University of Frontier Technology, Bangladesh - UFTB

University of Frontier Technology, Bangladesh - UFTB The official page of University of Frontier Technology, Bangladesh, Operated by the University Administration.

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইউএফটিবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ...
26/08/2026

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইউএফটিবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ আগস্ট ২০২৬ (বুধবার) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০১-এ অবস্থিত মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ অফিসের পরিচালক জনাব শারদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘মহানবী হযরত মোহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য আলোর দিশারী হয়ে এসেছিলেন। তিনি মানবসভ্যতাকে মুক্তির পথে পরিচালিত করেছেন। সত্য, ন্যায়, সমতা, দয়া ও মানবকল্যাণ তাঁর জীবনাদর্শের মূল শিক্ষা। আমাদের প্রত্যেককে নিজের ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে নবী করীম (সা.)-এর শিক্ষা অনুসরণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্ম যদি সততা, নৈতিকতা ও জ্ঞানের আলোয় নিজেদের গড়ে তোলে, তাহলে সমাজ ও দেশ আলোকিত হবে।’
এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মোনাজাতে অংশগ্রহণ করেন।

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইউএফটিবি উপাচার্যের অভিনন্দন
20/08/2026

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইউএফটিবি উপাচার্যের অভিনন্দন

ইউএফটিবিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে EdTE আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বা...
19/08/2026

ইউএফটিবিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে EdTE আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের (ইউএফটিবি) Department of Educational Technology and Engineering (EdTE) আয়োজিত Intra-Department Football Tournament 2026-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৫ দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে EdTE বিভাগের মোট ৬টি দল অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ উৎসাহিত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ফাইনাল ম্যাচে প্রত্যয়ী ৭ ও অভ্যুদয় ৮ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা ৫-৫ গোলে ড্র হওয়ার পর ফলাফল নির্ধারণের জন্য টাইব্রেকারে যায়। রোমাঞ্চকর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয়লাভ করে প্রত্যয়ী ৭ EdTE Intra-Department Football Tournament 2026-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং অভ্যুদয় ৮ রানার্সআপ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন EdTE বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও পারস্পরিক সহযোগিতার দক্ষতা বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টের সেরা পারফর্মারদেরও পুরস্কৃত করা হয়:
Player of the Tournament নাফি (প্রত্যয়ী ৭), Golden Boot নাফিস (অভ্যুদয় ৮), ৭ গোল
Man of the Final নাফিস (অভ্যুদয় ৮),
Golden Gloves জুনায়েদ (অভ্যুদয় ৮) এবং
Emerging Player of the Tournament বিজয় (অভ্যুদয় ৮)
টুর্নামেন্টটি আয়োজন ও সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি, শিক্ষক, স্বেচ্ছাসেবক, রেফারি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ইউএফটিবি এডুটেক বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সহশিক্ষাক্রমিক কার্যক্রম আয়োজনইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকন...
17/08/2026

ইউএফটিবি এডুটেক বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সহশিক্ষাক্রমিক কার্যক্রম আয়োজন

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (UFTB)-এর এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং (EdTE) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে সহশিক্ষাক্রমিক কার্যক্রম ‘অন্যপাঠ’ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ আগস্ট ২০২৬, দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব, সহযোগিতামূলক দক্ষতা এবং আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব ও আনন্দময় অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুনিরা আকতার লতা। এছাড়া কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ আশরাফুজ্জামান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, দলীয় অভিনয়, নৃত্য, কুইজ, বিভিন্ন গেমস এবং অনলাইনভিত্তিক নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিটি আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি দলগতভাবে কাজ করা, দায়িত্ব গ্রহণ, সময় ব্যবস্থাপনা ও যোগাযোগ দক্ষতা চর্চার সুযোগ পান।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী মহোদয় শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও সহশিক্ষাক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; বরং অভিজ্ঞতা, সৃজনশীলতা, সহযোগিতা ও বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে গড়ে তোলা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে শেখার সুযোগ তৈরি করে এবং তাদের বহুমাত্রিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কোর্স শিক্ষক মোঃ আশরাফুজ্জামান বলেন, ET 404: Practicum: Micro-Teaching and Simulation কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা এই সহশিক্ষাক্রমিক কার্যক্রমের আয়োজন করেন। কোর্সের ব্যাবহারিক ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে সম্পৃক্ত করা হয়। ফলে এটি শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়।

অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএফটিবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ার...
16/08/2026

