25/06/2026
নেশাখোর/মাদকাসক্ত রাজনৈতিক নেতা কর্মি থেকে দূরে থাকুন, সবাই নিজেকে স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলুন।
আসসালামু আলাইকুম।
আজ স্বজন ডুয়েটের স্বেচ্ছাসেবকরা এক ব্যতিক্রমী ও আবেগঘন ঘটনার সাক্ষী হয়েছেন।
একজন প্রসূতি মায়ের জন্য জরুরি রক্তের প্রয়োজন হওয়ায় স্বজন ডুয়েট থেকে ২ জন O+ ডোনারকে তাজউদ্দীন আহমদ হাসপাতাল, গাজীপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে ক্রস-ম্যাচিংয়ের সময় জানা যায়, পূর্বে রমিজা হাসপাতাল, গাজীপুর থেকে নির্ধারিত রোগীর ব্লাড গ্রুপের তথ্য সঠিক ছিল না। আগে O+ বলা হলেও পুনরায় পরীক্ষায় রোগীর ব্লাড গ্রুপ B+ পাওয়া যায়।
হঠাৎ এই পরিস্থিতিতে রোগীর স্বজনরা, বিশেষ করে তার মা (যিনি একজন প্রতিবন্ধী ভিক্ষুক) এবং স্বামী (যিনি রিকশাচালক), ভেঙে পড়েন। অসহায়ত্ব আর দুশ্চিন্তায় তারা কান্নায় ভেঙে পড়েন।
ঠিক সেই মুহূর্তে স্বজন ডুয়েটের স্বেচ্ছাসেবক ভাইয়েরা দ্রুত উদ্যোগ নেন। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই ২ জন B+ ডোনার ম্যানেজ করা হয় এবং সফলভাবে রক্তদান সম্পন্ন হয়।
এরই মধ্যে রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমতে অপারেশন সফল হয় এবং একটি সুস্থ পুত্র সন্তান পৃথিবীর আলো দেখে।
রোগীর পরিবার স্বজনের স্বেচ্ছাসেবক ও ডোনার ভাইদের জন্য অন্তর থেকে দোয়া করেছেন। তাদের কৃতজ্ঞতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল সত্যিই হৃদয়ছোঁয়া। এমনকি সন্তান জন্মের পর তারা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের সেই নবজাতক শিশুটিকে না দেখে আসতে দেননি।
সবচেয়ে আনন্দের বিষয় হলো, তারা এখন সেই নবজাতক শিশুর নাম রাখার জন্যও আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন।
মানবতার সেবায় কাজ করতে গিয়ে এমন ভালোবাসা, দোয়া ও আন্তরিকতা আমাদের পথচলার সবচেয়ে বড় প্রেরণা।
মহান আল্লাহ সকল ডোনার, স্বেচ্ছাসেবক এবং এই শিশুটিকে সুস্থ, সুন্দর ও নেক হায়াত দান করুন। আমিন। ❤️🩸
বি:দ্র: সবাই নবজাতক শিশুটির জন্য সুন্দর একটি নাম সাজেস্ট করুন।