Brahmanbaria Govt. College

Brahmanbaria Govt. College ব্রাহ্মাণবাড়িয়া সরকারি কলেজ

সংক্ষিপ্ত ইতিহাসঃ

উপমহাদেশের এক সময়ের সাংস্কৃতিক রাজধানী খ্যাত তিতাস বিধৌত অঞ্চলে জন্ম গ্রহণ করেছেন বহু জ্ঞানী – গুনী কবি , সাহিত্যিক, লেখক, রাজনীতিবিদ ও সুর সাধক । এদের মধ্যে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব বিপবী উল্যাস কর দও। ছান্দসিক প্রবোধ চন্দ্র সেন অদ্বৈত মল্ল বর্ম, ব্যারিষ্টার এ রসুল , ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দও, বুদ্ধির মুক্তি আন্দোলনের কবি আব্

দুল কাদির সহ আরো অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব।

ঐতিহ্যবাহী ব্রাহ্মাণবাড়িয়া জেলা প্রাচীনতম কলেজগুলোর মধ্যে ব্রাহ্মাণবাড়িয়া সরকারি কলেজ অন্যতম । ১৯৪৮ সালে শহরের কতিপয় বিদ্যানুরাগী ব্যক্তির উদ্যোগে মহকুমা শহর ব্রাহ্মাণবাড়িয়ায় যে বেসরকারি কলেজটি প্রতিষ্ঠা করেন তা ১৯৭৯ সালে সরকারিকরণের মাধ্যমে আজকের ব্রাহ্মাণবাড়িয়া সরকারি কলেজ । কলেজটি যাঁদের শুভ উদ্যোগের কাছে চিরঋণী তাঁরা হলেন মরহুম আজিজুর রহমান মোলা, মরহুম খান বাহাদুর শহীদুল হক, মরহুম আবদুল রউফ বি.এল, মরহুম আবদুল কাদির মুন্সী, মরহুম আব্দুল হামিদ ভূঞা ও মরহুম গাজীউর রহমান ।

01/08/2023
 #ব্রাহ্মণবাড়িয়া_নবীনগরের_কৃতি_সন্তান।ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।** তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ...
08/09/2022

#ব্রাহ্মণবাড়িয়া_নবীনগরের_কৃতি_সন্তান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

** তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান মারা গেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান মারা গেছেন।

26/03/2022

#মহান_স্বাধীনতা_দিবসের_শুভেচ্ছা।

#বাংলাদেশ

31/12/2021

#2022

30/07/2021

করোনা টিকার নিবন্ধন নিয়ে ভাবছেন?
৩০ নয়, ২৫ বছর হলেই এখন টিকার জন্য আবেদন করতে পারবেন।
২৫ বছর বয়সোর্ধ নাগরিক ও তালিকাভুক্ত পেশাজীবীরা সুরক্ষা ওয়েবসাইটে (www.surokkha.gov.bd) নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। নিবন্ধন সংক্রান্ত সহায়তায় কল করুন ১৬২৬৩ নাম্বারে।

26/05/2020

মেয়েটির পরিবারকে খুঁজে পেতে পোস্টটি শেয়ার করার জন্য সকল পাঠকের প্রতি অনুরোধ রইলো।

অদ্য ২৫/০৫/২০২০ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পৌরসভাস্থ হালদার পাড়া বালুর মাঠে ৩/৪ বছর বয়সের একটি মেয়ে শিশু বাচ্চা পাওয়া গিয়েছে। উক্ত মেয়ে শিশুটি নাম মাহবুবা, পিতা-খোকন এবং ভাই ইমন ট্রেইলারের কাজ করে বলতে পারে আর কিছু বলতে পারে না। এমতাবস্থায় বাচ্চাটির পরিবার-পরিজন বা আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কোন লোকের সন্ধান পাইলে অতিঃস্বত্বর সদর থানাকে অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল। 01742-707616

16/04/2020

জাতীয়

সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

সমগ্র বাংলাদেশকেও ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় এবং জনসাধারণের একে অপরের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া এই সংক্রমণ প্রতিরোধ সম্ভব না হওয়ায় পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এমন ঘোষণা সম্বলিত বিজ্ঞপ্তি জারি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ১১ (১) ধারাবলে এই ঘোষণা দেন মহাপরিচালক।



ঝুঁকিপূর্ণ ঘোষণার পাশাপাশি জনগণের জন্য তিনটি আদেশও জারি করা হয় বিজ্ঞপ্তিতে।

এক. করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে। অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।

দুই. এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং

তিন. সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এসএইচএস/এএ

11/04/2020

আজ সন্ধ্যা ছয়টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সকল যোগাযোগ বন্ধ। সম্মানিত জেলা প্রশাসক সাহেব ব্রাহ্মণবাড়িয়াকে লকডাউন ঘোষণা করেছে।

Address

College Road
Gokarna
3400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanbaria Govt. College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Brahmanbaria Govt. College:

Share