Mohipal Government College,Feni

Mohipal Government  College,Feni Official Page Of Mohipal Government Clg...

বাংলাদেশের কমার্শিয়াল ইনস্টিটিউট গুলোর মধ্যে ফেনী গভ: কমার্শিয়াল ইনস্টিটিউট অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। এটি বৃহত্তর নোয়াখালীর একমাত্র এবং একক ভাবে সরকারি ব্যবসায় শিক্ষার প্রতিষ্ঠান। এর রয়েছে সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল ইতিহাস। যদিও ১৯৮৪ সালে বর্তমান নামে আত্মপ্রকাশ করে কিন্তু এর কার্যক্রম শুরু হয় আরও অনেক আগে।

১৯৫৯ সালে জাতীয় শিক্ষা কমিশন দেশের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা ও পরীক্ষা নিরী

ক্ষা কালে লক্ষ্য করে যে, সরকারি বেসরকারি অফিস, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান, বিদেশী মিশন ও কোম্পানীগুলোতে প্রচুর সংখ্যক দক্ষা অফিস কমর্চারীর চাহিদা থাকা সত্ত্বেও সুদক্ষ অফিস কর্মী তৈরীর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দেশে ছিল না। ফলে অফিস সমূহের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালিত হত না। তাই, কমিশন উপলদ্ধি করে যে, সুদক্ষ অফিস কর্মী সৃষ্টির ব্যবস্থা করা হলে দেশের অফিস সমূহ সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং শিক্ষিত বেকারদের চাকুরীর সংস্থান হবে। এই লক্ষ্যে ১৯৫৯ সালের শিক্ষা কমিশন দেশের জেলা সদরে কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপনের সুপারিশ করে। উক্ত সুপারিশের ভিত্তিতে ১৯৬৫ সাল হতে ১৯৬৭ সালের মধ্যে মাকির্ন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউ.এস.এ.আই.ডি (US-AID)-এর আথির্ক ও কারিগরী সহায়তায় ১৬টি সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করা হয়। ইনস্টিটিউট সমূহ- ঢাকা, বরিশাল, পাবনা, বগুড়া, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, ময়মনসিংহ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম। কমার্শিয়াল ইনস্টিটিউট সমূহে এস.এস.সি উত্তর দুই বৎসর মেয়াদী ডিপ্লোমা-ইন-কমার্স (বতর্মানে ডিপ্লোমা-ইন-বিজনেস ষ্টাডিজ) নামে একটি কমর্মুখী, বাস্তবধর্মী শিক্ষা কোর্স চালু করা হয়।

দুই বৎসর মেয়াদী ডিপ্লোমা-ইন-কমার্স এইচ.এস.সি সমমানের। দুই বৎসর পর চুড়ান্ত পরীক্ষা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা গ্রহণ করে। এই ইনস্টিটিউট সমূহ হইতে ডিপ্লোমা প্রাপ্ত ছাত্র/ছাত্রীবৃন্দ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সকল কলেজে ডিগ্রী কোর্সের বি.বি.এস, বি.এস.এস, বি.এ (পাশ) ও অনার্স কোর্সে ভর্তি হওয়ার যোগ্য। তাহা ছাড়া, দেশ-বিদেশে বি.বি.এ. কোর্সে ভর্তি হওয়ার যোগ্য। একই সাথে ডিপ্লোমা-ইন-কমার্স (বতর্মানে ডিপ্লোমা-ইন-বিজনেস ষ্টাডিজ) পাশ করা ছাত্র/ছাত্রীরা বিভিন্ন সরকারি-বেসরকারি, অফিস-আদালত, শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠান ও বৈদেশিক মিশনে ষ্টেনোগ্রাফার, অফিস সহকারী, ব্যক্তিগত সচিব ও অন্যান্য পদে চাকুরীতে নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হয় এবং সহজেই নিয়োগ লাভ করে আসছে।

ফেনী গভ: কমার্শিয়াল ইনস্টিটিউট, ১৯৬৭খ্রি. সালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন প্রতিষ্ঠান হিসাবে চালু হয়। ১৯৮৪খ্রি. সালে ইহা স্বতন্ত্র কমার্শিয়াল ইনস্টিটিউট রূপে আত্মপ্রকাশ করে। বতর্মানে ২০১৬ সালের ১২ মে শিক্ষা মন্ত্রনালয়ের ৩৭.০০.০০০০.০৭০.০২.০৩৩.২০১৫-৬৭৮ প্রজ্ঞাপনের মাধ্যমে এটিকে সাধারণ কলেজে রূপামন্তরিত করে মহিপাল সরকারি কলেজ, ফেনী নামে নামকরণ করা হয় এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তি করার অনুমতি দেয়া হয়। বতর্মানে কলেজটিতে তিনটি শাখায় প্রায় ১৫০০ (এক হাজার পাঁচশত) জন ছাত্র-ছাত্রীর রয়েছে। ফেনী মহিপালস্থ বিজয় সিং দীঘির উত্তর পার্শ্বে ৩.১৪ (তিন দশমিক এক চার) একর জমির উপর খোলা মাঠের মধ্যে মনোরম ও সুন্দর প্রাকৃতিক পরিবেশের বেষ্টনীতে সীমানা প্রাচীর ঘেরা কলেজটি অবস্থিত।

একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস রুটিনছাত্র-ছাত্রীদেরকে রুটিন মোতাবেক উপস্থিত থেকে ক্লাস করার জন্য নির্দেশ দেয়া হলো।
12/01/2026

একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস রুটিন
ছাত্র-ছাত্রীদেরকে রুটিন মোতাবেক উপস্থিত থেকে ক্লাস করার জন্য নির্দেশ দেয়া হলো।

রেজিস্ট্রেশন কার্ড সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি...
15/10/2025

রেজিস্ট্রেশন কার্ড সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি...

দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচী
14/10/2025

দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচী

08/09/2024
বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের নতুন রোল নম্বর
22/01/2024

বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের নতুন রোল নম্বর

আবেদনে জন্য কলেজ অফিসে যোগাযোগ করার নির্দেশ দেয়া হলো
22/01/2024

আবেদনে জন্য কলেজ অফিসে যোগাযোগ করার নির্দেশ দেয়া হলো

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ
22/09/2023

২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ

শ্রেণি কার্যক্রম স্থগিত সংক্রান্ত
07/08/2023

শ্রেণি কার্যক্রম স্থগিত সংক্রান্ত

এইচ.এস.সি পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ এবং  মিলাদ ও দোয়া অনুষ্ঠান-২০২৩
07/08/2023

এইচ.এস.সি পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠান-২০২৩

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষে রচনা প্রতিযোগিতা-২০২৩
07/08/2023

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষে রচনা প্রতিযোগিতা-২০২৩

প্রফেসর মো: জাকির আহমদ (০০৪২১৪), অধ্যাপক (রসায়ন), ১১-বিসিএস (সাধারণ শিক্ষা), অধ্যক্ষ পদে মহিপাল সরকারি কলেজ, ফেনী’তে  যো...
07/08/2023

প্রফেসর মো: জাকির আহমদ (০০৪২১৪), অধ্যাপক (রসায়ন), ১১-বিসিএস (সাধারণ শিক্ষা), অধ্যক্ষ পদে মহিপাল সরকারি কলেজ, ফেনী’তে যোগদান করেন।

Address

সার্কিট হাউজ রোড, মহিপাল
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Mohipal Government College,Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Mohipal Government College,Feni:

Share