03/10/2017
আপনি কি হতে চান?
বিসিএস ক্যাডার না অন্যকিছু!
আমরা সবাই প্রচুর পড়াশোনা করি কিন্তু সেটা কতটুকু মাথায় রাখতে পারি? এটাই বড় সমস্যা! তাদের উদ্যেশ্য বলি গুছিয়ে পড়ুন, প্রয়োজনে নোট করুন (ভয় পেলেন?) সমাধান দিচ্ছি,,,
ধরুন আপনি জব সলিউশন পড়ছেন! একে তিন ভাগ করুন..
১।এমন কিছু প্রশ্ন আছে যা আগামী ৩ বছর না পড়লেও পারবেন! এদের সেখানে থাকতে দিন!
২। এমন কিছু প্রশ্ন আছে যা পরীক্ষার হলে মাথা এলোমেলো করে দিবে, এদের কালার পেন দিয়ে গোল দাগ দিন!
৩।কিছু প্রশ্ন পাবেন যা আপনি মনেই রাখতে পারবেন না এদের ঘাড় ধরে নোট করুন! দাগ দিবেন না!
পরীক্ষার আগে আগে যখন জব সলিউশন টা মাত্র ১ দিনে রিভিউ করে ফেলবেন, তখন আপনার হাসি দেখে কে? এভাবে সব বই পড়বেন! কারণ পরীক্ষার আগে আপনি রিভিশন দিতে না পারলে আপনার প্রস্তুতি ৪০% কম হবে!
পড়ালেখায় Serious হওয়ায় প্রয়োজন নাই Sincere হউন! রাতে ঘুমাতে যাওয়ার আগেই ঠিক করুন কি /কোন. সাব্জেক্ট পড়বেন!
তা না হলে টেবিল এ বসে পাতা উল্টাতে হবে!
যাদের মন বসেনা পড়ার টেবিলে, তাদের বলি আপনার সুবিধাজনক একটা পড়ার রুটিন করে কঠোরভাবে ফলো করুন! রুটিন আপনাকে পড়ার তাগিদ দিবে! সবকিছুর ফাকে ফাকে পড়ালেখা নয়, পড়ালেখার ফাকে ফাকে others.
আপনার আমার ক্যারিয়ার না থাকলে আপনি আমি অচল পয়সা!
আপনার পড়ালেখা হবে সুদূর প্রসারী! যেমন গণিত! শুধু শর্টকাট পড়বেন না, আর প্রিলিতে গণিতে খুব বেশী সময় দিবেন না! ১৫ এর মধ্যে আপনি কিছু না করলেও. ৭/৮ পাবেন! আবার অনেকেই গণিতে দুর্বল বিসিএস লিখিত ভয় পাচ্ছেন, তাদের উদ্যেশ্যে বলি ৩৫ তম বিসিএস এ গণিতে ৫০ এ ১৫/২০ পেয়েও "প্রশাসন ক্যাডার " ও পেয়েছেন!
তাই আপনি আপনার Strong Side বের করুন একে আরোও শাণিত করুন!
অনেকেই Strong side পারি ভেবে পড়েনা, পরে তিনি সেটাতেই ডাব্বা মেরে বসে থাকেন!
পড়ার লোভ সামলান, অর্থাৎ অপ্রাসঙ্গিক পড়ে মাথা নষ্ট করবেন না! বিগত সালের প্রশ্ন সমাধান ও বিশ্লেষণ করুন! যত বাদ দিয়ে পড়ার কৌশল রপ্ত করতে পারবেন তত সফল হবেন! আর হ্যাঁ সারাদিন টেবিলে মাথা গুজে শুধু পড়াশোনা ই করবেন না চোখ কান খোলা রাখুন! নিয়মিত পত্রিকা পড়ুন, বিবিসি শুনুন! মনে রাখবেন অতি পড়ুয়ারা খুব বেশি ক্যাডার হয়না, স্মার্টরা ই ক্যাডার হয় বেশি!
কি কি বই পড়বেন?
