Dhaka University of Engineering & Technology, Gazipur - DUET

Dhaka University of Engineering & Technology, Gazipur - DUET Till today, it has produced around 6,300 graduates.

DUET has ultimately turned into an Institution, which can now boost its commitment to quality engineering education and has earned a good reputation all over the world for the quality of its graduates.

ডুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীনের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মো. আকরামুল আলমঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ড...
16/08/2026

ডুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীনের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মো. আকরামুল আলম

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউট অব ওয়াটার এন্ড এনভায়রনমেন্টের পরিচালক ড. মো. আকরামুল আলম। আজ রোববার (১৬ই আগস্ট, ২০২৬) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের উপস্থিতিতে তিনি সদ্য সাবেক ডীন অধ্যাপক ড. মো. নাজিম উদ্দীনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

এ সময় ডুয়েটের মাননীয় উপ-উপাচার্য ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. রুমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন।
/
বার্তা প্রেরক,
মো. রায়হান হোসেন
পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার
পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

ডুয়েটের মাননীয় উপাচার্যের সঙ্গে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিতঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব...
16/08/2026

ডুয়েটের মাননীয় উপাচার্যের সঙ্গে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি প্রতিনিধিদল আজ রোববার (১৬ই আগস্ট, ২০২৬) সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রতিনিধিদল মাননীয় উপাচার্যের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়পূর্বক দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। বৈঠকে ডুয়েট এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ, শিক্ষা ও গবেষণাভিত্তিক কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যতে সম্ভাব্য যৌথ উদ্যোগ বাস্তবায়নের বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল ডুয়েটের উন্নয়নে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে ভবিষ্যতে ব্যাংকটির সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক সম্প্রসারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমা, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান এবং কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
/
বার্তা প্রেরক,
মো. রায়হান হোসেন
পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার
পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর কেন্দ্রীয় মসজিদে বাদ আছর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাং...
16/08/2026

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর কেন্দ্রীয় মসজিদে বাদ আছর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া আয়োজন করা হয়।

এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে দোয়া করা হয়। একই সাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
/
বার্তা প্রেরক,
মো. রায়হান হোসেন
পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার
পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে - ডুয়েট উপাচার্যপ্রেস বিজ্...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে - ডুয়েট উপাচার্য

প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেছেন, “ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান চির স্বাধীনচেতা বাংলাদেশের ইতিহাসে এক অনবদ্য আখ্যান। বাংলাদেশকে বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা আর স্বপ্নের ওপর দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, দুই বছর পেরিয়ে আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন। এজন্য জুলাইয়ের স্পিরিটকে পথচলার চিরন্তন আলোক-বর্তিকা হিসেবে নিয়ে সব বাধা বিপত্তি পেরিয়ে বিভেদ ভুলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” আজ বুধবার (৫ই আগস্ট ২০২৬) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সকলকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের শুভেচ্ছা জানান।

সকালে মাননীয় উপাচার্য বেলুন উড়ানো, বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে দিবসটি উপলক্ষ্যে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম।

আলোচনা অনুষ্ঠানে মাননীয় উপাচার্য আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারি ক্ষমতার শৃঙ্খল ভাঙতে মুক্তিকামী ছাত্র-জনতার এক অভূতপূর্ব জাগরণ। আজ স্বৈরাচারমুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহিদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শাকিল পারভেজসহ রাজপথের সেইসব লড়াকু তরুণ প্রাণকে, ফ্যাসিবাদের বুলেটের বিপরীতে যাদের তাজা রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন এক ভোরের দেখা পেয়েছি।” একটি গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র গঠন করার মাধ্যমে শহিদদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার শান্তি ও আহতদের পরিপূর্ণ সুস্থতার সাথে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আরও বলেন, “তোমরাই বাংলাদেশের আগামী দিনের প্রকৌশলী, গবেষক, উদ্ভাবক এবং নীতিনির্ধারক। তোমাদের হাতে গড়ে উঠবে বাংলাদেশের শিল্প, প্রযুক্তি, অবকাঠামো এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি। তাই শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জনই যথেষ্ট নয়; সততা, শৃঙ্খলা, মানবতা, সহনশীলতা এবং দেশপ্রেমকে সমান গুরুত্ব দিতে হবে। জ্ঞানার্জন কেবল তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং জাতীয় অগ্রগতিতে অবদান রাখে। সকলের নিষ্ঠাপূর্ণ সম্মিলিত প্রচেষ্টায় আমরা ডুয়েটকে এমনভাবে গড়ে তুলতে চাই- যা হবে আন্তর্জাতিকমানের শিক্ষা ও গবেষণা কেন্দ্র, যেখানে নতুন জ্ঞান সৃষ্টি হবে, উদ্ভাবনের বিকাশ ঘটবে এবং জাতীয় সমস্যার প্রযুক্তিনির্ভর বাস্তবসম্মত সমাধান উদ্ভাবিত হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য বলেন, “জুলাই গণঅভ্যুত্থান সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেদের অধিকার আদায়ের শিক্ষা দেয়। মহান এ অভ্যুত্থানের স্পিরিট হৃদয়ে ধারণ করে সকলকে নিয়ে আমরা টেকসই উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যেতে চাই। এজন্য একজন সুনাগরিক হিসেবে বৈষম্যমুক্ত, সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।”

