বাংলা সমিতি, গোবিপ্রবি

Directions

বাংলা সমিতি, গোবিপ্রবি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলা সমিতি, গোবিপ্রবি, College & University, Bangladesh, Gopalganj.

🛑 সাফল্য সংবাদ 🛑গর্বের সঙ্গে জানাচ্ছি যে, বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আশিক শেখ দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত Dongbang Cu...
18/08/2026

🛑 সাফল্য সংবাদ 🛑

গর্বের সঙ্গে জানাচ্ছি যে, বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আশিক শেখ দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত Dongbang Culture University-এর Department of Naturopathy Rehabilitation Welfare-এ ৩০% স্কলারশিপে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ অর্জন করেছেন। 🇰🇷🎓

বাংলা বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে তাঁর এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। তাঁর আগামীর শিক্ষাজীবন হোক সাফল্য, জ্ঞান ও সম্ভাবনায় পরিপূর্ণ—এই প্রত্যাশা রইল।

অভিনন্দন ও শুভকামনা!

🎬⚽♟️ বাংলা বিভাগে উৎসবের আমেজ!চলচ্চিত্রের পর্দা থেকে ক্রীড়ার মাঠ—তারুণ্যের উচ্ছ্বাস, প্রতিযোগিতা ও বিনোদনের সমন্বয়ে বাংল...
16/08/2026

🎬⚽♟️ বাংলা বিভাগে উৎসবের আমেজ!

চলচ্চিত্রের পর্দা থেকে ক্রীড়ার মাঠ—তারুণ্যের উচ্ছ্বাস, প্রতিযোগিতা ও বিনোদনের সমন্বয়ে বাংলা বিভাগে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব ও ক্রীড়া উৎসব-২০২৬।

তিন দিনের এই আয়োজনে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, ইনডোর গেমস ও আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট।

চলচ্চিত্র উৎসব শুরু হবে সকাল ১১ টায়।

আসুন, উৎসবে যোগ দিই—উচ্ছ্বাসে ভরিয়ে তুলি বাংলা বিভাগ! ❤️

*বাংলা বিভাগের সভাপতির পালাবদল*৩০-০৭-২০২৬ তারিখে সভাপতির দায়িত্ব সমাপ্ত হওয়া ->জনাব আব্দুর রহমান সাগর স্যার ও ৩১-০৭-২০২৬...
08/08/2026

*বাংলা বিভাগের সভাপতির পালাবদল*

৩০-০৭-২০২৬ তারিখে সভাপতির দায়িত্ব সমাপ্ত হওয়া ->জনাব আব্দুর রহমান সাগর স্যার

ও ৩১-০৭-২০২৬ যোগদানকৃত বাংলা বিভাগের নতুন সভাপতি

->জনাব ড. সানজিদা হক মিশু ম্যাম।

ছবিতে সাবেক ও বর্তমান সভাপতি দুজনকে ফুলের শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে শুরু ও শেষের এই ধারায় দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাংলা সমিতির পক্ষ থেকে দুজনকেই অভিনন্দিত করছি।

বাংলা সমিতির আয়োজনে বাংলা বিভাগের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ।হা...
01/07/2026

বাংলা সমিতির আয়োজনে বাংলা বিভাগের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে অভিদীপ্ত-১২ (১ম বর্ষ) দল ৩-১ গোলের ব্যবধানে অনিন্দ্য-১১ (২য় বর্ষ) দলকে পরাজিত করে বিজয় অর্জন করে।

অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

বাংলা সমিতির আয়োজনে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো "দেশীয় গ্রীষ্মকালীন ফল উৎসব ২০২৬"।দেশীয় ফলের ঐতিহ্য ও ...
28/06/2026

বাংলা সমিতির আয়োজনে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো "দেশীয় গ্রীষ্মকালীন ফল উৎসব ২০২৬"।

দেশীয় ফলের ঐতিহ্য ও পুষ্টিগুণকে উদযাপনের এ আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি বাংলা সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

দেশীয় মৌসুমি ফলের ঐতিহ্য ও আনন্দকে উদযাপন করতে বাংলা সমিতির উদ্যোগে আয়োজিত ফল উৎসবে সকলকে সাদর আমন্ত্রণ।
27/06/2026

দেশীয় মৌসুমি ফলের ঐতিহ্য ও আনন্দকে উদযাপন করতে বাংলা সমিতির উদ্যোগে আয়োজিত ফল উৎসবে সকলকে সাদর আমন্ত্রণ।

বিশ্বকাপের উন্মাদনায় বাংলা বিভাগের প্রীতি ফুটবল ম্যাচ! বাংলা সমিতি কর্তৃক আয়োজিত বিশ্বকাপ উপলক্ষে বাংলা বিভাগের শিক্ষার্...
25/06/2026

বিশ্বকাপের উন্মাদনায় বাংলা বিভাগের প্রীতি ফুটবল ম্যাচ!

