24/08/2026
আমাদের মেধাবী শিক্ষার্থী, মেরিন ইঞ্জিনিয়ার Tarikul Hossain Emon —আমাদের গর্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ইমন আমাদের প্রতিষ্ঠান থেকে ২০১৭ সালে এসএসসি এবং ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে যোগ্যতার স্বাক্ষর রেখে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে। বর্তমানে সে V.Ships Shipping Management Company-তে Fourth Engineer হিসেবে কর্মরত রয়েছে।
কর্মঠ, সদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী ইমনের জন্য রইল আন্তরিক শুভকামনা। জ্ঞান, দক্ষতা ও সাহসকে সঙ্গী করে সে যেন পাড়ি দেয় সাফল্যের নতুন নতুন দিগন্ত, জয় করে নেয় এই বিশাল নীল সমুদ্র।
তার আগামীর পথ হোক আরও দীপ্তিময়, সাফল্যমণ্ডিত ও গৌরবের।