ইনস্টিটিউট অব ওয়াটার এন্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক আকরামুল হক এবং আর্কিটেকচার বিভাগের প্রভাষক সুনীলা বিনতে আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ডুয়েটের পাঁচজন জুলাই যোদ্ধা অভ্যুত্থানের দিনগুলোর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম, অফিসার্স এসোসিয়েশনের আহবায়ক প্রকৌশলী মো. হারুন আল রশিদ এবং কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, অফিস প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালসহ বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন| পরে মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের আয়োজনে স্বেচ্ছা রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন।

দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বা’দ যোহর কেন্দ্রীয় মসজিদে শহিদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ডকুমেন্টারি প্রদর্শনী।

# # #
বার্তা প্রেরক,
/
(মো. রায়হান হোসেন)
পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার
পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
মোবাইল : ০১৫২১-২৩১১৯৪

ডুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নপ্রেস বিজ্ঞপ্তি :...
02/08/2026

ডুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা-২০২৬ আজ রবিবার (২রা আগস্ট, ২০২৬) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আজ সকাল ৯.৩০ ঘটিকা হতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একই দিন দুপুর ২.০০ ঘটিকা হতে বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আর্কিটেকচার বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের নেতৃত্বে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমাসহ অন্যান্য অধ্যাপকবৃন্দ পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। মাননীয় উপাচার্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ডুয়েটের সবুজ ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তাদের সফলতা কামনা করেন। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

# # #
বার্তা প্রেরক,
/
স্বাক্ষরিত,
(মো. রায়হান হোসেন)
পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার
পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
মোবাইল : ০১৫২১-২৩১১৯৪

ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা-২০২৬ আগামী রোববারপ্রেস বিজ্ঞপ্তি : ঢাকা প...
31/07/2026

ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা-২০২৬ আগামী রোববার

প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা-২০২৬ আগামী রোববার (২রা আগস্ট, ২০২৬) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আগামী রোববার সকাল ৯:৩০ ঘটিকা থেকে প্রথম শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ/ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ/ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিন দুপুর ২:০০ ঘটিকা থেকে দ্বিতীয় শিফটে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আর্কিটেকচার বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি বিষয়ক যে কোনো তথ্য http://admission.duetbd.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

# # #
বার্তা প্রেরক,
/
মো. রায়হান হোসেন
পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার
পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
মোবাইল : ০১৫২১-২৩১১৯৪

29/07/2026

ডুয়েটের উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. প্রকৌশলী রুমা

প্রেস বিজ্ঞপ্তি:
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর তৃতীয় উপ-উপাচার্য হিসেবে গতকাল মঙ্গলবার (২৮শে জুলাই, ২০২৬) যোগদান করেছেন ডুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী রুমা।

যোগদানের পর আজ সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত উপ-উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, “ডুয়েটের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে সম্মিলিত নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। আমি বিশ্বাস করি, নবনিযুক্ত উপ-উপাচার্য তাঁর দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অবদান রাখবেন। ডুয়েটের সক্ষমতা বৃদ্ধিতে এবং ডুয়েটকে শিক্ষার্থীবান্ধব, গবেষণাকেন্দ্রিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

