Gobindaganj Mohila Degree College

Gobindaganj Mohila Degree College Gobindaganj Mohila Degree College is situated in the western side of Dhaka-Rangpur Highway. It has been established in 1991.

From the very beginning it has been playing an important role for developing female education in this region.

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ কলেজ পর্যায়ে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ ছাইদুর রহমান শ্রেষ্ঠ শ্র...
13/06/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ কলেজ পর্যায়ে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ ছাইদুর রহমান শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান, নৈতিক মূল্যবোধ বিকাশ এবং শিক্ষাক্ষেত্রে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জিত হয়েছে। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করি।

— অধ্যক্ষ
গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২৬ খ্রি: এ, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সাফল্য-গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দ্বাদশ...
12/06/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২৬ খ্রি: এ, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সাফল্য-গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মৃদু চক্রবর্তী রবীন্দ্র সংগীতে প্রথম স্থান অর্জন করে কলেজের জন্য গৌরব বয়ে আনে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাবাসসুম মেহজাবীন মৈত্রী লোকসংগীত, উচ্চাঙ্গ সংগীত ও নজরুল সংগীত বিভাগে পুরস্কার লাভ করে তার বহুমুখী সাংস্কৃতিক প্রতিভার স্বাক্ষর রাখে। এছাড়া স্নাতক শ্রেণির শিক্ষার্থী যুথি আক্তার সেজুতি ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করে কলেজের সুনাম বৃদ্ধি করে।

একই অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ ছাইদুর রহমান কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।

শিক্ষার্থী ও শিক্ষকের এ গৌরবময় সাফল্যে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। তাঁদের এই অর্জন ভবিষ্যতেও শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন প্রেরণা যোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার প্রতিযোগিতা–২০২৬আয়োজনে: এডুকেশনাল এক্সিলেন্স সাপো...
12/06/2026

উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার প্রতিযোগিতা–২০২৬
আয়োজনে: এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
বাস্তবায়নে: উপজেলা প্রশাসন, গোবিন্দগঞ্জ।
অদ্য অনুষ্ঠিত উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার প্রতিযোগিতা–২০২৬-এ গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ-এর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও মেধার পরিচয় তুলে ধরেন এবং শিক্ষকবৃন্দ সুশিক্ষা বিস্তারে তাঁদের অবদান উপস্থাপন করেন। শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
সামগ্রিকভাবে, এটি ছিল একটি সফল, সুশৃঙ্খল ও অনুপ্রেরণামূলক আয়োজন, যা শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

২০২৪ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের ফরম  পরীক্ষার সময়সূচি প্রকাশ।
11/06/2026

২০২৪ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের ফরম পরীক্ষার সময়সূচি প্রকাশ।

11/06/2026
27/05/2026

গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহোদয় কর্তৃক
কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সকল শুভানুধ্যায়ীদের জানাই
পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঈদ আমাদের জীবনে বয়ে আনুক ত্যাগ, সহমর্মিতা, শান্তি ও আনন্দের বার্তা।
সবার জীবন হোক সুখ, সমৃদ্ধি ও কল্যাণময়।

🌙 ঈদ মোবারক 🌙

11/05/2026

অদ্য মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৩২গাইবান্ধা-৪ এর জনাব মোহাম্মদ শামীম কায়সার লিংকন কর্তৃক গোবিন্দগঞ্জ মুক্ত স্কাউট ও রোভার ডেনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্কাউট সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ⚜️

Address

Western Side Of Dhaka-Rangpur Highway
Gobindganj
5740

Opening Hours

Monday 10:00 - 15:30
Tuesday 10:00 - 15:30
Wednesday 10:00 - 15:30
Thursday 10:00 - 15:30
Saturday 10:00 - 15:30
Sunday 10:00 - 15:30

Telephone

+8801716762423

Alerts

Be the first to know and let us send you an email when Gobindaganj Mohila Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Gobindaganj Mohila Degree College:

Share