11/09/2026
গভীর সম্মান ও সহশ্রদ্ধ ভালোবাসায়, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ম ব্যাচ ‘অদম্য-১’-এর সদ্য গ্র্যাজুয়েট হওয়া প্রিয় অগ্রজদের "তাঁত-তরঙ্গ" এর পক্ষ থেকে জানাই হৃদয় নিংড়ানো উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।🎉
সীমাবদ্ধতা, বাধা-বিপত্তি আর নতুন এক ক্যাম্পাসের পথচলাকে সহজ করে তোলার যে ইতিহাস আপনারা গড়েছেন তা অনুজদের জন্য এক অমলিন দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমাদের ‘তাঁত-তরঙ্গ’-এর যাত্রা এবং বিকাশ—সবকিছুর পেছনেই ছিল আপনাদের প্রত্যক্ষ ভালোবাসা ও প্রেরণা। শূন্য থেকে শুরু করে আজ যে সাংস্কৃতিক আবহাওয়া আমরা উপভোগ করছি, তার মূল ভিতটি আপনাদের হাত ধরেই তৈরি।
এছাড়াও প্রাক্তন সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য এবং ‘তাঁত-তরঙ্গ’-এর সাথে যুক্ত সকল অগ্রজদের জানাই বিশেষ শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা।গুটিকয়েক মানুষ এবং একটি স্বপ্ন নিয়ে যা শুরু হয়েছিল, তা আজ অনেকের হাত ধরে এগিয়ে চলা এক সমৃদ্ধ ঐতিহ্যে পরিণত হয়েছে।
টেক্সটাইল শিল্প থেকে শুরু করে দেশ ও বিদেশের প্রতিটি গৌরবময় আঙিনায় আপনাদের সাফল্যের সুর বেজে উঠুক...
শুভেচ্ছান্তে,
তাঁত-তরঙ্গ
গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