ইংরেজিঃ
Grammar অংশের জন্য আপনার সহায়ক বই হতে পারে-
1) Common Mistakes in English by T. J. Fitikides
2) Essential Grammar in Use by Raymond Murphy
3) English for Competitive Exams by Md Fazlul Haque
4) Compact (University Admission Guide) By UCC Prakashan
5) S@ifur's Vocabulary
যদি ইংরেজি সাহিত্যের ছাত্র না হোন তাহলে সাহিত্য অংশটি আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং, সেক্ষেত্রে একটি নয়; অনেকগুলো বই, নোট আপনাকে সহযোগিতা করবে।
1) A comprehensive approach to English Literature by Majharul Islam
2) Miracle by Oracle Prakashan
3) A handbook on English Literature by Sharif Hossain Ahmad Chowdhury
বাংলাঃ
ব্যাকরণ অংশে-
ক) বাংলা ভাষার ব্যাকরণঃ ৯ম-১০ম শ্রেণি
খ) বিসিএস বিষয় বাংলাঃ ড. সৌমিত্র শেখর
গ) প্রবাদের উৎসসন্ধানঃ সমর পাল
ঘ) প্রমিত বাংলা বানানের নিয়মঃ বাংলা একাডেমি
সাহিত্য অংশে-
ক) লাল নীল দীপাবলিঃ হুমায়ুন আজাদ
খ) কতো নদী সরোবরঃ হুমায়ুন আজাদ
গ) বাংলা সাহিত্যের ইতিহাসঃ মাহবুবুল আলম
গণিত ও মানসিক দক্ষতাঃ
১) সিলেবাস অনুসারে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির পাঠ্য বই
২) BCS Shortcut Math by Mohammad Arifur Rahman
৩) S@ifur’s Math/ Mentors’ Math Q Bank
৪) মানসিক দক্ষতাঃ ওরাকল গাইড (লিখিত)
বিজ্ঞানঃ
১) সাধারণ বিজ্ঞান (৬ষ্ঠ থেকে ৯ম)
২) পদার্থ ও রসায়ন বিজ্ঞান (৯ম)
বাংলাদেশ বিষয়াবলিঃ
১) অসমাপ্ত আত্মজীবনীঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২) কারাগারের রোজনামচাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩) বাংলাদেশের সংবিধান
৪) মূলধারা ৭১- মঈদুল হাসান
৫) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসঃ মুনতাসির মামুন ও মাহমুদুর রহমান
৬) বাংলাদেশ ও বিশ্বপরিচয়- (৬ষ্ঠ-৯ম)
৭) বাংলাদেশের তারিখঃ মুহাম্মদ হাবিবুর রহমান
আন্তর্জাতিক বিষয়াবলিঃ
১) বিশ্ব রাজনীতির ১০০ বছরঃ তারেক শামসুর রেহমান
২) নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতিঃ তারেক শামসুর রেহমান
৩) আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতিঃ শাহ মুহাম্মদ আব্দুল হাই
৪) আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতিঃ মোঃ আবদুল হালিম
কম্পিউটারঃ
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক)
২) Easy কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
ভূগোল ও পরিবেশঃ
১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল বই
নৈতিকতা ও মূল্যবোধঃ
১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল বই
গাইড বইঃ
গাইড বইয়ের উপর পুরোপুরি ভরসা না করা গেলেও আপনার প্রস্তুতিকে গতিশীল করবে। সেক্ষেত্রে ইংরেজি + বাংলা + কম্পিউটারের জন্য MP3, বাংলাদেশ + আন্তর্জাতিক বিষয়াবলি +ভূগোল + নৈতিকতা মূল্যবোধের জন্য অ্যাসিওরেন্স, গণিত + মানসিক দক্ষতা + বিজ্ঞানের জন্য জামিলস বিজ্ঞান!
পরীক্ষার হলে করণীয়
ডারউইন এর বিখ্যাত উক্তিটি হচ্ছে "Today as yesterday only the fittest will survive for existence ".
পরীক্ষার হলটাও তাই, পরীক্ষা দিবে সাড়ে তিন লাখ, টিকে থাকবে সর্বোচ্চ ১৫ হাজার! মাথায় রাখবেন!
পরীক্ষার হলে ২ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ! আপনার এত্তদিনের সাধনা ভেস্তে যেতে পারে!
*প্রথমেই বলবো লোভ সামলান, হ্যাঁ লোভ সামলাতে বলছি! পিএসসি আপনাকে কিছু কনফিউজড প্রশ্নের লোভ দেখাবে, ফাঁদে পরেছেন তো মরেছেন! অনুমানের শিল্প দেখানোর দরকার নাই!
অনেকেই মনে করেন আরে ১৬০ গোল্লা ভরাট করি সর্বোচ্চ ২০ টাই ভুল হলো, তাও তো ১৩০ পাইতাছি! পরে হিসাব করে দেখা গেল নেগেটিভ মার্কিং এ পিএসসি উনার কাছে ২০ পায়!
সাধু সাবধান শুধু নেগেটিভ এর জন্য আপনি ধরা খাবেন!
আসুন প্রিলিতে টিকার জন্য কি দরকার একটু বিশ্লেষণ করি! ৩৫ তম থেকেই নতুন ধাচের বিসিএস শুরু হয়েছে, কি প্রিলি, কি লিখিত!
বিগত কয়েকটি বিসিএস এর কাট মার্ক্স ছিলো আনুমানিক ৩৫ এ ৮৮, ৩৬ এ ৯৭, ৩৭ এ ৯৫!
তাহলে প্রিলিতে ২০০ তে আপনার ১৪০ পাওয়ার দরকার নাই, ১১৫/১২০ ই সেভ জোন! কেউ যদি ১৫০+ পায় আমাদের আপত্তি নাই, আমি সর্বসাধারণের কথা বলছি! আপনার প্রস্তুতি কে আরোও শাণিত করে যুদ্ধের জন্য প্রস্তুত হউন!
NB : সর্বোচ্চ ফলাফল পেতে ৩ টি কাজ. আপনাকে এগিয়ে রাখবে :-
1.Group Study
2. Sincerity about study
3.Exam
বাংলাদেশে বিসিএস ক্র্যাজের অন্যতম কারন ক্যাডার এর পাশাপাশি . অনেককেই বলতে শুনেছি তিনি শুধু নন ক্যাডারের জন্য বিসিএস দিচ্ছেন! নন ক্যাডারের আলাদা কোন সার্কুলার নেই বললেই চলে!
আমি বলছি না বিসিএস ই জীবনের সব, এটা শুধু বিসিএস স্বপ্ন বিলাসীদের জন্য! রিজিকের মালিক আল্লাহ, তিনিই উত্তম ফায়সালাকারী! আপনি শুধু লেগে থাকুন!
Collected
কোর্স শেষ হওয়ার ৬ মাসের মধ্যে সরকারি বা বেসরকারী চাকুরি না হলে ১০০০টাকা বেকার ভাতা