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএফটিবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী।
আজ ১৬ আগস্ট ২০২৬ (রবিবার) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউএফটিবি এর মাননীয় উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউজিসি চেয়ারম্যানও এ সময় ইউএফটিবি উপাচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সাক্ষাতে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর ক্যাম্পাস নির্মাণ, অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে অবহিত করেন এবং একাডেমিক, প্রশাসনিক ও গবেষণায় ইউএফটিবির বর্তমান অবস্থান তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ইউএফটিবির সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ইউএফটিবি এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Duke of Edinburgh’s International Aw...
13/08/2026

ইউএফটিবি এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Duke of Edinburgh’s International Award – UFTB Community-এর শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় Duke of Edinburgh’s International Award-এর Gold Award পর্যায়ে অংশগ্রহণকারী UFTB-এর প্রায় ১৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন গ্রুপ লিডার জনাবা তানজিম তাহারাত অর্পা,লেকচারার, ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা Duke of Edinburgh’s International Award-এর উদ্দেশ্য, কার্যক্রম এবং এ পর্যন্ত পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ সম্পর্কে মাননীয় উপাচার্যকে অবহিত করেন।

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর মাননীয় উপাচার্য মহোদঁয়ের সঙ্গে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্য...
11/08/2026

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর মাননীয় উপাচার্য মহোদঁয়ের সঙ্গে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সেল (এনআইসিসি)-এর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে এনআইসিসি সেলের পরিচালক জনাব মোঃ তৌকির আহম্মেদ, সহকারী অধ্যাপক, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেলের পূর্ববর্তী বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মাননীয় উপাচার্য মহোদয়কে অবহিত করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সেলের গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন।

মাননীয় উপাচার্য মহোদয় এনআইসিসি সেলের চলমান কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি সেলের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের আশ্বাস দেন। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইউএফটিবির সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করার ক্ষেত্রে এনআইসিসি সেলের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনআইসিসি সেলের সহযোগী পরিচালক জনাব মোঃ আহসান হাবীব, প্রভাষক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সহযোগী পরিচালক জনাব সৌরভ চন্দ্র দাস, প্রভাষক, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।

সাক্ষাতের শেষ পর্যায়ে এনআইসিসি সেলের পরিচালক জনাব মোঃ তৌকির আহম্মেদ সেলের পক্ষ থেকে মাননীয় উপাচার্য মহোদঁয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেলের ভবিষ্যৎ কার্যক্রমে তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইউএফটিবিতে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’প্রযুক্তিপ্রেমী তরুণদের মেধা বিকাশ, উদ্ভাবনী প্রতিভার বিকাশ এবং রোবোটিক্স...
08/08/2026

ইউএফটিবিতে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’
প্রযুক্তিপ্রেমী তরুণদের মেধা বিকাশ, উদ্ভাবনী প্রতিভার বিকাশ এবং রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে তরুণদের আগ্রহ বাড়াতে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’। ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর রোবোটিক্স ক্লাবের আয়োজনে আজ শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে সারাদেশ থেকে সাড়ে ৫ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় মোট ১৬৬টি নিবন্ধিত দল বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিযোগিতার ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে—লাইন ফলোয়িং রোবট (LFR), রোবো সকার, টেকাথন, প্রজেক্ট শোকেস এবং বোট রেসিং। লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতায় ৩৩টি দল, রোবো সকারে ২০টি দল, টেকাথনে ৩৫টি দল, প্রজেক্ট শোকেসে ৬৫টি দল এবং বোট রেসিংয়ে ১৩টি দল অংশ নেয়।
সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, এমপি, সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঁইয়া।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি-এর অধ্যাপক ও ইউএফটিবির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া, ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি বলেন, বর্তমান সময়ে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের তরুণদের শুধু প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তি উদ্ভাবন ও সমস্যা সমাধানের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
তিনি বলেন, আজকের এই আয়োজন প্রমাণ করে বাংলাদেশের তরুণরা প্রযুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তাদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও পরিশ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব। সরকার তরুণদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
মাননীয় মন্ত্রী আরও বলেন, রোবোটিক্সের মতো প্রযুক্তি শুধু প্রতিযোগিতার বিষয় নয়; এর সঙ্গে ভবিষ্যতের শিল্প, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পরিবহনসহ বিভিন্ন খাতের উন্নয়ন জড়িত। তাই শিক্ষার্থীদের এখন থেকেই গবেষণা, উদ্ভাবন ও বাস্তব সমস্যার সমাধানে নিজেদের প্রস্তুত করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএফটিবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ একটি প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করছে। রোবোফিউশন ১.০ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, শুধু শ্রেণিকক্ষের জ্ঞান অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের বাস্তব সমস্যা চিহ্নিত করে প্রযুক্তির মাধ্যমে তার সমাধান করার দক্ষতা অর্জন করতে হবে। রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে আমাদের তরুণরা দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উৎসবের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব আশিকুচ্ছালেহীন বলেন, রোবোফিউশন ১.০-এর মূল উদ্দেশ্য শুধু একটি প্রতিযোগিতার আয়োজন করা নয়; বরং দেশের তরুণ প্রজন্মকে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করা। আমাদের তরুণদের মধ্যে অসাধারণ মেধা ও উদ্ভাবনী সক্ষমতা রয়েছে। তাদের সেই প্রতিভাকে একটি প্রতিযোগিতামূলক ও সৃজনশীল প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। আমরা আশা করি, এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
দিনব্যাপী উৎসবে প্রতিযোগিতার পাশাপাশি তরুণদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আয়োজন করা হয়। লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতায় নির্ধারিত ট্র্যাকে স্বয়ংক্রিয়ভাবে রোবট পরিচালনা, রোবো সকারে রোবটের মাধ্যমে প্রতিযোগিতামূলক ফুটবল, টেকাথনে কোডিং ও তাৎক্ষণিক সমস্যা সমাধান, প্রজেক্ট শোকেসে প্রযুক্তিনির্ভর প্রকল্প ও গবেষণা প্রদর্শন এবং বোট রেসিংয়ে জলপথে রোবোটিক নৌযানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় তরুণদের প্রযুক্তিগত দিকনির্দেশনা দিতে একটি টেকনিক্যাল প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন এবং ভবিষ্যৎ প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রোবোফিউশন ১.০-এর মূল লক্ষ্য হলো রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও নতুন প্রযুক্তিতে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করা এবং তাদের প্রবলেম-সলভিং দক্ষতা বৃদ্ধি করা।
বিকেল সাড়ে ৫টায় বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’-এর সমাপ্তি ঘটে।