যোগদান শেষে মাননীয় উপ-উপাচার্য ডুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, “শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে ডুয়েটের অগ্রযাত্রা আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবো। মাননীয় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা ও গবেষণায় সমৃদ্ধ ডুয়েট বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।” এক্ষেত্রে তিনি ডুয়েটকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের সহযোগিতা কামনা করেন।

গত ২৭শে জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত উপ-উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বর্তমানে ডুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতঃপূর্বে তিনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ডুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক (ইঞ্জি.) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে পালস পাওয়ার এন্ড প্লাজমা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. রুমার গবেষণার ক্ষেত্রসমূহ হলো হাই-ভোল্টেজ ডিসর্চাজ প্লাজমা, রিনিউয়েবল এনার্জি, পাওয়ার ইলেকট্রনিক্স এন্ড পাওয়ার সিস্টেমস। তাঁর ৩৯ টিরও অধিক জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রোসিডিংস প্রকাশিত হয়েছে এবং তিনি বিভিন্ন গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন।

অধ্যাপক ড. প্রকৌশলী রুমা নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দের খোলা গ্রামে ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম হারুন অর রশিদ এবং মাতা রেহানা পারভীন। তাঁর স্বামী ড. প্রকৌশলী আহসান হাবীব সিটি ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। ব্যক্তি জীবনে তিনি তিন সন্তানের জননী।

# # #
বার্তা প্রেরক,
/
স্বাক্ষরিত
(মো. রায়হান হোসেন)
পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার
পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
মোবাইল : ০১৫২১-২৩১১৯৪

28/07/2026

সম্প্রতি ডুয়েটে অনুষ্ঠিত ন্যাশনাল ম্যাথমেটিকস কার্নিভালের সংবাদ সময় টিভিতে...

মাননীয় উপাচার্যের সঙ্গে বিভিন্ন ক্লাব ও সংগঠন প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট...
28/07/2026

মাননীয় উপাচার্যের সঙ্গে বিভিন্ন ক্লাব ও সংগঠন প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর দাওয়াহ সার্কেল, স্বজন, বাণী অর্চনা সংসদ ও বৌদ্ধ ছাত্র কল্যাণ সংঘের প্রতিনিধিগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (২৮শে জুলাই, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে পর্যায়ক্রমে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

দাওয়াহ সার্কেলের প্রতিনিধিগণ মাননীয় উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে সুন্দর, নৈতিক ও সুস্থ সংস্কৃতি চর্চা বজায় রাখার স্বার্থে দাওয়াহ সার্কেলের সার্বিক কার্যক্রম এবং আসন্ন "ঈমানের অপরিহার্য পাঠ অলিম্পিয়াড ২০২৬" আয়োজনের প্রস্তুতি বিষয়ে অবহিত করেন। মাননীয় উপাচার্য তাদের কার্যক্রমের প্রশংসা করেন এবং বিভিন্ন কার্যক্রমে পাশে থাকার আগ্রহ ব্যক্ত করেন। ‎আলোচনা শেষে দাওয়াহ সার্কেলের পক্ষ থেকে মাননীয় উপাচার্যকে "ঈমানের অপরিহার্য পাঠ" বইটি উপহার দেওয়া হয়।

স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠন স্বজন-এর প্রতিনিধিগণ মাননীয় উপাচার্যের সাথে সাক্ষাৎ করে ডুয়েটে তাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। এ সময় তারা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে মাননীয় উপাচার্যের গঠনমূলক পরামর্শ, দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা কামনা করেন। মাননীয় উপাচার্য স্বজনের সামাজিক ও মানবসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন ও নব উদ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ডুয়েট বাণী অর্চনা সংসদ এবং বৌদ্ধ ছাত্র কল্যাণ সংঘের প্রতিনিধিগণও মাননীয় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে নেতৃবৃন্দ তাদের কার্যক্রম, উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাননীয় উপাচার্যকে অবহিত করেন। মাননীয় উপাচার্য তাদের কার্যক্রমের প্রশংসা করেন এবং ক্যাম্পাসে সাংগঠনিক সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ দৃঢ়করণে তাদের সহায়তা কামনা করেন।
/
বার্তা প্রেরক,
মো. রায়হান হোসেন
পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার
পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর - ডুয়েট উপাচার্যপ্রেস বিজ্ঞপ্তি :ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি ব...
25/07/2026

বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর - ডুয়েট উপাচার্য

প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেছেন, “কোনো জাতির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির অধিকাংশই নির্ভর করে সেই জাতির গণিতে দক্ষতার ওপর।” আজ শনিবার (২৫ই জুলাই, ২০২৬) ডুয়েটের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত দেশের অন্যতম বৃহৎ গণিত উৎসব ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভাল ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, “আজকের এই কার্নিভাল কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের তরুণ প্রজন্মের যুক্তিবাদী ও বিশ্লেষণী মনন গঠনের অন্যতম প্ল্যাটফর্ম। গণিত একাডেমিক বিষয়ের পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিরও মূল চালিকাশক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং আজ যে বিস্ময়কর অগ্রগতি দেখাচ্ছে তার ভিত্তি হিসেবে কাজ করছে পরিসংখ্যান, ক্যালকুলাস ও লিনিয়ার অ্যালজেব্রা। তথ্য নিরাপত্তা ও সাইবার সিকিউরিটির মূলে রয়েছে সংখ্যাতত্ত্ব ও ক্রিপ্টোগ্রাফি। মহাকাশ গবেষণা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস, চিকিৎসাবিজ্ঞানে জিনোম সিকোয়েন্সিং কিংবা প্রকৌশলের জটিলতম নকশা- সবকিছুর মূলে গাণিতিক মডেলিং কাজ করছে। মানব সভ্যতার অগ্রযাত্রায় গণিতের গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। এটি অনায়াসেই বলা যায় যে, একটি জাতির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি অধিকাংশে নির্ভর করে গণিতে সেই জাতির দক্ষতার ওপর।”

তিনি আরও বলেন, “ডুয়েট সবসময় প্রকৌশল শিক্ষার পাশাপাশি মৌলিক বিজ্ঞান ও গণিতচর্চাকে উৎসাহিত করে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির এই যুগে গণিতচর্চাকে জনপ্রিয় করে তুলতে এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে প্রতি বছর এই কার্নিভাল আয়োজনের বিকল্প নেই।” বর্ণাঢ্য এ উদ্যোগের জন্য তিনি গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আজকের আয়োজনে অংশগ্রহণকারী প্রতিভাবান শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সকালে ডুয়েটের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভাল শুরু হয়। ডুয়েটের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার কার্নিভালের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনকালে তিনি বলেন, “গণিত হলো বিজ্ঞানের ভাষা। কৃত্রিম বুদ্ধিমত্তা হোক বা রোবোটিক্স, আধুনিক প্রযুক্তির যে কোনো অগ্রগতির মূলে রয়েছে গাণিতিক মডেলিং ও যুক্তিনির্ভর চিন্তাভাবনা। শিক্ষার্থীদের স্কুলজীবন থেকেই গণিতের প্রতি ভালোবাসা তৈরি করতে পারলে তারা ভবিষ্যতে যে কোনো জটিল সমস্যা সমাধানে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এ ধরনের কার্নিভাল সেই ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখের সভাপতিত্বে দিনব্যাপী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার, ডুয়েট ছাত্র কল্যাণ দপ্তরের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আজমল হোসেন, ডুয়েট ম্যাথ ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পরিচালক (অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল হক। অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক জনাব আনিসুল হক। ম্যাথ ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি আবদুল ওয়াদুদ রতন এবং সাধারণ সম্পাদক মো. রাফিউজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ এবং গণিত বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কার্নিভালে সারাদেশের প্রায় দেড়শো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত হাজারেরও অধিক শিক্ষার্থী গণিত অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ও ম্যাথ গেমসের মতো নানা আয়োজনে অংশ নেয়। বিকেলে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে কার্নিভালের সমাপ্তি ঘটে।

# # #
বার্তা প্রেরক,
/
মো. রায়হান হোসেন
পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার
পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) এর দপ্তর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
মোবাইল : ০১৫২১-২৩১১৯৪

Address

Dhaka University Of Engineering & Technology
Gazipur
1707

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Telephone

88-02-49274003

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University of Engineering & Technology, Gazipur - DUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dhaka University of Engineering & Technology, Gazipur - DUET:

Shortcuts

Share