বৌদ্ধ ছাত্র কল্যাণ পরিষদ, ডুয়েট.

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • বৌদ্ধ ছাত্র কল্যাণ পরিষদ, ডুয়েট.

বৌদ্ধ ছাত্র কল্যাণ পরিষদ, ডুয়েট. It's a buddhist religion organization, governs by buddhist students of Dhaka University of Engineering & Technology (DUET), based on buddhist community.

বৌদ্ধ ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত বুদ্ধপ্রতিবিম্বদান, অষ্টপরিষ্কার দান, সংঘদান ও সদ্ধর্মদেশনা অনুষ্ঠানের স্থিরচিত্র।
19/07/2026

বৌদ্ধ ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত বুদ্ধপ্রতিবিম্বদান, অষ্টপরিষ্কার দান, সংঘদান ও সদ্ধর্মদেশনা অনুষ্ঠানের স্থিরচিত্র।

🪷 সদ্ধর্মময় পুণ্য আহ্বান 🪷হে সদ্ধর্মপ্রাণ সুধী, পরম আনন্দ ও মৈত্রীর সঙ্গে জানানো যাচ্ছে যে, প্রতি বারের মতো এই বছরেও আমর...
12/07/2026

🪷 সদ্ধর্মময় পুণ্য আহ্বান 🪷

হে সদ্ধর্মপ্রাণ সুধী, পরম আনন্দ ও মৈত্রীর সঙ্গে জানানো যাচ্ছে যে, প্রতি বারের মতো এই বছরেও আমরা আগামী ১৭ জুলাই ২০২৬ ইং, রোজ শুক্রবার, ❝বৌদ্ধ ছাত্র কল্যাণ পরিষদ, ডুয়েট❞ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে—

“বুদ্ধপ্রতিবিম্বদান, অষ্টপরিষ্কার দান, সংঘদানসহ সদ্ধর্মদেশনা, নবীন বরণ, অগ্রজ সম্মাননা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬”

বুদ্ধশাসনের কল্যাণময় আদর্শের আলোকে সদ্ধর্মের প্রসার, পুণ্যসঞ্চয়, ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নবীন-অগ্রজের সৌহার্দ্যপূর্ণ বন্ধনকে সুদৃঢ় করার প্রত্যয়ে এই মহতী পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত পুণ্যময় দানসভা ও সদ্ধর্মীয় অনুষ্ঠানে সংশ্লিষ্ট বৌদ্ধ শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, দায়ক-দায়িকা, শুভানুধ্যায়ী ও সুধীজনকে সশ্রদ্ধচিত্তে স্বশরীরে উপস্থিত থেকে চতুপ্রকার সহযোগিতার মাধ্যমে পুণ্যকর্মে অংশগ্রহণ এবং নির্বাণহেতু কুশলমূল সঞ্চয়ের জন্য সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আপনাদের স্নেহময় উপস্থিতি, আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদে এই মহতী অনুষ্ঠান আরও অর্থবহ, সার্থক ও সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠবে এই আমাদের দৃঢ় প্রত্যাশা।

সকল প্রাণীর সুখ, শান্তি ও কল্যাণ কামনায়। “সব্বে সত্তা সুখিতা হোন্তু”

অমিয় কান্তি চাকমা
সভাপতি
বৌদ্ধ ছাত্র কল্যাণ পরিষদ, ডুয়েট।

Address

Gazipur

Telephone

01795255929

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৌদ্ধ ছাত্র কল্যাণ পরিষদ, ডুয়েট. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share