19/12/2025
জাতীয় বিশ্ববিদ্যালয়
গাজীপুর-১৭০৪, বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়
গাজীপুর-১৭০৪, বাংলাদেশ
অফিস আদেশ
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি-এর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবারের পরিবর্তে আগামী ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ রবিবার গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয় ও আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে আগামী ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ রবিবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের অফিস কার্যক্রম (সিনেট অধিবেশন সংশ্লিষ্ট কার্যক্রম ব্যতীত) বন্ধ থাকবে।