21/09/2026
দাওয়াত রইলো দ্বীনের পথে, হেদায়েতের ময়দানে!
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে গোপালগঞ্জ মুসলিম এতিমখানা ও ইসলামি মিশন মাদ্রাসার ((৩৯তম)) বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তারিখ ::
১ ডিসেম্বর ২০২৬ইং, রোজ মঙ্গলবার
স্থান : মাদ্রাসা প্রাঙ্গণ
এ মাহফিলে উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম ও প্রাজ্ঞ বক্তাগণ—
সভাপতি:
[[পীরে কামেল আল্লামা নুরুল হক দাঃ বাঃ]]
মুহতামিম, বাঁশবাড়িয়া ঝনঝনিয়া মাদ্রাসা, গোপালগঞ্জ।
আমন্ত্রিত উলামায়ে কেরাম:
মোজাহেদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ্ঃ এর সুযোগ্য পৌত্র —
[[মুফতী উসামা আমীন দাঃ বাঃ]]
নায়েবে মুহতামিম, গওহরডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জ।
শাইখুল ইসলাম, আল্লামা আহমদ শফী রহঃ-এর বিশিষ্ট খলিফা।
[[ হযরত হাফেজ মাওলানা মোস্তফা নূরী দাঃ বাঃ]]
পরিচালক, মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, কক্সবাজার।
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা,
[[ হযরত মাওঃ আব্দুর রহমান সিদ্দিকী ]] পটুয়াখালী।
বিশিষ্ট আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন
[[ মুফতী কাওসার আহমাদ দাঃ বাঃ ]]
শায়খুল হাদীস, মুসলিম এতিমখানা মাদ্রাসা;
ইমাম ও খতিব, শাপলাবাগ জামে মসজিদ, গোপালগঞ্জ।
প্রিয় দ্বীনদার মুসলমান ভাইয়েরা!
দুনিয়ার ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে আসুন—কুরআন ও সুন্নাহর আলোচনা শুনি, নিজের ঈমান ও আমলকে পরিশুদ্ধ করি, হৃদয়কে নসীহতের আলোয় আলোকিত করি।
আপনার একটি উপস্থিতি হয়তো আপনার নিজের, আপনার পরিবারের কিংবা অন্য কোনো মানুষের হেদায়েতের কারণ হয়ে যেতে পারে।
তাই আসুন, নিজে মাহফিলে অংশগ্রহণ করি এবং অন্যকেও সঙ্গে নিয়ে আসি।
মাহফিলের দাওয়াত পৌঁছে দিই আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত সকলের কাছে।
আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, দ্বীনের হেদায়েতের উসিলা করুন এবং সকলের জন্য ইহকাল ও পরকালের কল্যাণের কারণ বানিয়ে দিন। আমিন।
আপনার উপস্থিতিই মাহফিলের সৌন্দর্য—আপনার দাওয়াতই হতে পারে কারও হেদায়েতের সূচনা।