আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা আবু বকর সিদ্দিক ও একাডেমিক প্রধান জনাব মাওলানা নূরুল আবছার এবং ফারুকিয়া ওমরিয়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা মুফিজুল হক।

শিক্ষকবৃন্দ থেকে বক্তব্য রাখেন জনাব মাওলানা আহমদ উল্লাহ(সহকারী অধ্যাপক), মাওলানা আবুল বশর(সহকারী অধ্যাপক), জনাব খালেদা আকতার ( সহকারী অধ্যাপক, ইংরেজি), মাওলানা আতাউল গণী ( আরবি প্রভাষক)।

পরিশেষে মাওলানা মেজবাহ উদ্দীন সাহেবের দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

22/09/2026

ফাতেহা-ই- ইয়াজদাহুম (বড় পীর আবদুল কাদের জিলানি রহ. এর ওফাত দিবস ) উপলক্ষে আগামীকাল ২৩ সেপ্টেম্বর বুধবার মাদ্রাসা বন্ধ থাকবে।

22/09/2026

★★★★আলিম ১ম বর্ষে ভর্তি ★★★★
ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা।...............................….................

দাখিল পাস করা যে সকল শিক্ষার্থী এখনো আলিম ১ম বর্ষে ভর্তি হওনি; তোমাদেরকে আগামী ২৭/০৯/২০২৬ তারিখের মধ্যে অত্র মাদ্রাসা অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
প্রয়োজনে-
অধ্যক্ষ: ০১৮১৩৮৭৭২৭৯
উপাধ্যক্ষ: ০১৮১৮৪৫৭৩৭৫
কম্পিউটার অপারেটর : ০১৯৮০৮৭৮২৮৭

22/09/2026

জরুরি সতর্কতামূলক বার্তা: সমগ্র ফেনী জেলা ও বিশেষত ছাগলনাইয়াবাসীর দৃষ্টি আকর্ষণ
স্থান: পশ্চিম কাশিপুর গ্রাম, ছাগলনাইয়া, ফেনী।

তারিখ: ১৯ সেপ্টেম্বর

সময়: দুপুর আনুমানিক ১:০০ টা
ছাগলনাইয়া উপজেলার পশ্চিম কাশিপুর গ্রামের নূরানী মাদ্রাসার নিকটবর্তী এলাকা থেকে দুটি মাইক্রোবাসে করে আসা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ছোট শিশুদের জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে।

বাচ্চাদের দ্রুত বুদ্ধিমত্তা ও চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে উক্ত দুষ্কৃতকারীরা গাড়ি নিয়ে স্থান ত্যাগ করতে বাধ্য হয়। আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

পিতা-মাতা, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি বিনীত অনুরোধ:

১. আপনার সন্তানকে একা মাদরাসা, স্কুল বা বাইরে পাঠানো থেকে বিরত থাকুন। সম্ভব হলে সাথে থেকে তাদের যাওয়া-আসার ব্যবস্থা করুন।

২. শিশুদের শেখান— অপরিচিত কেউ কোনো কিছু দিলে তা যেন গ্রহণ না করে এবং কোনো প্রলোভনে যেন পা না দেয়।

৩. সন্দেহভাজন কোনো গাড়ি (বিশেষ করে অচেনা মাইক্রোবাস বা সিএনজি) অথবা অপরিচিত কাউকে ঘোরাফেরা করতে দেখলে সাথে সাথে সচেতন হোন এবং প্রতিবেশীদের জানান।

৪. শিশুদের সর্বদা একসাথে চলাচল করতে বলুন।

বিষয়টি ইতোমধ্যে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে (পুলিশ প্রশাসন) অবহিত করার প্রক্রিয়া চলছে।

আসুন, আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হই এবং আমাদের সন্তানদের নিরাপত্তায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখি।

(সূত্র - ফেনীর বার্তা)

22/09/2026

জরুরি বিজ্ঞপ্তি:
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস:

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস আগামী ২৪/০৯/২০২৬ খ্রি. (বৃহস্পতিবার), সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হবে।

অত্র মাদ্রাসায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম ১ম বর্ষে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে নির্ধারিত তারিখে সকাল ১০:০০টায় যথাসময়ে উদ্বোধনী ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া শুরু হবে ২৭ সেপ্টেম্বর। অনলাইনে এই আবেদন করা য...
21/09/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া শুরু হবে ২৭ সেপ্টেম্বর। অনলাইনে এই আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত। দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১ অক্টোবর।

Address

Fazilpur
Feni

Alerts

Be the first to know and let us send you an email when Fazilpur Walia Fazil Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Fazilpur Walia Fazil Madrasha:

Shortcuts

Share