10/05/2022
একটি দায়মুক্তি ঘোষণা।
Be lyk Muslim পেইজের এডমিন, Rafiath Sohel Airaf এর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে। তন্মধ্যে কিছু অভিযোগ মারকায সংশ্লিষ্ট। এ ব্যাপারে আমরা এই পোস্টে খোলাসা করছি৷ সে মারকাযের নামে প্রাইভেট গ্রুপ খুলে সেখানে গায়রে মাহরাম নারীদেরকে ইলম শেখাচ্ছে। সেখানে একজন শিক্ষার্থী তার শিক্ষাগত যোগ্যতা এবং উস্তাযদের নাম জানতে চাইলে সে ৭ জন আলিমের থেকে দারস নিয়েছে বলে দাবি করেছে। তন্মধ্যে ৩ জনের নাম সে বিশেষভাবে উল্লেখ করেছে—
১. শায়খ মুহাম্মাদ বাহাউদ্দিন (হাফি.)
২. শায়খ মামুনুর রশিদ (হাফি.) এবং
৩. উস্তায মুনীরুল ইসলাম ইবনু যাকির (হাফি.)
দারস তো নেয়া যেতেই পারে। এক-দু’বার দারস নেয়ার পর কেউ যদি সেটা ‘ইজাযাহ’ হিসেবে প্রচার করে, তাহলে তো সমস্যা। ইসলামি জ্ঞানশাস্ত্রে ‘ইজাযাহ’ অনেক হার্ড একটা ব্যাপার৷ কোনো উস্তাযের কাছে পড়া, লেকচার শোনা, সোহবতে যাওয়া আর ইজাযাহ পাওয়া এক নয়৷
এবার আসা যাক তার জালিয়াতির ব্যাপারে। এই ছেলেটি আমাদের ‘তারবিয়াহ’ বিভাগে (৩য় ব্যাচ) ভর্তি হয়। নিয়মিত ক্লাসে অংশগ্রহণ না করা, ক্লাসের পড়া না শেখা, নিয়ম-শৃঙ্খলার অনিয়ম ইত্যাদি কারণে তাকে ৩ দিনের মধ্যে সংশোধনের সুযোগ দিয়ে তারপর বহিষ্কার করা হয়৷ এই ১ মাসে সে সহিহভাবে আলিফ, বা, তা, সা-ও শিখতে পারেনি। এখন শোনা যাচ্ছে সে নাকি দাওরা হাদিসের প্রস্তুতি নিচ্ছে! ৩ মাস আগেও যে ছেলেটা সহিহভাবে আলিফ, বা, তা পড়তে পারতো না, সে কীভাবে মাত্র ৩ মাসে মাদরাসা লাইনে পোস্ট-গ্রাজুয়েশন পর্যায়ের পড়াশোনা করে ফেলতে পারে? ইভেন কীভাবে আকিদা-মানহাজের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সাবজেক্টে অন্যকে দারস দেয়ার মতো যোগ্যতা অর্জন করে ফেলতে পারে? কীভাবে সম্ভব? ইজ আহিল, ইসমাত, মাইনুদ্দিন কাম ব্যাক!
আমরা এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করে তার জবানবন্দি গ্রহণ করেছি৷ সে তার ভুল শিকার করেছে৷ এবং তার এসব প্রতারণার সাথে মারকায বা মারকায সংশ্লিষ্ট কাউকে (বিশেষ করে শায়খ বাহাউদ্দিন এবং উস্তায ইবনু যাকিরকে) না জড়ানোর ব্যাপারে প্রতিজ্ঞা করেছে।
আমরা তার ব্যাপারে স্পষ্টভাবে ঘোষণা করছি যে, তার কোনো দায়ভার আমাদের ওপর বর্তাবে না। তাকে আমরা কোনও ইজাযাহও দেইনি। দু-একদিন দারসে বসা আর অ্যাকাডেমিক্যালি ছাত্র হিসেবে বছরের পর বছর দারস গ্রহণ করার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
অনলাইনে যার-তার কাছ থেকে ইলম অর্জনের ব্যাপারে সাবধান হোন। গ্রহণযোগ্য, বিশ্বস্ত আলিমদের থেকে ইলম শিখুন। আল্লাহ তায়ালা আমাদেরকে এ সমস্ত প্রতারকদের থেকে হেফাযত করুন। আমিন।