24/09/2026
ফেনী ন্যাশনাল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস সফলভাবে সম্পন্ন হয়েছে
স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপ কর্তৃক পরিচালিত ফেনী ন্যাশনাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব জাফর উদ্দিন।
ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন স্যারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্টার লাইন গ্রুপের পরিচালক জনাব মনির চৌধুরী।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব তাসমিন আহমেদ এর সঞ্চালনায় এ সময় কলেজ কো-অর্ডিনেটর জনাব নজরুল বিন মাহমুদুলসহ বিভিন্ন বিভাগের প্রভাষক, নবাগত শিক্ষার্থী, কলেজের রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট গ্রুপের সদস্য এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব জাফর উদ্দিন বলেন, “শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো উচ্চমাধ্যমিক। এ সময় যারা নিজেদের সময়কে সঠিকভাবে কাজে লাগাবে, তারাই ভবিষ্যতে নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারবে।”
তিনি আরও বলেন, স্টার লাইন গ্রুপ শিক্ষাখাতের পাশাপাশি স্বাস্থ্যখাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি শিক্ষার্থীদের স্টারলাইন স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনে সফলতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।