Iqbal Siddiquee College ইকবাল সিদ্দিকী কলেজ

Iqbal Siddiquee College ইকবাল সিদ্দিকী কলেজ It's an official page of Iqbal Siddiquee College managed by Iqbal Siddiquee Education Society.

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ ( সংশোধিত) ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:📞মোবাইল: 01901386012📧মেইল...
24/08/2026

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ ( সংশোধিত)
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:
📞মোবাইল: 01901386012
📧মেইল : [email protected]
🌐ওয়েব: www.issc.edu.bd

‎আলহামদুলিল্লাহ!‎ইকবাল সিদ্দিকী কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচের  শিক্ষার্থী  7553 তানিয়া আক্তার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে  রাজশাহী...
23/08/2026

‎আলহামদুলিল্লাহ!
‎ইকবাল সিদ্দিকী কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী 7553 তানিয়া আক্তার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করার সুযোগ লাভ করায় ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন!

22/08/2026
‎১৭ই আগস্ট ২০২৪ এ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী,শিক্ষা উদ্যোক্তা,এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠান পুনরুদ্ধা...
17/08/2026

‎১৭ই আগস্ট ২০২৪ এ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী,শিক্ষা উদ্যোক্তা,এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠান পুনরুদ্ধার ও শুভসূচনার উৎসব - ‘তরণ’

‎গাজীপুর; ১৭ই আগস্ট ২০২৬: গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ,কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরুদ্ধার ও শুভসূচনার উৎসব ‘তরণ’ অনুষ্ঠান আজ (সোমবার) সকালে সাযযাদ কাদির মঞ্চে অনুষ্ঠিত হয়।
‎১৭ই আগস্ট ২০২৪ এ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষা উদ্যোক্তা, এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠান পুনরুদ্ধার ও শুভসূচনার উৎসব - ‘তরণ’ অনুষ্ঠানটি ইকবাল সিদ্দিকী কলেজের সহকারী অধ্যাপক জনাব মো. হাসমত উল্লাহ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জনাব রওশন আরা রুমি ও সহকারী শিক্ষক জনাব জান্নাতুল ফেরদৌসি ময়নার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
‎‘তরণ’ অনুষ্ঠানের প্রথমে উদ্বোধন করা হয় দেওয়াল পত্রিকার।‘তরণ’ শিরোনামে দেওয়াল পত্রিকা উদ্বোধন করেন কচি-কাঁচা একাডেমির প্রধান শিক্ষক জনাব আফরোজা খানম । আলোচনা অনুষ্ঠানে শুরুতে প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর স্মরণে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কচি-কাঁচা একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক জনাব ইসমত আরা, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জনাব মো.শরিফুল হাসান অনিক ও ইকবাল সিদ্দিকী কলেজের প্রভাষক জনাব শাহানা আক্তার শিলা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী 4394 মেহজাবিন নূর নূহা।
‎আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের ১৭ই আগস্টে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষা উদ্যোক্তা ও এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান পুনরুদ্ধার করে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির যে কালো অধ্যায়ের অবসান ঘটিয়েছিল সেই বিষয়ে আলোকপাত করে আলোচনা করেন। রাতের অন্ধকারে সরকারি নির্দেশ অমান্য করে এবং শিক্ষা কার্যক্রম কে ব্যাহত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে চলে যাওয়া ও দুষ্কৃতকারীদের ঘৃণ্য মনোভাব নিয়েও আলোচনা করা হয়।
‎এই অন্ধকার কালো অধ্যায়কে দূর করতে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষা উদ্যোক্তা ও এলাকাবাসীর ঐক্যবদ্ধ হয়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখেন।আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয়।দোয়া পরিচালনা করেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ।

15/08/2026

‎ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির পক্ষ থেকে বন্যার্তদের সহায়তা কার্যক্রম

‎প্রতিবাদ কর্মসূচি -‘আলোর যাত্রা’ উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান‎‎গাজীপুর, ১৪ই আগস্ট ২০২৬: ১৪ই আগ...
14/08/2026

‎প্রতিবাদ কর্মসূচি -‘আলোর যাত্রা’ উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান

‎গাজীপুর, ১৪ই আগস্ট ২০২৬: ১৪ই আগস্ট ২০২৪ সালের আজকের এই দিনে কিছু স্বার্থান্বেষী - ষড়যন্ত্রকারী রাতের অন্ধকারে সরকারি আদেশ অমান্য করে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। সেই দিন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর একমাত্র সন্তান, ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি ও ইকবাল সিদ্দিকী কলেজের নির্বাহী সদস্য জনাব মাটি সিদ্দিকী এবং তার পরিবারের সদস্য ও সকল শিক্ষক -কর্মচারীদের প্রতিবাদের প্রেক্ষিতে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পেয়েছিল এক নতুন আলোর পথ। সেই আলোর পথকে অনুসরণ করে আমরা শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছি প্রতিনিয়ত।‘আলোর যাত্রা ’ প্রতিবাদ কর্মসূচিতে আয়োজন করা হয়েছে মোমবাতি প্রজ্জ্বলন, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।
‎‘আলোর যাত্রা ’ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি ও ইকবাল সিদ্দিকী কলেজের সভাপতি জনাব মো. শওকত সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী জনাব হায়দার সিদ্দিকী উদয়। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কচি-কাঁচা একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক জনাব ইসমত আরা এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জনাব মেহেদী হাসান। আবৃত্তি করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব গৌতম সরকার ও প্রভাষক জনাব টগর রুরাম।সংগীত পরিবেশন করেন সংগীত শিক্ষক জনাব মো. সমুদ্র প্রবাল।
‎উল্লেখ্য, ২০২৪ সাল থেকে শুরু করে প্রতি বছর ১৪ই আগস্ট প্রতিবাদ কর্মসূচি ‘আলোর যাত্রা’ অনুষ্ঠানটি উদযাপিত হয়।

14/08/2026

১৪ই আগস্ট ২০২৪ এ স্বার্থান্বেষী-ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদ কর্মসূচি- ‘আলোর যাত্রা’

14/08/2026

১৪ই আগষ্ট ২০২৪ এ স্বার্থান্বেষী -স্বড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে কর্মসূচি আলোর যাত্রা

Address

Rajendrapur Cantonment Gazipur
Gazipur
1742

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801929918800

Alerts

Be the first to know and let us send you an email when Iqbal Siddiquee College ইকবাল সিদ্দিকী কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Iqbal Siddiquee College ইকবাল সিদ্দিকী কলেজ:

Shortcuts

Share