Feni Govt. College

Feni Govt. College ফেনী সরকারি কলেজ

11/08/2026

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

11/08/2026

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে। শিক্ষার্থীরা ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে পারবেন।নির্ধারিত নিয়মে আবেদন করে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে।
পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।পরবর্তী ধাপে একটি মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএস পাঠানো হবে।এরপরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
বিষয় নির্বাচন করার পরের স্ক্রিনে মোট প্রদেয় ফিয়ের পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে এ ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ ওই পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে জানা যাবে।

“সরকারি চাকরিতে ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক প্রভাব বিস্তার রোধ, প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা এবং নিয়োগ ও পদায়নে স্বচ্ছতা,...
10/08/2026

“সরকারি চাকরিতে ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক প্রভাব বিস্তার রোধ, প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা এবং নিয়োগ ও পদায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা।”

10/08/2026

‘১১ টা বিষয়ে এ প্লাস পাইছি আমি আর একটা বিষয়ে কিভাবে ফেল করি’ | SSC Result

10/08/2026

ফেনীতে কোন উপজেলায় সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে?

10/08/2026

আজ এসএসসি ও সমমানের ফল, জানা যাবে যেভাবে

বিস্তারিত কমেন্টে...

10/08/2026

একটা রেজাল্ট কখনোই তোমার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। ❤️
আজ SSC 2026-এর ফলাফল—কারও মুখে হাসি ফুটবে, আবার কারও প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। কিন্তু মনে রেখো, একটি পরীক্ষার ফলাফল তোমার মেধা, স্বপ্ন কিংবা জীবনের সফলতার শেষ কথা নয়। 🙂
যা হবে, ভালোই হবে—ইনশাআল্লাহ। 🤲
নিজের ওপর বিশ্বাস রাখো, চেষ্টা চালিয়ে যাও। সামনে তোমার জন্য আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। 🌸
সব SSC 2026 পরীক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা। ❤️
Best of luck, SSC 2026! 🎓✨

06/08/2026

ফেনীতে দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে।
প্রতিদিন রান্না করতে সমস্যা, অতিরিক্ত খরচে এলপিজি ব্যবহার করতে হচ্ছে, তবুও এই ইস্যুতে শক্তিশালী নাগরিক আন্দোলন খুব একটা চোখে পড়ে না।
প্রশ্ন থেকেই যায়—ফেনীর সুশীল সমাজ, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা কি এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে পারেন না?
গ্যাস সংকট কোনো রাজনৈতিক বিষয় নয়; এটি মানুষের নিত্যদিনের জীবনযাত্রার সঙ্গে জড়িত একটি জনস্বার্থের বিষয়। শান্তিপূর্ণ ও গঠনমূলক উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের দাবি জানানো জরুরি।
#ফেনী #গ্যাসসংকট #জনদাবি

03/08/2026

গ্যাসের সংকটে অনেক বাসাবাড়ির চুলা জ্বলছে না, বিদ্যুতের বাড়তি বিল, জ্বালানি নিয়ে অনিশ্চয়তা আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতির চাপে সাধারণ মানুষের জীবন দিন দিন কঠিন হয়ে উঠছে।
মানুষ আজ প্রশ্ন করছে—কবে মিলবে স্বস্তি? কবে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ? কবে কমবে জীবনযাত্রার এই অসহনীয় চাপ?
জনগণের কষ্ট লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করাই হোক সবার অগ্রাধিকার।

02/08/2026

গ্যাস সংকটে ফেনীতে সিএনজি ভাড়া বেড়ে দ্বিগুণ-তিনগুণ, চরম ভো'গান্তিতে যাত্রীরা ও শিক্ষার্থীরা।

Address

Feni
3900

Telephone

+8801977460723

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Govt. College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share