Mozida Govt High School SSC BOU

Mozida Govt High School SSC BOU The Bangladesh Open University or BOU is a public university with its main campus in Board Bazar, Gazipur District, Dhaka Division.

It is the 7th largest university in the world according to enrolment. The university was established on 21 October 1992.

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে বাউবি উপাচার্যের শুভেচ্ছাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট...
22/08/2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে বাউবি উপাচার্যের শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

শুক্রবার এক অভিনন্দন বার্তায় বাউবি উপাচার্য বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রাজ্ঞ, সজ্জন ও দূরদর্শী রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছেন। তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, সততা ও দেশপ্রেম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় অনুকরণীয় হয়ে থাকবে।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দেশসেবার প্রতি যথাযথ মূল্যায়ন।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আরও বলেন, একজন শিক্ষক ও বর্ষীয়ান রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দেশপ্রেমের সমন্বয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে তিনি বাংলাদেশকে আরও সমৃদ্ধ, উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।

ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সবশেষে বাউবি উপাচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবন কামনা করেন।

প্রেস রিলিজ
তারিখ: ২২ আগস্ট ২০২৬
তথ্য ও গণসংযোগ বিভাগ, বাউ‌বি।

ক্লাস নং- ০৫তারিখঃ ২১/০৮/২৬
21/08/2026

ক্লাস নং- ০৫
তারিখঃ ২১/০৮/২৬

Class date 14/08/26
21/08/2026

Class date 14/08/26

21/08/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি — ব্যাচ ২০২৫
ব্যাচ–২০২৫-এর যেসব শিক্ষার্থী প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, কিন্তু দ্বিতীয় বর্ষের ভর্তি/রেজিস্ট্রেশন করার সুযোগ পাননি, তাদেরকে অতি দ্রুত মনির কম্পিউটার দোকানে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
⚠️ বিষয়টি জরুরি। তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন।

এসএসসি পরীক্ষা ২০২৬  ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ।
21/08/2026

এসএসসি পরীক্ষা ২০২৬ ফলাফল প্রকাশ
সংক্রান্ত নোটিশ।

ক্লাস নং- ০৪তারিখঃ ১৪/০৮/২৬
17/08/2026

ক্লাস নং- ০৪
তারিখঃ ১৪/০৮/২৬

Address

Tongi
Gazipur

Opening Hours

08:00 - 14:00

Alerts

Be the first to know and let us send you an email when Mozida Govt High School SSC BOU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Mozida Govt High School SSC BOU:

Shortcuts

Share