জুলাই গণঅভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্যইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংল...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেছেন,জুলাই গণঅভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়। এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীদের পারস্পরিক ঐক্য ও সমতার চেতনা। এখানে সবাই সমান ছিল এবং একে অপরের পাশে দাঁড়িয়েছিল। এই আত্মত্যাগ, সাহস ও ঐক্যের ফলেই নতুন বাংলাদেশ গঠনের পথ উন্মোচিত হয়েছে।
তিনি বলেন, যখনই বাংলাদেশ সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, তখনই সেই পথকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ গণআন্দোলনে শিক্ষার্থীরাই অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানিয়েছে। অন্যায় যে ব্যক্তি, দল বা মতের পক্ষ থেকেই আসুক না কেন, শিক্ষার্থীরা তা কখনো মেনে নেয়নি। ইতিহাস সাক্ষ্য দেয়, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন কখনো ব্যর্থ হয় না।
মাননীয় উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা ধারণ করে এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, সকলের সমান অধিকার নিশ্চিত হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং মানবাধিকার সমুন্নত থাকবে। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রুবেল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান। এছাড়া বক্তব্য দেন জুলাই শহীদ শেখ রাকিবের পরিবারের সদস্য কেয়া আক্তার, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আশিকুচ্ছালেহীন, সহকারী নেটওয়ার্ক অ্যান্ড হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বিমলেশ সাহা, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানজীম আলম তাসীন এবং ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তালহা যোবায়ের।
আলোচনা সভা শেষে জুলাই শহীদ শেখ রাকিবের পরিবারের সদস্য কেয়া আক্তার, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানজীম আলম তাসীন ও আবদুল্লাহ আল রাফি এবং ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তালহা যোবায়েরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভার আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।
পরে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউএফটিবি Robotics Club-এর পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও RoboFusion 1.0-এ উপস্থিত থাকার আমন্ত্রণইউনিভার...
02/08/2026

ইউএফটিবি Robotics Club-এর পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও RoboFusion 1.0-এ উপস্থিত থাকার আমন্ত্রণ
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (UFTB) Robotics Club-এর পক্ষ থেকে ০২ আগস্ট ২০২৬ সকালে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ক্লাবের প্রতিনিধিরা উপাচার্য মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আগামী ৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য দেশের অন্যতম বৃহৎ রোবোটিক্স প্রতিযোগিতা RoboFusion 1.0-এ সভাপতিত্ব করার জন্য তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী সংস্কৃতি বিকাশে Robotics Club-এর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, তরুণদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি RoboFusion 1.0-এর সার্বিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিভিত্তিক সকল উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Address

Kaliakair
Gazipur
1750

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8809666775534

Alerts

Be the first to know and let us send you an email when University of Frontier Technology, Bangladesh - UFTB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to University of Frontier Technology, Bangladesh - UFTB:

Shortcuts

Share