বাংলা সমিতি কর্তৃক আয়োজিত বিশ্বকাপ উপলক্ষে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের মধ্যকার এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে আর্জেন্টিনা দল ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। তবে জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে খেলাটি ছিল সৌহার্দ্য, বন্ধুত্ব ও বিশ্বকাপের আনন্দ ভাগাভাগির এক অনন্য উপলক্ষ।

বাংলা সমিতির পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Approved Plzআসসালামু আলাইকুম আমি বাংলা ৮ম ব্যাচ ২০-২১ সেশনের একজন শিক্ষার্থী আশিক।আমাদের ৪.২ এর পরীক্ষা শেষ হয়েছে ৬ মাস ...
18/05/2026

Approved Plz
আসসালামু আলাইকুম
আমি বাংলা ৮ম ব্যাচ ২০-২১ সেশনের একজন শিক্ষার্থী আশিক।আমাদের ৪.২ এর পরীক্ষা শেষ হয়েছে ৬ মাস হতে যাচ্ছে কিন্তু এখনও রেজাল্টের খোজ নাই। যেখানে অন্য বিভাগের ২/৪ জন শিক্ষক থাকার পরও ফাইনাল ইয়ারের রেজাল্ট ১ মাসের মধ্যে দিয়ে দেয়,কিন্তু আমাদের কোনো ব্যাচেরই এ পর্যন্ত রেজাল্ট ১ মাসে হয়না। আমি স্যার ম্যামদের কাছে অনুরোধ করবো আমাদের রেজাল্টটা যেনো আগামী কালকের মধ্যে দেওয়া হয়। এবং যারা ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ করবে তাদের রেজাল্ট নিয়ে যেনো এমন ভোগান্তিতে যেনো পড়তে না হয়। আপনারা চেষ্টা করলে সবই সম্ভব।

বাংলা বিভাগের নবম ব্যাচের শিক্ষা সফর–২০২৬ শিক্ষা ও সৌন্দর্যের পথে এক অনন্য যাত্রা।পাহাড় আর সাগরকে সঙ্গী করে শুরু হোক নতু...
07/05/2026

বাংলা বিভাগের নবম ব্যাচের শিক্ষা সফর–২০২৬

শিক্ষা ও সৌন্দর্যের পথে এক অনন্য যাত্রা।
পাহাড় আর সাগরকে সঙ্গী করে শুরু হোক নতুন অভিজ্ঞতা, অমূল্য স্মৃতি ও আনন্দময় মুহূর্তের গল্প।

বাংলা সমিতির পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা ও নিরাপদ যাত্রার প্রার্থনা। 💙

সদ্য মানবিকী অনুষদের ডিন হিসেবে সফলতার সাথে দায়িত্ব সম্পন্ন করা বাংলা বিভাগের সুযোগ্য চেয়ারম্যান, শ্রদ্ধেয় ড. আব্দুর রহম...
02/05/2026

সদ্য মানবিকী অনুষদের ডিন হিসেবে সফলতার সাথে দায়িত্ব সম্পন্ন করা বাংলা বিভাগের সুযোগ্য চেয়ারম্যান, শ্রদ্ধেয় ড. আব্দুর রহমান স্যারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলা বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও বাংলা সমিতি। ডিন হিসেবে তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব ও নিষ্ঠা আমাদের জন্য সবসময়ই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

একই সাথে মানবিকী অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করা ইংরেজি বিভাগের শ্রদ্ধেয় সুকান্ত বিশ্বাস স্যারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন বাংলা বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও বাংলা সমিতি। তাঁর দক্ষ নেতৃত্বে অনুষদের অগ্রযাত্রা আরও সমৃদ্ধ ও গতিশীল হবে—এই প্রত্যাশা আমাদের সবার।

বাংলা সমিতির পক্ষ থেকে উভয় স্যারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

Address

Bangladesh
Gopalganj
8100

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা সমিতি, গোবিপ্রবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share